এক্সপ্লোর

চাঁদার জুলুম, তমলুকে শিক্ষকের পরিবারকে হেনস্থা, বাড়ি ছাড়ার হুমকি

East Midnapore News: স্থানীয় ক্লাবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ। কড়া বার্তা দিয়েছে পুরসভা।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: দাবি মতো পুজোর চাঁদা দিতে অস্বীকার করায় তমলুকের (Tamluk) বিবেকানন্দনগরে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষকের পরিবারকে হেনস্থা, বাড়ি ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ। স্থানীয় ক্লাবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ। কড়া বার্তা দিয়েছে পুরসভা।

ফের চাঁদার জুলুমের অভিযোগ! দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করায় পরিবারকে হেনস্থা! বাড়ি ছাড়া করার হুমকি দিয়ে বাইরে থেকে গেটে তালা লাগানোর অভিযোগ।  আতঙ্কে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষকের পরিবার। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভার বিবেকানন্দনগর।

এলাকার বাড়ি ভাড়া নিয়ে থাকেন বিশেষ চাহিদা সম্পন্ন এক শিক্ষক।  তাঁর পরিবার সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় বাড়িতে আসেন ‘তমলুক বিবেকানন্দনগর ডেভেলপমেন্ট কমিটি’ নামে একটি দুর্গাপুজো কমিটির লোকজন। পরিবারের দাবি, ২ হাজার ২০০ টাকা চাঁদা দাবি করেন তাঁরা। ওই সময় বাড়িতে ছিলেন না শিক্ষক। তাঁর স্ত্রীর অভিযোগ, দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করায় অশ্রাব্য গালিগালাজ করা হয়, দরজা খুলে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করেন ক্লাবের সদস্যরা। দেওয়া হয়, বাড়ি ছাড়া করার হুমকি।

শিক্ষকের অভিযোগ, যাওয়ার সময় বাড়ির গেটে বাইরে থেকে তালা দিয়ে স্ত্রী ও ২ নাবালক সন্তাকে আটকে দেন ক্লাবের সদস্যরা। বাড়ি ফিরে তালা ভাঙেন তিনি।শুধু তাই নয়, পরিবারের দাবি, ঘটনা পর বাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন বাড়ির মালিক। 

শনিবার তমলুক থানায় অভিযোগ দায়ের করেন শিক্ষক। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ। কড়া বার্তা দিয়েছেন কাউন্সিলর। ১৮নং ওয়ার্ড, তমলুক পুরসভার কাউন্সিলর কানাইলাল দাস বলেন, ''দুঃখজনক। যারা জড়িত, তাদেরকে গরেফতার করা হবে। ২ পক্ষের কাছে জানব কী হয়েছে।''

ঘটনার জেরে রীতিমতো আতঙ্কে রয়েছে শিক্ষকের পরিবার। 

ব্যবসায়ীর বাড়িতে হামলা হয়েছিল

এর আগে কয়েক মাস আগে, হাওড়ার জগৎবল্লভপুরে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল। দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করায় মারধরেরও অভিযোগ উঠল স্থানীয় ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ। হামলার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে বলে জানা গিয়েছিল পুলিশ সূত্রে।

এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে পুজোর চাঁদা কম দেওয়ায় হেনস্থার খবর বারবার উঠে এসেছে। গত বছর হরিদেবপুরে এমন ঘটনা সামনে এসেছিল। যেখানে মারধর করা হয়েছিল বাড়ির লোককে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Selling Property, Tax Rule: সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা
সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget