এক্সপ্লোর

Paschim Medinipur:সন্ধ্যার অন্ধকারে রাস্তা পার হচ্ছে বিশাল পাইথন, আতঙ্কে দাঁতনের বাসিন্দারা

Python Spotted At Dantan:সন্ধ্যার অন্ধকারে রাস্তার উপর বিশালাকার পাইথনের দেখা মেলায় তীব্র আলোড়ন দাঁতন থানার পলাশিয়া গ্রামের জেলেপাড়া এলাকায়। দৈত্যাকার সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: সন্ধ্যার অন্ধকারে রাস্তার উপর বিশালাকার পাইথনের (Python Spotted On Road) দেখা মেলায় তীব্র আলোড়ন দাঁতন (Dantan) থানার পলাশিয়া গ্রামের জেলেপাড়া এলাকায়। দৈত্যাকার সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পরে বন দফতরে খবর দেওয়া হলে তারাই পাইথনটি উদ্ধার করে নিয়ে আসে। সাপটি সুস্থ রয়েছে, জানিয়েছেন বেলদার রেঞ্জ অফিসার তোহিদ আনসারি। তবে এভাবে বিশাল পাইথনকে রাস্তা পেরোতে দেখে এখনও আতঙ্কের মেজাজ কাটেনি এলাকায়। 

কী ঘটেছিল?
সোমবার সন্ধ্যার ঘটনা। স্থানীয়দের কয়েক জন জানাচ্ছেন, দাঁতন থানার পলাশিয়া গ্রামের জেলেপাড়া এলাকায় রাস্তার উপরে এক বিশালাকার পাইথন দেখে ভয় পেয়ে যান। তাঁদের চিৎকারে লাগোয়া গ্রামের বাসিন্দারা জড়ো হন। তাঁরা দেখেন, একটি দৈত্যাকার পাইথন ধীরে ধীরে রাস্তা পার হচ্ছে। ১২ ফুটের বেশি লম্বা এবং ৩০ কিলোগ্রামেরও বেশি ওজনের সাপটি দেখে ভিড় বাড়তে থাকে। বন দফতরে খবর দেওয়া হলে তারা পাইথনটি উদ্ধার করে নিয়ে আসে। গ্রামবাসীদের ধারণা, সুবর্ণরেখা নদীর জল বাড়ার কারণে নদী তীরবর্তী জঙ্গল থেকে সাপটি ভেসে চলে এসেছিল। তবে আপাতত প্রাণীটি  সুস্থ।
বেলদার রেঞ্জ অফিসার তোহিদ আনসারি, গত কাল অর্থাৎ রাত ন'টা নাগাদ দাঁতন থেকে তাঁর কাছে ফোন এসেছিল। ফোনে জানানো হয়, একটি বিশালাকার পাইথন রাস্তার উপরে শুয়ে রয়েছে। খবর পেতেই বন দফতরের কর্মীরা গিয়ে পাইথনটিকে নিয়ে এসে অবজারভেশনে রাখেন। তাঁদেরও প্রাথমিকভাবে অনুমান, অতিবৃষ্টির কারণে সুবর্ণরেখা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় জঙ্গল থেকে এই পাইথনটি বেরিয়ে এসেছে। সেটিকে হিজলি রেঞ্জ অফিসে পাঠানো হবে। পরে তাকে  ইকো পার্কে ছেড়ে দেওয়া হবে, এমনই শোনা যায়। এর আগেও এই ধরনের খবর রাজ্য়ের নানা প্রান্তে শোনা গিয়েছে। গত বছর জুলাই মাসেই যেমন ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার কুঠিঘাটে খানিক এমনই একটি ঘটনা ঘটে।

বার বার নজরে...
বাগানের চার দিক মোটা জাল দিয়ে ঘেরা। সেখানেই আটকে গিয়েছিল বিশালাকার দৈত্যাকার পাইথন সাপ। কিন্তু না হলে কী হত ভেবে হাত-পা ঠাণ্ডা হয়ে এসেছিল নায়েক পরিবারের। বাড়ির বাগানে কী যেন নড়াচড়া করছিল, দেখে এগিয়ে যেতেই কাছে যেতেই নজরে এসেছিল বিশাল এক পাইথন। অন্তত সাত ফুট লম্বা অজগরটি কী ভাবে কুঠিঘাটের ওই বসতি এলাকায় চলে এসেছিল,সেটা অবশ্য ধাঁধা। বাগানের দিক থেকে সন্দেহজনক নড়াচড়া টের পেয়ে কাছ যেতেই সাপ দেখতে পান দীপক নায়েক পরিবারের এক সদস্য। তড়িঘড়ি পাড়াপড়শিদের খবর দেন তিনি। দ্রুত খবর যায় বন দফতরে। অবশ্য সেখান থেকে কোনও সাহায্য পৌঁছনোর আগেই অজগর দেখতে কয়েকশো মানুষের ভিড় জমে যায় দীপক নায়েকের বাড়ির সামনে। তার মধ্যে থেকেই সাপটিকে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা। সেটির স্বাস্থ্য পরীক্ষা করে ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানায় ছেড়ে দেওয়া হয়। চিড়িয়াখানার বিশালাকার নতুন অতিথিকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সকলের মধ্যে। 

আরও পড়ুন:চতুর্ভুজেই আগলে রাখেন সন্তানদের, কাটা চালিতে দেবীর আরাধনার প্রস্তুতি শুরু চাঁদপাড়ায়

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget