এক্সপ্লোর

TET Protest: পুলিশি হুঁশিয়ারির মুখে নতুন কৌশল, ছোট ছোট দলে ভাগ হয়ে অবস্থান আন্দোলনকারীদের

TET Recruitment Scam: আন্দোলনকারীদের দ্রুত এলাকা ছাড়তে মাইকে হুঁশিয়ারি। হুঁশিয়ারির মুখেও অনড় আন্দোলনকারীরা, একের পর এক অসুস্থ।

কলকাতা: হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পরেই করুণাময়ীতে পুলিশি তৎপরতা তুঙ্গে। আন্দোলনকারীদের দ্রুত এলাকা ছাড়তে মাইকে হুঁশিয়ারি। হুঁশিয়ারির মুখেও অনড় আন্দোলনকারীরা, একের পর এক অসুস্থ। পুলিশি হুঁশিয়ারির মুখে নতুন কৌশল নেন চাকরিপ্রার্থীরা। ছোট ছোট দলে ভাগ হয়ে অবস্থান শুরু করেন আন্দোলনকারীরা। মানববন্ধন করে আন্দোলন চাকরিপ্রার্থীদের। 

আন্দোলনে অনড় চাকরিপ্রার্থীরা: রাস্তায় দিকে দিকে ব্যারিকেড। সঙ্গে পুলিশের হুঁশিয়ারি। মাইকে ঘোষণা। কিন্তু তারপরেও নিজেদের দাবিতে অনড় চাকরিপ্রার্থীরা। সাফ জানিয়ে দিলেন নিয়োগ হলে তবেই আন্দোলন প্রত্যাহার হবে। নিয়োগের ঘোষণা  হলেই একমাত্র পথ থেকে সরবেন তাঁরা। এদিন এক চাকরিপ্রার্থী বলেন, “আমাদের নিয়োগ হলে উঠে যাব। যতক্ষণ না নিয়োগ দেবে উঠব না। এই সংগ্রাম চলবে।’’

ছোট ছোট দলে ভাগ হয়ে অবস্থান: পুলিশি হুঁশিয়ারির মাঝেই নতুন কৌশল নিলেন চাকরিপ্রার্থীরা। জটলা করা বসে পড়েন চাকরিপ্রার্থীরা। রীতিমতো ছোট ছোট দলে ভাগ হয়ে যান। কোনও রকম বলপ্রয়োগে উঠতে নারাজ। এদিকে না আছে খাবার না, না আছে জল। পর্ষদের দফতরের কাছে আমরণ চাকরিপ্রার্থী। একসঙ্গে হাত হাত ধরে চার পাঁচ জন হাত হাত ধরে বসে মানব বন্ধন করেন। পুলিশ হটিয়ে দেওয়ার চেষ্টা করলে যাতে তা রোখা যায়, তাই এই কৌশল বলে জানাচ্ছেন চাকরিপ্রার্থীরা। এক চাকরিপ্রার্থীর কথা, “১৪৪ ধারা জারি আছে, তাই ৪ থেকে ৫ জন দলে দলে ভাগ হয়ে নির্দিষ্ট জায়গা ছেড়ে রেখে বসছি।’’

অসুস্থ একের পর এক চাকরিপ্রার্থী:করুণাময়ীতে টানা চারদিন ধরে চলছে ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের অবস্থান-ধর্না। যার মধ্যে টানা তিনদিন নির্জলা অনশন চলছে তাঁদের। গত দিন দুয়েকে একের পর এক চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদিন সন্ধেতেও পুলিশি তৎপরতা বাড়ার পরও বেশ কয়েকজন শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। তাঁদের জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আশা হলেও তাঁরা অনশন তুলে অবস্থান মঞ্চ ছেড়ে যেতে চাননি। যারপরই কড়া সুরে পুলিশ জানায়, শারীরিকভাবে কোনও কিছু হলে তাঁর জন্য কিন্তু তাঁরা দায়ী থাকবেন না। যারপরই আলোচনার মাধ্যমে চাকরিপ্রার্থীরা নিজেদের মধ্যে ফের আলোচনা করে অসুস্থদের বুঝিয়ে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠানোর দিকটা নিশ্চিত করেন।

আরও পড়ুন: TET Agitation : 'মারতে এলে মার খাব, মরণ নিশ্চিত জেনেই তো এই পথে নেমেছি' পুলিশের সামনে চোয়াল শক্ত আন্দোলনকারীদের

 

সেরা শিরোনাম

Indranil Sen:
"সারা রাত ধরে এখানে ফূর্তি হতো", সিঙ্গুরে ইন্দ্রনীল সেনের বাগানবাড়ি নিয়ে অভিযোগের পাহাড়
Indranil Sen: দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
Indranil Sen: শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাম আমলেও সরকার ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন! ভোগ করেছেন সুযোগ সুবিধাও
শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাম আমলেও সরকার ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন! ভোগ করেছেন সুযোগ সুবিধাও
West Bengal: সাড়ে ৫ মাসে গ্রেফতার তৃণমূল আমলের পাঁচ মন্ত্রী! তোলপাড় রাজ্য, কার বিরুদ্ধে কী অভিযোগ?
সাড়ে ৫ মাসে গ্রেফতার তৃণমূল আমলের পাঁচ মন্ত্রী! তোলপাড় রাজ্য, কার বিরুদ্ধে কী অভিযোগ?

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget