এক্সপ্লোর

TET OMR Sheet: কারও বাড়িতে ওএমআর শিট পাওয়া গেলে পর্ষদের কোনও ভূমিকা থাকে? প্রশ্ন পর্ষদ সভাপতির

TET Scam: 'পরীক্ষার্থীর কপি আমরা পরীক্ষার্থীদের দিয়ে দিয়েছি। হাইকোর্ট নিশ্চয় জানতে চাইতে পারে, আমরা জানাবও। কিন্তু এখানে কি পর্ষদের কোনও ভূমিকা থাকে?' প্রশ্ন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতার বাড়িতে রাশি রাশি ওএমআর শিট! মাত্র দেড় মাস আগে হওয়ায় টেটের ওএমআর শিটও ধৃত কুন্তলের বাড়িতে! যুব তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ২০২২-র ৩০টি ওএমআর শিট! হুগলির যুব তৃণমূল নেতার বাড়িতে কেন টেটের উত্তরপত্র? এই প্রশ্ন নিয়েই এবার সরব হাইকোর্ট থেকে পর্ষদ। এদিন এই প্রেক্ষিতে বিস্ময় প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এরপর সাংবাদিক সম্মেলন করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।                                     

তিনি বলেন, 'পরীক্ষার্থীর কপি আমরা পরীক্ষার্থীদের দিয়ে দিয়েছি। হাইকোর্ট নিশ্চয় জানতে চাইতে পারে, আমরা জানাবও। কিন্তু এখানে কি পর্ষদের কোনও ভূমিকা থাকে? আমার উদ্দেশ্য হল ২০২২ এর টেট পরীক্ষার্থীদের কাছে এই বার্তা দেওয়া যে পরীক্ষা যা হয়েছে তার মধ্যে স্বচ্ছতা রয়েছে। সেই গুরুত্ব অনুধাবন করেই এই সাংবাদিক বৈঠক ডেকেছি। সরকার, শিক্ষা বিভাগ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ অত্যন্ত স্বচ্ছ্বতার সঙ্গে টেট ২০২২ এর ফল প্রকাশ করবে। ২০১৪, ২০১৭ এর টেট পরীক্ষার রেজাল্টও স্বচ্ছ্বতার সঙ্গে প্রকাশিত হবে।'  

আরও পড়ুন, টেট পরীক্ষার্থীদের ওএমআর শিট কীভাবে কুন্তল ঘোষের বাড়িতে? বিস্ময়প্রকাশ বিচারপতির

এদিকে, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আদালতে বলা হয়, 'আমরা বিস্মিত। নিরাপত্তা নিশ্চিত করার এত চেষ্টা করার পরেও এই ধরনের জঘন্য ঘটনা ঘটেছে। কুন্তল ঘোষের কাছ থেকে ১৮৯টি OMR শিট এবং অ্যাডমিট কার্ড পাওয়া গেছে। আমরা OMR শিটের কপি পরীক্ষার্থীদের দিয়েছি। কারণ, যখন ফলাফল বের হবে, তখন যেন প্রার্থীরা উত্তর যাচাই করতে পারেন। কোনও প্রার্থী যদি এগুলো জেরক্স করে কাউকে দেন, আমরা কি করতে পারি? আমাদের তরফ থেকে কোনও খামতি নেই। আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।' 

যদিও ইডি সূত্রে খবর, ইডির জেরার মুখে আরটিআই করে ওএমআর শিট পাওয়ার দাবি কুন্তলের । কিন্তু কীসের জন্য আরটিআই? সদুত্তর মেলেনি কুন্তলের জবাবে।  

মাত্র দেড় মাস আগে যে টেট হয়েছে, তারও OMR শিট।
আর তাই জোরাল প্রশ্ন উঠছে, নিয়োগ দুর্নীতি নিয়ো এত তোলপাড়, এত তদন্ত, এত গ্রেফতার, এত প্রতিবাদ, এত সমালোচনার পরও কি অর্থের বিনিময়ে চাকরি বিক্রির চক্র রমরমিয়ে চলছে? এখনও চক্র নির্ভয়ে কাজ করছে? এত ভরসা তারা পাচ্ছে কোথা থেকে ? 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget