এক্সপ্লোর

Bangladesh Marriage Tax : একাধিক বিয়ে করলেও কর লাগবে না বাংলাদেশে ! 'বহুবিবাহে পুরুষকে উৎসাহিত করাই উদ্দেশ্য' কটাক্ষ তসলি

Taslima Nasrin On Marriage Tax : যত বেশি বিয়ে তত কর - নিয়ম ছিল এমনটাই। এখন আর করই লাগবে না বিয়ে করতে গেলে অর্থাৎ বিয়ের খরচ কমছে বাংলাদেশে।

কলকাতা : বিয়ে করতে গেলে আর কর দিতে হবে না বাংলাদেশে। এতদিন বিয়ের রেজিস্ট্রি করাতে গেলে সরকারের ঘরে টাকা দিতে হত পাত্রপক্ষকে। কিন্তু এখন থেকে বিয়ে করতে আর কর দিতে হবে না সে-দেশে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়ে ক্ষেত্রে আগে কর দিতে হত নির্দিষ্ট হারে। যত বেশি বিয়ে তত কর - নিয়ম ছিল এমনটাই। এখন আর করই লাগবে না বিয়ে করতে গেলে অর্থাৎ বিয়ের খরচ কমছে বাংলাদেশে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মঙ্গলবার সচিবালয়ে এক সাংবাদিক বৈঠক করে এই খবর দেন। বলেন, আইন বিবাহ সম্পাদন করতে গেলে একটি কর দিতে হত। আইন মন্ত্রণালয় এই 'অযৌক্তিক কর' বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। 

সেই সঙ্গে রেজিস্ট্রেশনের ফর্মেও কিছু পরিবর্তন আনা হয়। নিকাহনামায় লিখতে হত, পাত্রী   কুমারী, বিধবা নাকি তালাকপ্রাপ্ত ! এখন সেই ফর্মে কিছু পরিবর্তন আনা হয়েছে , জানিয়েছেন আইনি উপদেষ্টা। কুমারী শব্দটি নারীর জন্য অমর্যাদাকর বলে উল্লেখ করে তিনি বলেন, কুমারীর বদলে লিখতে হবে পাত্রী অবিবাহিত কি না। 

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তর কড়া সমালোচনা করে সাহিত্যিক তসলিমা নাসরিন লিখেছেন, 'বাংলাদেশকে  ইসলামী রাষ্ট্র বানাবার সংস্কার চলছে। 'তিনি লেখেন, 'ইসলামে অর্থাৎ বহুবিবাহে পুরুষকে উৎসাহিত করাই ছিল তাঁর মূল উদ্দেশ্য। তিনি  বহুবিবাহ থেকে সমস্ত কর উঠিয়ে নিয়েছেন।' 

এর আগে, বাংলাদেশে বিয়ের জন্য নানারকম কর ছিল। প্রথম বিয়ে বা স্ত্রীর মৃত্যুর পরে পুনর্বিবাহের জন্য ১০০ টাকা কর দিতে হত।  প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ের জন্য কর ছিল ৫,০০০ টাকা, তৃতীয় বিয়ের জন্য ২০,০০০ টাকা এবং চতুর্থ বিয়ের জন্য ৫০,০০০ টাকা। স্ত্রী মানসিকভাবে অসুস্থ বা নিঃসন্তান হলে ব্যতিক্রম ছিল।  

তসলিমা পোস্টে লিখেছেন, 'বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাবার সংস্কার চলছে। আইন উপদেষ্টা হাজী মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল পারিবারিক আইনের যে সংস্কার করেছেন, অনেকে ভাবতে পারে সে সংস্কার তিনি তাঁর নিজের স্বার্থে করেছেন। যেহেতু তিনি ইতোমধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিবাহ সেরেছেন, তিনি তাঁর চতুর্থ বিবাহ, পঞ্চম বিবাহ, এমনকী রসুলের পদাংক অনুসরণ করে ত্রয়োদশ বিবাহ যেন নির্বিঘ্নে সারতে পারেন, তার ব্যবস্থা নিয়েছেন। কিন্তু আমি মনে করি তিনি নিজের স্বার্থে শুধু নয়, সমস্ত লোলুপ পুরুষের স্বার্থে এই সংস্কারের কাজটি করেছেন। ইসলামে অর্থাৎ বহুবিবাহে পুরুষকে উৎসাহিত করাই ছিল তাঁর মূল উদ্দেশ্য। তিনি বহুবিবাহ থেকে সমস্ত কর উঠিয়ে নিয়েছেন। কী ছিল আগের আইন? ছিল প্রথম বিবাহ বা প্রথম স্ত্রীর মৃত্যুর পরে বিবাহের জন্য একজন পুরুষকে ১০০ টাকা ফি দিতে হবে, তবে প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করতে হলে ৫ হাজার টাকা, প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য ২০ হাজার টাকা কর দিতে হবে, এবং চতুর্থ বিয়ের জন্য ৫০ হাজার টাকা কর দিতে হবে। বহুবিবাহ থেকে কর উঠিয়ে দিয়ে আসিফ নজরুল বাংলাদেশের মুসলমান পুরুষদের যে উপকার করেছেন, তারা আজীবন তা মনে রাখবে।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'এই অর্থবর্ষে ধাপে ধাপে...', শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'এই অর্থবর্ষে ধাপে ধাপে...', শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget