এক্সপ্লোর

Coochbehar Dinhata Bypoll: তৃণমূলের ক্যাম্প অফিসে বসে পান খেলেন দিনহাটার ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ

ভোটের দুপুরে সৌজন্যের সাক্ষী রইল কোচবিহার...

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: ভোটের দুপুরে সৌজন্যের সাক্ষী রইল কোচবিহারের দিনহাটা। তৃণমূলের ক্যাম্প অফিসে বসে পান খেলেন দিনহাটার ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ। 

আখের রসে চুমুক দিতে দিতে স্থানীয় তৃণমূল নেতার গলা জড়িয়ে বললেন চিয়ার্স। সৌজন্যমূলক সাক্ষাৎ দাবি বাম প্রার্থীর। খুশি সাহেবগঞ্জের স্থানীয় তৃণমূল নেতা কর্মীরাও।

উপ নির্বাচনে অশান্তি ঘিরে যখন উত্তপ্ত খড়দা, দিনহাটা, তখন ভোটের ভরদুপুরে ক্ষনিকের স্বস্তি দিল একটি ছবি। তৃণমূলের ক্যাম্প অফিসে বসে পান খেলেন কোচবিহারের দিনহাটার ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ। 

আব্দুর রউফকে বলতে শোনা যাচ্ছে এখানে পিতৃসম মানুষ আছেন। এখানের নিয়ম আলাদা। তাঁদের সঙ্গে দেখা করব না? দোয়া করবেন।" কখনও পান খেলেন। কখনও আবার আখের রস হাতে স্থানীয় তৃণমূল নেতার গলা জড়িয়ে একসঙ্গে বলতে শোনা গেল চিয়ার্স। 

আরও পড়ুন: খড়দায় 'আক্রান্ত' প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য

তবে ভোটের ছবিটা সকালে এমন ছিল না। সকাল থেকে বুথে বুথে ঘুরে তৃণমূলের বিরুদ্ধে ভয় দেখানো, সন্ত্রাস এমনকি এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগে সরব হন ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ। 

কিন্তু বেলা গড়াতেই, বদলে গেল ছবিটা। যাদের বিরুদ্ধে এত অভিযোগ, সেই তৃণমূলেরই ক্যাম্প অফিসে আচমকা হাজির হন তিনি। গলা জড়িয়ে শুভেচ্ছা বিনিময় থেকে আড্ডা, পান, আখের রস -- বাদ গেল না কিছুই। 

দিনহাটার ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুল রউফ বলেন, আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, বয়স্ক লোক বসেছিল, আশীর্বাদ নিলাম, এলাকার পূর্ব পরিচিত, এখানে রাজনীতি নেই। স্রেফ সৌজন্যমূলক সাক্ষাৎ। 

বিরোধী প্রার্থীর এহেন সৌজন্যে খুশি সাহেবগঞ্জের স্থানীয় তৃণমূল নেতা কর্মীরাও।  মোজাজ্জর আহমেদ বললেন, খুবই ভালো বিষয়। উনি পাশের গ্রামেই থাকেন, খারাপ কিছু নয়। এটা সৌজন্যের পরিচয়। 

আরও পড়ুন: আতঙ্কে ছেলেকে তালাবন্দি করে রাখলেন বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টের মা

সেরা শিরোনাম

Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget