এক্সপ্লোর

Howrah: রবিবার থেকে চলবে লোকাল ট্রেন, তার আগে বামুনগাছিতে চলল স্যানিটাইজেশনের কাজ

হাওড়ার বামুনগাছি ইএমইউ রেল ইয়ার্ডে দেখা গেল রেলকর্মীদের চূড়ান্ত ব্যস্ততা। হাওড়া ডিভিশনের সমস্ত লোকাল ট্রেনে যুদ্ধকালীন তৎপরতায় স্যানিটাইজ করার কাজ শুরু হয়েছে। যাত্রীদের বসার আসন স্যানিটাইজ হয়।

সুনীত হালদার, হাওড়া: করোনাকালে একাধিক বিধিনিষেধের মধ্যে অন্যতম ছিল লোকাল ট্রেনে নিষেধাজ্ঞা। তবে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর রবিবার থেকে লোকাল ট্রেন চলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। ফলে সব স্টেশনে জোর কদমে চলছে স্যানিটাইজেশনের কাজ।

একই ছবি জেলার একাধিক স্টেশনেও। হাওড়ার বামুনগাছি ইএমইউ রেল ইয়ার্ডে দেখা গেল রেলকর্মীদের চূড়ান্ত ব্যস্ততা। হাওড়া ডিভিশনের সমস্ত লোকাল ট্রেনকে যুদ্ধকালীন তৎপরতায় স্যানিটাইজ করার কাজ শুরু হয়ে গিয়েছে। যাত্রীদের বসার আসনের পাশাপাশি লোকাল ট্রেনের কামরার সমস্ত হাতল স্যানিটাইজ করা হয়। কোভিড বিধিনিষেধ মেনে যাত্রীরা যাতে নিরাপদ দূরত্বে বসেন সেই কারণে মাঝের সিটে ক্রস চিহ্ন যুক্ত স্টিকার লাগানো হয়। যাত্রীদের জন্য অনুরোধ, তাঁরা যেন ওই 'কাটা' আসনে না বসেন। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ৪৮৮টি লোকাল ট্রেনের ট্রিপ হয়। দক্ষিণ-পূর্ব রেলে সেই সংখ্যা ১৯১টি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যেকটি লোকাল ট্রেনকে দিনে দু'বার স্যানিটাইজ করা হবে। এর পাশাপাশি যাত্রীরা যাতে কোভিড স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাতায়াত করেন, সেই ব্যাপারেও নজরদারি করা হবে। একইসঙ্গে করোনা সচেতনতার উদ্দেশ্যে প্রচারও চালানো হবে।

অবশেষে রবিবার থেকেই রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। প্রায় ৬ মাস পর লোকাল ট্রেন চালানোয়, গ্রিন সিগনাল দিয়েছে নবান্ন (Nabanna)। শুক্রবার নবান্নর তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকারের কোভিড বিধি-নিষেধ ৩০ অক্টোবর পর্যন্ত কার্যকর রয়েছে। তারপর সেসব ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হচ্ছে। এই নির্দেশিকাতেই বলা হয়েছে, মোট আসনের ৫০ শতাংশ অর্থাৎ অর্ধেক যাত্রী নিয়ে রাজ্যের মধ্যে ট্রেন চলাচল শুরু করা যেতে পারে। 

রাজ্য সরকারের অনুরোধেই এরাজ্যে লোকাল ট্রেন বন্ধ ছিল। এবার রাজ্য গ্রিন সিগনাল দিয়ে দেওয়ায়, রবিবার থেকেই লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়ে যাচ্ছে। স্টেশনে স্টেশনে শুরু হয়ে গেছে প্রস্তুতি। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় ৫ মে লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রথমে দু’সপ্তাহের জন্য লোকাল ট্রেন বন্ধ করা হয়। 

পরে দফায় দফায় ট্রেন চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। পুজোর সময়ও লোকাল ট্রেন পরিষেবা বন্ধই ছিল। চলেছে কিছু স্পেশাল ট্রেন। কর্মস্থল খুলে গেলেও, পুরোদমে লোকাল ট্রেন চালু না হওয়ায়, এতদিন গন্তব্যে পৌঁছতে হয়রানির শিকার হতে হয়েছে বহু মানুষকে। অবশেষে নবান্ন লোকাল ট্রেন চলাচলে সবুজ সঙ্কেত দেওয়ায় খুশি যাত্রীরা। 

আরও পড়ুন: Coochbehar Dinhata Bypoll: তৃণমূলের ক্যাম্প অফিসে বসে পান খেলেন দিনহাটার ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ

লোকাল ট্রেন চালু হওয়ায় সাধারণ মানুষের সুবিধা হবে ঠিকই। তবে চিকিৎসকরা বলছেন, গত কয়েকদিন ধরে এরাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা যে হাজার ছুঁইছুঁই, সেটাও ভুললে চলবে না। তাই যাত্রীদের সমস্ত রকম সতর্কতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন তাঁরা। 

সেরা শিরোনাম

TMC: সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
News Live: উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
Suvendu Adhikari: প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'
প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'
Mamata Banerjee: একসময় বিরোধী দল ভেঙেছে তৃণমূল, একই কৌশলে এখন জেরবার মমতা, কী বলছে রাজনৈতিক ইতিহাস?
একসময় বিরোধী দল ভেঙেছে তৃণমূল, একই কৌশলে এখন জেরবার মমতা, কী বলছে রাজনৈতিক ইতিহাস?

ভিডিও

Nandigram | মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে সমর্থনের ঘোষণার পরই গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী
Kalyan Banerjee |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ | ABP Ananda
ISF News |
Nandigram News | প্রার্থীপদ প্রত্যাহারের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সঞ্চিতা প্রধান দে-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget