এক্সপ্লোর

Technopolis More: জট কাটিয়ে অবশেষে শুরু টেকনোপলিস মোড়ের কাছে নবদিগন্ত মেট্রো স্টেশন তৈরির কাজ

অবশেষে শুরু হল টেকনোপলিস মোড়ের কাছে নবদিগন্ত মেট্রো স্টেশন তৈরির কাজ। মেট্রো স্টেশন তৈরির জন্য় প্রথমে কলকাতা বিমানবন্দরের একটি জমি চিহ্নিত করা হয়

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: জট কাটিয়ে অবশেষে শুরু হল টেকনোপলিস মোড়ের (Technopolis More) কাছে নবদিগন্ত মেট্রো স্টেশন (Nabadiganta Metro Station) তৈরির কাজ। নিউ গড়িয়া (New Garia) থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো প্রকল্পের এটি হবে ১৩ তম স্টেশন। ১৮০ মিটার লম্বা ও ৩৫ মিটার চওড়া এই মেট্রো স্টেশনের কাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 

নিউ গড়িয়া (New Garia) থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো প্রকল্পের সূচনা লগ্ন থেকেই জমি জটে আটকে ছিল কাজ। সেই জট কেটেছে আগেই। অবশেষে শুরু হল টেকনোপলিস মোড়ের (Technopolis More) কাছে নবদিগন্ত মেট্রো স্টেশন তৈরির কাজ। মেট্রো স্টেশন তৈরির জন্য় প্রথমে কলকাতা বিমানবন্দরের একটি জমি চিহ্নিত করা হয়

কিন্তু, সেই জমি পেতে দেখা দেয় সমস্য়া। পরে কেএমডিএর তরফে ২ হাজার ৭৯১ স্কোয়ার মিটারের একটি জমি দেওয়া হয়। সেক্টর ফাইভ থেকে নিউটাউনে (Newtown) ঢোকার মুখে গড়ে উঠবে এই মেট্রো স্টেশন। ফলে স্টেশন তৈরির কাজ করতে গেলে প্রয়োজন ট্রাফিক ডাইভারসন। বিধাননগর ট্রাফিক পুলিশের অনুমতি মেলার পর অবশেষে শুরু হল মেট্রো স্টেশন তৈরির কাজ। নবদিগন্ত মেট্রো স্টেশন হবে ১৮০ মিটার লম্বা, ও ৩৫ মিটার চওড়া । 

ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে সুখবর: অন্যদিকে কিছুদিন আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে সুখবর শুনিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে বারবার ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার! একের পর এক বাড়িতে ফাটল দেখা গেছে। কখনও মেট্রোর টানেলে হুহু করে জল ঢুকেছে ! যার জেরে বউবাজার দিয়ে মেট্রো কবে চালানো সম্ভব হবে, তা নিয়ে ধন্দ তৈরি হয়। তবে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আগামী বছরই ধর্মতলা থেকে শিয়ালদা মেট্রো পরিষেবা চালু করা সম্ভব হবে বলে জানান কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর কথা আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ। সেই অনুযায়ী, আগামী বছর ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো চললেই ইস্ট ওয়েস্ট মেট্রো সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। অন্যদিকে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান ইতিমধ্য়েই হয়ে গিয়েছে। যে কোনও দিন পরিষেবাও চালু হতে পারে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Birbhum Tulu Mondal: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Kolkata News Update: হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা
হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget