এক্সপ্লোর

Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

গোয়েন্দাদের উদ্বেগ, এই জঙ্গিরা পশ্চিমবঙ্গে থেকে মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক করছিল না তো? মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজর রাখার প্রমাণ মিলেছে ওই জঙ্গির কাছে পাওয়া নথিতে ।

 কলকাতা : পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার পুলওয়ামা হামলার চক্রী শেহজাদ ভাটের ঘনিষ্ঠ জঙ্গি।  বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে ধরা পড়ল জঙ্গি । সবথেকে বেশি চাঞ্চল্যকর তথ্য হল, সেই জঙ্গির কাছে মিলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে এমন কিছু তথ্য, যা তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে।  গোয়েন্দাদের উদ্বেগ, এই জঙ্গিরা পশ্চিমবঙ্গে থেকে মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক করছিল না তো? মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজর রাখার প্রমাণ মিলেছে ওই জঙ্গির কাছে পাওয়া নথিতে । খবর গোয়েন্দা সূত্রে।   

ধৃত ব্যক্তির নাম হামিদ মণ্ডল। STF সূত্রে দাবি, সে পাক গুপ্তচর সংস্থা ISI- এর সঙ্গে যুক্ত। তাঁর সঙ্গে কাশ্মীরের শেহজাদ ভাটের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেও তদন্তকারীদের সন্দেহ। তদন্তকারীদের সূত্রে খবর, হামিদ মণ্ডল মুখ্যমন্ত্রীর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন। তাহলে কি মুখ্যমন্ত্রীর উপর হামলার পরিকল্পনা করা হচ্ছিল? এটাই বড় উদ্বেগের বিষয়। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান শহরের রেনেসাঁ হাউসিংয়ে অভিযান চালায় STF। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের মোবাইল, ডিজিটাল তথ্য এবং অন্যান্য নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে তাঁর যোগাযোগের পরিধি জানার চেষ্টা চলছে।

অত্যন্ত কুখ্যাত জঙ্গি শেহজাদ ভাট, যে কিনা পুলওয়ামা আক্রমণের ঘটনার প্রধান অভিযুক্ত, তার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। তাকে এই পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার রেনেসাঁ টাউনশিপের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার  করা হয়েছে। STF সন্দেহ করছে,  নিউ টাউনের একটি ফ্ল্যাটেও সে কিছুদিন ঘাঁটি গেড়েছিল। 

রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তদন্তকারীদের কাছে খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লোকেশন, তাকে ফলো করার নির্দেশ, মোবাইল চার্ট ইত্যাদি উদ্ধার হয়েছে হামিদের কাছ থেকে। এই বিষয়টা ভীষণ উদ্বেগে রাখছে রাজ্য পুলিশ এবং STFকে । এ বিষয়ে অনুসন্ধান চলছে। আপাতত এই হামিদ মণ্ডলকে বর্ধমান কোর্টে তোলা হচ্ছে, সেখান থেকে পুলিশ কাস্টডিতে চাওয়া হবে।  পুলিশ হেফাজতে নিয়ে STF কলকাতায় নিয়ে আসবে হামিদকে, এই রকমই মনে করা হচ্ছে। 

সবথেকে আশঙ্কার বিষয় হল,  এই রাজ্যে বসে কার্যত একটা জঙ্গি মডেল চলছিল।  হামিদ  বর্ধমানের একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ টাউনশিপের মধ্যে লুকিয়েছিল। তার কাছ থেকে যে মোবাইল চার্ট ইত্যাদি উদ্ধার করা হচ্ছে তাতে নিঃসন্দেহে রাজ্য পুলিশের সেইসব কর্তাদের এবং STF-র কপালে চিন্তার ভাঁজ ফেলছে। তার কারণ সরাসরি মুখ্যমন্ত্রী নিরাপত্তার সঙ্গে এই বিষয়টি যুক্ত এবং মুখ্যমন্ত্রীকে এই জঙ্গি গোষ্ঠী টার্গেট করেছে কিনা সেই নিয়েও কিন্তু জল্পনা চলছে। নিঃসন্দেহে বর্ধমান কোর্টে তারা যখন এই হামিদ মণ্ডলকে তুলবে, আরও বিস্তারিত জানা যেতে পারে। 

এই বিষয়টি নিঃসন্দেহে পুলিশ ও গোয়েন্দাদের চিন্তায় রাখছে, কারণ রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে যিনি আসীন, সেই ব্যক্তি সংক্রান্ত লোকেশন ফলো করার নির্দেশ ইত্যাদি ভয়ঙ্কর পরিকল্পনার ইঙ্গিত। তাই খুব স্বাভাবিকভাবেই বিষয়টি যথেষ্ট আশঙ্কার।  রাজ্যের সুরক্ষা এবং মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়ে চিন্তার কারণ তো বটেই। 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Census 2026: জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget