এক্সপ্লোর

Tea Industry: করোনাকালে খাদের কিনারে চা শিল্প, নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ টি-বোর্ডের

একাধিক দেশে চা রফতানি বন্ধ হওয়ায় দেখতে হয়েছে বিরাট লোকসানের মুখ। অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে, চা শিল্পকে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিল টি-বোর্ড।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: শুধু সরকারের মুখের দিকে না তাকিয়ে চা শিল্পকে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিল টি-বোর্ড (Tea Board of India) । রফতানি বাড়াতে বিশেষ প্রতিনিধি দল গড়ে বিদেশে পাঠানোর বিষয়ে রাজ্যের তরফে নেওয়া হল উদ্যোগ।

চা শিল্পকে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ: করোনাকালে একেবারে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে ‘দুটি পাতা, একটি কুঁড়ি’র শিল্প। একাধিক দেশে রফতানি বন্ধ হওয়ায় দেখতে হয়েছে বিরাট লোকসানের মুখ। অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে, চা শিল্পকে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিল টি-বোর্ড। শনিবার সন্ধেয় চালসার একটি হোটেলে হয় টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উত্তরবঙ্গ শাখার ৫০তম বার্ষিক সাধারণ সভা।  উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব সুব্রত গুপ্ত, টি-বোর্ডের ডেপুটি চেয়ারম্যান সৌরভ পাহাড়ি-সহ বিশিষ্টরা। সেই সভা থেকেই চা শিল্পকে ফের ঘুরে দাঁড়ানোর বার্তা দেন টি-বোর্ডের ডেপুটি চেয়ারম্যান।

টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান সৌরভ পাহাড়ি বলেন, “যে কোনও ক্ষেত্রেই সফল হতে গেলে নিজের উদ্যম, নিত্য-নতুন কৌশলের প্রয়োগ, অভিজ্ঞতাকে নিয়ে এগোতে হবে। সবসময় সরকারি সাহায্য পেলেই যে সফল হওয়া যায় এই ধারণা ঠিক নয়। চায়ের রফতানি বাড়াতে নতুন বাজার খোঁজারও চেষ্টা চলছে। যেমন- রাশিয়া, ইরানের মতো দেশ আমাদের বড় ক্রেতা ছিল, কিন্তু এখন ওই সব দেশে সমস্যা চলছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা, এবং ইরাকের মতো দেশগুলোর বাজার যাতে ফের ধরা যায় সেই জন্য আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।’’

শুধু চা শিল্পই নয়, প্রয়োজনে বাগানের পড়ে থাকা জমিতে ফুল, সবজির মতো বিকল্প চাষ শুরুর পরামর্শ দিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব। অতিরিক্ত মুখ্যসচিব সুব্রত গুপ্ত বলেন, “চা বাগানগুলোর পতিত জমিতে ফুল, সবজির মত বিকল্প চাষ শুরু করা যায়। রাজ্যের নীতি রয়েছে বাগানগুলোর কর্তৃপক্ষ তাদের মোট জমির ১৫ শতাংশ অন্যান্য অর্থকারী কাজে ব্যবহার করতে পারবে, সেই ক্ষেত্রে কেউ এই জমিতে হর্টিকালচার করতে চাইলে আমরা প্রযুক্তিগত সাহায্য করতে প্রস্তুত। চা শ্রমিকদের নূন্যতম মজুরি ঠিক করতে আলোচনা চলছে।’’ সূত্রের খবর, রফতানি বাড়ানোর জন্য ভারতীয় চায়ের নমুনা নিয়ে কিছুদিনের মধ্যেই বিদেশে যাবে বিশেষ প্রতিনিধি দল।

আরও পড়ুন: North 24 Paraganas: রহড়ায় কীভাবে এল কৌটোবোমা? এলাকা খতিয়ে দেখল CID-র বম্ব ডিসপোজাল স্কোয়াড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget