এক্সপ্লোর

Job Seekers: 'মুখ্যমন্ত্রী ধর্নায় বসতে পারলে, তাঁরা নয় কেন'? ধর্মতলায় ফের ধর্নায় চাকরিপ্রার্থীরা

আজ থেকে ফের মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্নায় বসেছেন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ধর্মতলায় (Dharmatala) মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ফের ধর্নায় বসলেন চাকরিপ্রার্থীরা (Job Seeker)। এর আগে ২৫ মার্চ, পুলিশের তরফে মৌখিকভাবে তাঁদের ধর্না তুলে নিতে বলা হয়। এই নিয়ে তৈরি হয় বিতর্ক। এর পর রাষ্ট্রপতির সফরের কথা বলে পুলিশ চাকরিপ্রার্থীদের অনুরোধ করে। তাতে সাড়া দিয়ে ২৭ ও ২৮ তারিখ তাঁরা ধর্নায় বসেননি। আজ থেকে ফের মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্নায় বসেছেন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মুখ্যমন্ত্রী ধর্নায় বসতে পারলে, তাঁরা কেন ধর্নায় বসতে পারবেন না? এই প্রশ্নও তুলেছেন চাকরিপ্রার্থীরা।

মাথার ওপর কাঠফাটা রোদ্দুর, হাতে স্টিলের থালায় শুধু ভাত। পাতের পাশে সামান্য় নুন। চাকরিতে পুনর্বহালের দাবিতে, ভাতের থালা হাতে অভিষেকের সভামঞ্চের দিকে হাঁটছেন আন্দোলনকারীরা। কিন্তু মাঝপথেই পুলিশের বাধা। আন্দোলনকারীদের আটক করল পুলিশ। এরা সকলেই চুক্তিভিত্তিক কর্মী।  তাঁদের দাবি, ন্য়াশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, সংক্ষেপে, NSQF-এর অধীনে, বেসরকারি সংস্থার মাধ্য়মে বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মী পদে তাঁদের নিয়োগ করা হয়। হাতে NSQF-এর প্ল্য়াকার্ড কিন্তু হঠাৎ করেই, কোনও নোটিস ছাড়া, তাঁদের ছাটাই করা হয় বলে অভিযোগ। 

আন্দোলনকারীদের বক্তব্য, তাঁদের এজেন্সি দিয়ে নিয়োগ করেছে। ১৬ সাল থেকে সরকারি স্কুলে চাকরি করি। তাঁদের শিক্ষাকর্মীদের নোটিস না দিয়ে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। বকেয়া বেতন সমেত চাকরি পুনর্বহাল করতে হবে। তারই প্রতিবাদে, চাকরিতে পুনর্বহালের দাবিতে, এদিন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সভাস্থল থেকে ১০০ মিটারের মধ্য়ে আন্দোলনে বসেন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, তাঁরা এক ফোনে অভিষেক-এ ফোন করে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগও করেন। কিন্তু কোনও লাঊ হয়নি। 

এ দিন নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে একেবারে অভিষেকের সভাস্থলের সামনে পৌঁছে যান আন্দোলনকারীরা। কিন্তু শেষ মুহূর্তে তাঁদের আটকে দেয় পুলিশ।  অন্য়দিকে, হাইভোল্টেজ বুধবার, পুলিশের অনুরোধকে আমল না দিয়েই আন্দোলনে অনড় রইলেন, অভিষেকের সভামঞ্চ থেকে প্রায় ৬০০ মিটার দূরে, শহিদ মাতঙ্গিনী মূর্তির নীচে অবস্থানরত চাকরিপ্রার্থীরা।  চাকরি প্রার্থীদের দাবি, ২৫শে মার্চ মৌখিকভাবে তাঁদের ধর্না তুলে নিতে বলা হয়। রাষ্ট্রপতির সফরের কথা বলে, পুলিশ চাকরিপ্রার্থীদের অবস্থান তুলে নিতে অনুরোধ করে বলে দাবি। ২৬শে মার্চ ফের আসে পুলিশের মেল। কিন্তু, অবস্থানে অনড় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসা ৭টি মঞ্চ। 

এ দিকে, চাকরির দাবিতে ২ বছর ধরে, গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন করে চলেছেন ২০১৬-র SLST নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা। বুধবার আন্দোলনের ৭৪৫ দিন। একদিকে যখন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ধর্নায় তৃণমূলনেত্রী। অন্য়দিকে, শহিদ মিনারে তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশের প্রধান বক্তা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়...তখন, তার সামান্য় কিছু দূরে রুটি-রোজগার-চাকরির দাবিতে পথে বসে রয়েছেন এই অসহায় চাকরিপ্রার্থীরা। আর কতটা পথ হাঁটলে লক্ষ্য়ে পৌঁছতে পারবেন তাঁরা? কবে তাঁদের দাবি শাসকের কানে পৌঁছবে? উত্তর অজানা। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget