এক্সপ্লোর

WB Municipal Election Result : অধীরের গড়ে ধস, বহরমপুর পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস

WB Municipal Election Result : সেখানে অধীর চৌধরীরর গড়ে ধস। কংগ্রেসের সঙ্গে টেক্কা দিয়ে সেখানে ২৮টি ওয়ার্ডে ভোট হয়েছিল। সেখানে ওয়ার্ডে জয় পেয়ে নতুন বোর্ড গঠন করার পথে।

বহরমপুর: রাজ্যের ১০৮ টি পুরসভায় চারিদিকে তৃণমূলের জয় জয়কাল। ঠিক সেই ধারাই দেখা গেল মুর্শিদাবাদের বহরমপুরেও। সেখানে অধীর চৌধরীরর গড়ে ধস। কংগ্রেসের সঙ্গে টেক্কা দিয়ে সেখানে ২৮টি ওয়ার্ডে ভোট হয়েছিল। সেখানে ওয়ার্ডে জয় পেয়ে নতুন বোর্ড গঠন করার পথে। মাত্র ৬টি পুরসভায় জয় হাসিল করে নিয়েছে কংগ্রেস। ৩ দশক পরে বহরমপুর হাতছাড়া কংগ্রেসের। মুর্শিদাবাদের ৭টি পুরসভার মধ্যে ৬টি তে জয় তৃণমূলের।

২০১৬ বিধানসভা ভোটের আগে তৃণমূলের সঙ্গে জোট ভেঙে যায় কংগ্রেসের। এরপর থেকেই ধীরে ধীরে বহরমপুরে মাটি আলগা হতে থাকে তাদের। বামেদের সঙ্গে জোটেও সেখানে কোনও ইতিবাচক ফল হয়নি। এবার পুরভোটে তৃণমূলের কাছে শেষ পর্যন্ত হারতে হয় অধীররঞ্জন চৌধুরীর দলকে। ফল ঘোষণার পর অধীররঞ্জন চৌধুরী বলেন, ''বাংলার মানুষের ভোটদানের অধিকার লঙ্ঘন করা হয়েছে এবার। এরপর এই ফলের কোনও মূল্য আছে কি না জানি না। এর আগে এই পুরসভা দীর্ঘদিন কংগ্রেসের ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জয়প্রিয় হতে পারেন, কিন্তু তাঁর বাংলার মানুষের ওপর কোনও ভরসা নেই।"

এদিকে, উত্তর ২৪ পরগনার ৫টি পুরসভা বিরোধীশূন্য। ব্যারাকপুর, নৈহাটি, হালিশহর, কাঁচড়াপাড়া, বরানগর বিরোধীশূন্য। অধীর চৌধুরীর কংগ্রেসের গড় হিসেবে পরিচিত বহরমপুরে যেমন কংগ্রেসের ধাক্কা লেগেছে, তেমনই কাঁথিতে শুভেন্দু অধিকারীর গড়েও ধাক্কা বিজেপির। 

শুভেন্দুর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর কাঁথি পুরসভায় এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হল। তৃণমূলে থাকার সময় বিভিন্ন সময়ে শিশির অধিকারী থেকে শুরু করে সৌম্যেন্দু অধিকারী, পরিবারের একাধিক সদস্য কাঁথি পুরসভার চেয়ারম্যানের পদে ছিলেন। শেষবারও চেয়ারম্যান হন সৌম্যেন্দু অধিকারী। এবার অধিকারী পরিবার ছাড়াই ভোটে নেমেছিল তৃণমূল। অন্যদিকে,অধিকারী পরিবারের মেজো ছেলের লড়াই ছিল এবার পদ্মশিবিরের হয়ে। যদিও  এবার শুভেন্দু অধিকারীর বাড়ির কাউকে প্রার্থী করা হয়নি। তবে বিজেপির হয়ে প্রচারে নেমেছিলেন শুভেন্দু। তিনি প্রচার  করলেও, দীর্ঘ ৩৬ বছর পর এবার কাঁথি পুরভোটে অধিকারী পরিবারের কোনও প্রতিনিধি ছিলেন না। কিন্তু বিজেপি শিবিরের হাল ছিল শুভেন্দুর কাঁধেই।  অন্যদিকে, রাজ্যের মন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি ছিলেন তৃণমূল শিবিরের মুখ।পুরভোটের ফলাফলে বাজিমাৎ তৃণমূলের। বলাই বাহুল্য,জিতেছেন সুপ্রকাশ গিরিও। 

সেরা শিরোনাম

Anubrata Monadal : অনুব্রত মণ্ডলকে কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন 'কেষ্ট'; চ্যালাকাঠ নিয়ে তাণ্ডব
অনুব্রত মণ্ডলকে কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন 'কেষ্ট'; চ্যালাকাঠ নিয়ে তাণ্ডব
South Point School: সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
West Bengal News Live : সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে সহপাঠীর ওপর হামলার অভিযোগ

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget