এক্সপ্লোর

TET: টেট দুর্নীতিতে সিবিআই তদন্ত, ডেডলাইনের আগেই নিজাম প্যালেসে পর্ষদ সভাপতি

কোর্টের নির্দেশের পরেই সিবিআইয়ের কাছে পৌঁছলেন পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচী। সূত্রের খবর, পর্ষদ সভাপতি-সচিবকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। 

কলকাতা: ২০১৪ প্রাথমিক টেট (TET) দুর্নীতি মামলাতেও এবার সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কোর্টের (Calcutta High Court) ডেডলাইনের আগেই নিজাম প্যালেসে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। কোর্টের (Calcutta High Court) নির্দেশের পরেই সিবিআইয়ের কাছে পৌঁছলেন পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচী। সূত্রের খবর, পর্ষদ সভাপতি-সচিবকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীর পর এবার, মানিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে ফের এক তৃণমূল বিধায়ক। 

২০১৪ সালের প্রাথমিক টেট দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য ও পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীকে আজই বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআইয়ের নিজাম প্যালেসের অফিসে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই আবহে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে বাগযুদ্ধে জড়িয়েছে শাসক ও বিরোধী দলগুলো। 

এ দিন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআইয়ের তদন্তকারীদের মুখোমুখি হতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীকে। সেই মতো এদিন বিকেলে নির্ধারিত সময়ের আগে সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে পৌঁছে যান দু’জনে। 

বরখাস্তের নির্দেশ: উল্লেখ্য, ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ‘২০১৭ সালে দ্বিতীয় নিয়োগ তালিকা বেআইনি। দ্বিতীয় নিয়োগ তালিকার ২৬৯ জনের নিয়োগ বেআইনি, তাই সিবিআই’। নির্দেশে এমনটাই উল্লেখ করেছেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।

সিবিআইকে এফআইআর-এর নির্দেশ: আজই মামলা দায়ের করে সিবিআইকে এফআইআর করতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৬৯জনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২৬৯জনের স্কুলে প্রবেশেও নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের। ‘২৬৯জনকে কেন বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছে?’ নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের চাকরিপ্রার্থীদের একাংশের। 

আরও পড়ুন: LIC Share Update: ৭০০ টাকার নিচে এলআইসির স্টক, বিনিয়োগকারীরা হারালেন ১.৬৪ লাখ কোটি টাকা

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget