এক্সপ্লোর

TET Scam : 'স্বামীর সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক নেই', স্বামীর টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ ওড়ালেন পাপিয়া

' নিয়ম মেনে ২০১৭-য় স্কুলে জয়েন করি। ' নিয়োগ বিতর্কে স্বামীর ওভিযোগ ওড়ালেন পাপিয়া ।

সুজিত মণ্ডল, নদিয়া : টেট নিয়োগ বিতর্কে বাগদার রঞ্জনের বিরুদ্ধে উঠল আরও অভিযোগ। চাঞ্চল্যকর দাবি করেছেন টেট দিয়ে নিযুক্ত হওয়া এক মহিলার স্বামী। নদিয়ার বাসিন্দা সেই মহিলার নাম পাপিয়া মুখোপাধ্যায়।

স্বামী নদিয়ার কল্যাণীর বাসিন্দা জয়ন্ত বিশ্বাসের দাবি, তাঁর স্ত্রী সাড়ে ৭ লক্ষ টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছেন। কিন্তু সেই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন পাপিয়া। 

নিয়ম মেনে স্কুলে জয়েন করি, দাবি পাপিয়ার 
তিনি দাবি করেন, ' স্বামীর সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক নেই। একাধিক কোর্টে ৬-৭টি মামলা চলছে। উনি কাকে টাকা দিয়েছেন জানা নেই। ' এছাড়াও তাঁর দাবি, ' ২০১২ সালে ছেলে অসুস্থ হওয়ায় টেট দিইনি। ওই অ্যাডমিট কার্ড নিয়ে ২০১৪-য় পরীক্ষায় বসি। নিয়মানুযায়ী মোবাইলে এসএমএস আসে। নিয়ম মেনে ২০১৭-য় স্কুলে জয়েন করি। ' 
পাপিয়া আরও বলেন, ' আমি যোগ্যতাতেই চাকরি পেয়েছি। আমার কাছে সব তথ্য আছে। ভেবেছে যে হ্যারাস করার পরে আমি হয়তো ফিরে যাব।  ' 
শিক্ষিকার দাবি, এখনও তাঁর সঙ্গে CBI’এর কোনও কথা হয়নি। গোয়েন্দারা তাঁকে ডাকেনওনি।এই অবস্থায় CBI এখন কী পদক্ষেপ নেয়, সেদিকেই সবার নজর।  স্বামী-স্ত্রীর অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে, নতুন মোড় নিল নিয়োগ দুর্নীতি মামলা।

সাড়ে ৭ লক্ষ টাকার বিনিময়ে চাকরি, স্বামীর দাবি 
কিন্তু পাপিয়ার স্বামীর অভিযোগ এক্কেবারে আলাদা। তাঁর দাবি, স্ত্রী পাশ করেননি, টাকা দিয়ে চাকরি পেয়েছেন। তাঁর দাবি, ' আমার স্ত্রী সাড়ে ৭ লক্ষ টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছে। আমার টাকাও ছিল। চন্দন নামে একজনকে টাকা দিয়েছিল বলে শুনেছি। ' তাঁকে জিগ্যেস করা হয়, আপনার স্ত্রী কি পরীক্ষায় বসেছিলেন?  উত্তরে তিনি বলেন, ' হ্যাঁ পরীক্ষায় বসেছিল। এবার কী উত্তর দিয়েছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। ২০১২ সালে ফেল করেছিল। আবার ২০১৪’র যে TET সেটা খুব সম্ভবত ২০১৫’র শেষে পরীক্ষাটা হয়েছিল। ' 

পাপিয়া নদিয়ার হবিবপুরের রাঘবপুর রূপান্তরিত নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষিকা। স্কুলের প্রধান শিক্ষক সিদ্ধার্থশঙ্কর ভট্টাচার্য জানিয়েছেন, ৩১ অগাস্ট থেকে অনির্দিষ্টকালের ছুটিতে আছেন পাপিয়া। তবে নিয়োগ-বিতর্ক নিয়ে মুখ খুলতে চাননি প্রধান শিক্ষক। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata On Kalyan: “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
“কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
News Live : দেশদ্রোহিতার অভিযোগে আরশোলার ছবি নিয়ে পথে নামল বিজেপি, শিয়ালদা থেকে মিছিল
দেশদ্রোহিতার অভিযোগে আরশোলার ছবি নিয়ে পথে নামল বিজেপি, শিয়ালদা থেকে মিছিল
BJP Tiranga Yatra:
"ইন্ডি জোটের ডাক নাম, ককরোচ..", কটাক্ষ সজলের, ধৃতদের সঙ্গে কাদের যোগসাজশ ? BJP-র তিরঙ্গা যাত্রা থেকে বড় দাবি তাপসের

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget