এক্সপ্লোর

Burdwan Hospital case update: 'প্রসবের সময় বেড থেকে নিচে পড়ে গিয়েছে সদ্যোজাত', গাফিলতির অভিযোগে ধুন্ধুমার বর্ধমান হাসপাতালে

বর্ধমান হাসপাতালের (Burdwan Hospital) প্রসূতি বিভাগের চিকিৎসক নার্সদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বর্ধমান থানায় (Burdwan Police Station) অভিযোগ দায়ের করেছে প্রসূতি ও তাঁর পরিবার।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: প্রসবের সময়ে বেড থেকে নিচে পড়ে যায় সদ্যজাত। এমন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। আইসিইউতে (ICU) শিশুকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বর্ধমানে (Burdwan)। বর্ধমান হাসপাতালের (Burdwan Hospital) প্রসূতি বিভাগের চিকিৎসক নার্সদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বর্ধমান থানায় (Burdwan Police Station) অভিযোগ দায়ের করেছে প্রসূতি ও তাঁর পরিবার।

প্রসূতি ও তার পরিবারের অভিযোগ, গত ৬ নভেম্বর সকাল ৫.২৫ মিনিট নাগাদ নাদনঘাট থানার অর্জুন পুকুরের বাসিন্দা আমিনা শেখ প্রসব বেদনা নিয়ে বর্ধমান হাসপাতালের ভর্তি হন। অভিযোগ, প্রসব বেদনা বাড়ায় তিনি চিৎকার করে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের একাধিক বার ডাকাডাকি করা হয়। অভিযোগ ডাকলেও তাঁদের তরফে কোনও সাড়া পাওয়া যায়নি। এমনকি চিকিৎসক, নার্সরা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

এর পরেই কেউ না থাকায়  প্রসব হয়ে বেড থেকে সদ্যোজাত মেঝেতে পরে যায় বলে অভিযোগ। শেষ পাওয়া খবর অনুযায়ী এখন সদ্যজাত আইসিইউ তে ভর্তি। অভিযোগ, কর্তব্যরত ডাক্তার ও নার্সদের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন প্রসূতি। যদিও এমন কোনও অভিযোগ মেলেনি বলে দাবি হাসপাতালে কর্তৃপক্ষের। অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার তাপস ঘোষের।

সম্প্রতি পুরুলিয়ায় শিশু চিকিৎসায় গাফিলতি, পরিকাঠামোর অভাব-সহ একগুচ্ছ অভিযোগ ওঠে। পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের বিরুদ্ধে উঠেছিল এই অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে শিশুর পরিবারের বিক্ষোভ চলে। এই নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগে বেড ১১৬ টি। অথচ শিশু ভর্তি রয়েছে ২১৪ জন। অনেক ক্ষেত্রে একটা বেডেই পাশাপাশি রাখা হচ্ছিল একাধিক শিশুকে। এ ছবি পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। সেই সময়ে কয়েকদিন ধরেই এই হাসপাতালে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছিল। 

কেউ নিউমোনিয়া, কেউ ইনফ্লুয়েঞ্জা, কেউ আবার RS ভাইরাসে আক্রান্ত। এরইমধ্যে, হাসপাতালের পরিষেবা নিয়ে অসন্তুষ্ট শিশুর অভিভাবকরা। চিকিৎসায় গাফিলতি, বেডের অভাব-সহ একগুচ্ছ অভিযোগে রবিবার হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান তাঁরা। সমস্যার কথা খানিকটা স্বীকার করে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। আর এনিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। শাসকদলকে নিশানা করে বিজেপি। 

আরও পড়ুন; Malda Murder Case Update: পণে মোটরবাইক চেয়েও মেলেনি, গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : বকেয়া DA নিয়ে শিক্ষাভবনের সামনে প্রতিবাদ
বকেয়া DA নিয়ে শিক্ষাভবনের সামনে প্রতিবাদ
DA Demand and Strike : ধর্মঘট ঘিরে দফায় দফায় উত্তেজনা, খাদ্য ভবনের গেটে উত্তপ্ত পরিস্থিতি; 'বিবেকটাকে কালীঘাট থেকে ছাড়িয়ে নিয়ে আসুন'
ধর্মঘট ঘিরে দফায় দফায় উত্তেজনা, খাদ্য ভবনের গেটে উত্তপ্ত পরিস্থিতি; 'বিবেকটাকে কালীঘাট থেকে ছাড়িয়ে নিয়ে আসুন'
DA Agitation: সুপ্রিম কোর্টের নির্দেশ, তারপরেও অমিল DA! আজ রাজ্যজুড়ে ধর্মঘটে সরকারি কর্মীরা
সুপ্রিম কোর্টের নির্দেশ, তারপরেও অমিল DA! আজ রাজ্যজুড়ে ধর্মঘটে সরকারি কর্মীরা
LPG Crisis : 'ডিস্ট্রিবিউটর গ্যাস দিতে পারছেন না', টান পড়েছে কলকাতার বিরিয়ানির হাঁড়িতেও; 'কী হবে জানি না'
'ডিস্ট্রিবিউটর গ্যাস দিতে পারছেন না', টান পড়েছে কলকাতার বিরিয়ানির হাঁড়িতেও; 'কী হবে জানি না'

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget