এক্সপ্লোর

West Midnapore: তেলেঙ্গানায় বিস্ফোরণে বাবার হদিশ, এখনও নিখোঁজ ছেলে; উৎকণ্ঠায় দাসপুরের পরিবার

Telangana Chemical Factory Blast: তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় দাসপুরে উৎকণ্ঠার ছবি। এদের মধ্যে তারাপদ টুডু ও তাঁর ছেলে শ্যামসুন্দরও ছিলেন।

সোমনাথ দাস, দাসপুর: তেলঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণের (Telangana Chemical Factory Blast) ঘটনায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ২ শ্রমিক নিখোঁজ। এই ঘটনায় দাসপুরের বাসিন্দা আরও ২ জন হাসপাতালে ভর্তি। দাসপুরের হরিরাজপুরের বাসিন্দা বাবা-ছেলে সহ ৪ জন তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার রাসায়নিক কারখানায় কাজ করতেন।

উৎকণ্ঠায় দাসপুরের পরিবার: তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় দাসপুরে উৎকণ্ঠার ছবি। এদের মধ্যে তারাপদ টুডু ও তাঁর ছেলে শ্যামসুন্দরও ছিলেন। সোমবার কারখানায় বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম তারাপদ ও তাঁর আত্মীয় অসীম টুডু হাসপাতালের ICU-তে চিকিৎসাধীন। তারাপদর ছেলে শ্যামসুন্দর ঘটনার পর থেকে নিখোঁজ। বিস্ফোরণের ২ দিন পরেও ওই যুবকের খোঁজ না মেলায় আশঙ্কিত পরিবারের লোকজন। দাসপুর ১ নম্বর ব্লকের BDO পরিবারের সঙ্গে দেখা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

গতকাল তেলেঙ্গানার এই রাসায়নিক কারখানাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে। আর সেই কারখানায় কাজ করতেন দাসপুরের চারজন।  যদিও রাজীব টুডু নামে এক ব্যক্তি  কাজ সেরে নিজের ঘরে চলে যাওয়ায়, দুর্ঘটনার কবলে পড়েননি। ঘটনায় দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। দাসপুর এক ব্লক প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ  শ্রমিকদের খোঁজ চালানো হচ্ছে।  ঘটনার খবর পেয়ে দাসপুর ১ ব্লকের বিডিও দীপঙ্কর বিশ্বাস পরিবারগুলির সঙ্গে কথা বলেন পাশে থাকার আশ্বাস দেন। এমনকী ব্লক প্রশাসনের তরফ থেকে পুরো বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। 

শুধু বাংলা ভাষায় কথা বলেছিলেন। সেই কারণেই, বাংলাদেশি বলে দাগিয়ে, এরাজ্য়ের বাসিন্দাদের আটকে রাখার অভিযোগ উঠছে দুই বিজেপি শাসিত রাজ্য দিল্লি ও ওড়িশার বিরুদ্ধে। যা নিয়ে ফের উত্তপ্ত হল রাজ্য রাজনীতি এদিকে, দুশ্চিন্তায় ঘুম উড়েছে ভিন রাজ্য়ে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের পরিবারের। ওড়িশায় আটকে বীরভূমের ১৯ ও দিল্লিতে আটকে কোচবিহারের ৭। পরিবারের দাবি, পেটের তাগিদে, ওড়িশার বালেশ্বরে গিয়েছিলেন বীরভূমের ১৯ জন পরিযায়ী শ্রমিক। অভিযোগ, সেখানেই তাদেরকে আটকে রাখা হয়। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোনও। স্থানীয় সূত্রে খবর, ওড়িশায় গিয়ে আটকে থাকার এই তালিকায় রয়েছেন নলহাটি ২ ব্লকের সুকরাবাদ গ্রামের ১৬ জন ও পাইকর থানা এলাকার রামপুর ও বুলচাঁদপুরের ৩ জন। সূত্রের খবর, গোটা বিষয়ে ইতিমধ্যেই উষ্মা প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, বাংলাদেশি সন্দেহে, দিল্লি পুলিশের হাতে আটক কোচবিহারের ৭ পরিযায়ী শ্রমিক। স্থানীয় সূত্রে খবর, দিল্লি পুলিশের হাতে আটকে থাকার তালিকায় রয়েছেন, দিনহাটার ছিটমহল এলাকার অনেকে।  পরিবারের দাবি, ২০১৫ সালে ভারত-বাংলাদেশের ছিটমহল বিনিময়ের সময়ে, বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন ৯২০ জন বাসিন্দা। ভারতে প্রবেশের পর বৈধ নাগরিকত্বও পান তাঁরা। বেশ কিছু বছর ধরে, দিনহাটায় ছিটমহল আবাসনে থাকতেন তাঁরা। ইটভাটায় কাজের জন্য হরিয়ানায় গিয়েছিলেন তাদের মধ্যেই ৭ জন। সেখান থেকে কোনও কারণে দিল্লিতে গেলে, সেখান থেকে তাদেরকে আটক করে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ

ভিডিও

Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget