এক্সপ্লোর

Tathagata On Dilip : দিঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফ্লার্টিং... দিলীপকে নিয়ে একী বললেন তথাগত !

নতুন বছরের শুরুতেই দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তথাগত রায়। একেবারে তীব্র শ্লেষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দিঘা মন্দিরে সাক্ষাৎ ঘিরে করলেন বিতর্কিত মন্তব্য। 

গত লোকসভা ভোটের পর থেকেই চওড়া হচ্ছিল ফাটলটা। বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপির চালিকাশক্তির সঙ্গে দিলীপের বনিবনার অভাবের ধারণা প্রায় স্পষ্ট হয়ে উঠছিল দিনের পর দিন।  দলের বড় কোনও সাংগঠনিক কর্মসূচিতে দেখা যায়নি দিলীপ ঘোষকে। নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ, বিজেপির শীর্ষ দুই নেতা রাজ্যে কর্মসূচিতে এলেও, ডাক পাননি তিনি। শেষমেষ বছরের শেষ দিনে বরফ গলে অমিত শাহের সাংগঠনিক বৈঠকে । তাঁকে ডেকে নিয়ে একান্তে কিছুক্ষণ কথাও বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু নতুন বছরের শুরুতেই দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তথাগত রায়। একেবারে তীব্র শ্লেষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দিঘা মন্দিরে সাক্ষাৎ ঘিরে করলেন বিতর্কিত মন্তব্য। 

সরাসরি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটু ফ্লার্টিং করেছিলেন দিলীপ ঘোষ, তাও দিঘার মন্দিরে গিয়ে। রাজ্য বিজেপিতে যখন দিলীপ ঘোষের কামব্যাক হল, তখন তাঁকে এভাবেই তীব্র আক্রমণ  করলেন বিজেপির আরেক প্রাক্তন রাজ্য সভাপতি , তথাগত রায়। সম্প্রতি অমিত শাহের বৈঠকে উপস্থিত থাকার পর বিজেপির  প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায় ছিল সক্রিয়তার সুর। যা নিয়ে তথাগত রায়ের মত, দিলীপ ঘোষ এলেন না গেলেন, তাতে কিছু এসে যাবে না ! তবে এই প্রথম নয়, গত বিধানসভা ভোটে বিজেপির ফলের পর একেবারে দিলীপের নাম না করেও স্পষ্ট ও ক্ষুরধার সমালোচনা করে গিয়েছেন তথাগত রায়। 

'ওটা ফ্লার্টিং'

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় দিলীপের সৌজন্য-তত্ত্ব উড়িয়ে দিয়ে বলেন, সৌজন্য ১০০ বার হতে পারে,সৌজন্য় হচ্ছে ডেকে চা খাওয়ানো। কিন্তু...ওটা ফ্লার্টিং। ফ্লার্টিং ছাড়া এর কোনও... যোগ্য় প্রতিশব্দ বাংলায় নেই।                

'মুখ্য়মন্ত্রী হওয়ার হকদার বা যোগ্য় ব্য়ক্তি হলেন ... '

২০২৯ সালে লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির উল্লেখযোগ্য ফল হয় প্রথমবার। তার ক্রেডিট অনেকেই দেন, সেই সময় পশ্চিমবঙ্গে দলের অন্যতম কাণ্ডারী দিলীপ ঘোষকে। কিন্তু সে-সব উড়িয়ে তথাগত রায়ের মন্তব্য, 'বিজেপি ২০১৯ সালে যে সবচেয়ে বেশি আসন পেয়েছে, সেটার কারণ একটি ব্য়ক্তি, তাঁর নাম নরেন্দ্র দামোদর দাস মোদি। আর কেউ নয় ... দিলীপ ঘোষ এলেন না গেলেন, তাতে কিছু এসে যাবে না। এই রাজ্য়ে মুখ্য়মন্ত্রী হওয়ার হকদার বা যোগ্য় ব্য়ক্তি একমাত্র শুভেন্দু অধিকারী।'                        

সেরা শিরোনাম

Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget