এক্সপ্লোর

Uluberia: উলুবেড়িয়ার পঞ্চায়েতের নথি বিকৃত করার মামলায় কোনও হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ

মনোনয়ন বিকৃতির মামলায় উলুবেড়িয়ার BDO-র পর এবার ধাক্কা খেলেন SDO। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ চ্যালেঞ্জের মামলায় কোনও স্থগিতাদেশ দিল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

সৌভিক মজুমদার, কলতকাতা: উলুবেড়িয়ার পঞ্চায়েতের নথি বিকৃত করার মামলায় বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশে কোনও হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। মামলা ফেরত গেল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চেই। সিঙ্গল বেঞ্চকে বিস্তারিতভাবে এসডিও-র বক্তব্য শোনার পরামর্শ ডিভিশন বেঞ্চের । এসডিও-র বক্তব্য শুনে তার পরেই চূড়ান্ত নির্দেশ দেবে সিঙ্গল বেঞ্চ, নির্দেশ ডিভিশন বেঞ্চের । বিচারপতি অমৃতা সিন্হার () নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন উলুবেড়িয়ার এসডিও শমীক ঘোষ। উলুবেড়িয়ার বিডিও-এসডিও-কে সাসপেন্ড করার জন্য রাজ্যকে সুপারিশ করেন বিচারপতি সিন্হা। 

মনোনয়ন বিকৃতির মামলায় উলুবেড়িয়ার BDO-র পর এবার ধাক্কা খেলেন SDO। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ চ্যালেঞ্জের মামলায় কোনও স্থগিতাদেশ দিল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলা ফেরত পাঠানো হল সিঙ্গল বেঞ্চেই। 

সিপিএম প্রার্থীর মনোনয়নপত্র বিকৃতির মামলায় বিডিও-র পর এবার  ডিভিশন বেঞ্চে ধাক্কা খেলেন উলুবেড়িয়ার SDO শমীককুমার ঘোষ-ও। সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ দিল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলা ফেরত গেল বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে।

হাওড়ার দুটি গ্রাম পঞ্চায়েতে সিপিএম প্রার্থীর মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ ওঠে, উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের বিডিও নীলাদ্রিশেখর দে-র বিরুদ্ধে। এরপর বিডিও নীলাদ্রিশেখর দে, জাতি শংসাপত্র বিভাগের অতিরিক্ত ইন্সপেক্টর কৃপাসিন্ধু সামুই, লুবেড়িয়ার এসডিও শমীককুমার ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিন্হা। 

ওই অফিসারদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু এবং সাসপেন্ড করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথাও বলেন বিচারপতি। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন উলুবেড়িয়ার এসডিও। এদিন সেই মামলার শুনানিতে SDO-র আইনজীবী বলেন, মনোনয়ন গ্রহণ বা বাতিল করার সঙ্গে SDO-র কোনও সম্পর্ক নেই। এই কাজ BDO বা রিটার্নিং অফিসারের।

একথা শুনে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে, জাতিগত শংসাপত্র সংক্রান্ত অনিয়ম নিয়ে অভিযোগ এসেছিল। কিন্তু SDO কিছুই করেননি। তারপর হঠাৎ করেই মামলাকারী কাশ্মীরা খানের শংসাপত্র নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ শুরু করলেন।

উত্তরে SDO-র আইনজীবী জানান, জাতিগত শংসাপত্র দেওয়া নিয়ে অভিযোগ করা হচ্ছে। জাতিগত শংসাপত্র থেকে বিরত রাখা হোক। কোন অসুবিধা নেই। শেষ দু'বছরে প্রায় দেড় লক্ষ জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে। কোনও অভিযোগ নেই। সাসপেন্ড করার নির্দেশ কেন দেওয়া হবে?

রাজ্য সরকারের আইনজীবী আদালতে জানান, SDO-কে কার্যভার হস্তান্তরের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং SDO কার্যভার হস্তান্তর করেও দিয়েছেন। এরপরই মামলাটিকে ফের সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠানোর নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। বিস্তারিতভাবে SDO র বক্তব্য শোনার পরামর্শ দেয় সিঙ্গল বেঞ্চ। বিচারপতির নির্দেশ, SDO-র পুরো বক্তব্য শুনে তারপরই চূড়ান্ত নির্দেশ দেবে আদালত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget