এক্সপ্লোর

Private University Amendment Bill: রাজ্যপাল নন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটর এ বার উচ্চশিক্ষা মন্ত্রী, বিল পাস বিধানসভায়

WB Assembly: বিল পেশ করে জবাবি ভাষণে শিক্ষামন্ত্রী বলেন, "এই রাজ্যপালের ওপর আমাদের কোনও আস্থা নেই। শিক্ষার ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ আমরা চাই না।"

দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্যপালের (Jagdeep Dhankhar) জায়গায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে (Private University) উচ্চশিক্ষা মন্ত্রীকে ভিজিটর পদে বসাতে বিল পাস হল বিধানসভায় (WB Assembly)। রাজ্য সরকার বিল পেশ করার পরই বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি। তাঁদের অভিযোগ, এভাবে শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণের চেষ্টা হচ্ছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি-র

রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে, রাজ্যপালের জায়গায় মুখ্যমন্ত্রীকে বসানোর জন্য সোমবার বিল পাস হয়েছে বিধানসভায়। আর মঙ্গলবার, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের জায়গায় উচ্চশিক্ষা মন্ত্রীকে ভিজিটর পদে বসাতে বিধানসভায় বিল পাস হল।

মঙ্গলবার বিধানসভায় The West Bengal Private University Laws Amendment Bill 2022 পেশ করেন ব্রাত্য বসু। এই বিলে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর হবেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনও তথ্য বা নথি চাইতে পারবেন তিনি। 

আরও পড়ুন: South Dinajpur News: ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ

বিল পেশ করে জবাবি ভাষণে শিক্ষামন্ত্রী বলেন, "এই রাজ্যপালের ওপর আমাদের কোনও আস্থা নেই। শিক্ষার ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ আমরা চাই না। রাজ্যপাল থাকলে বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করতে অনেকেই এগিয়ে আসবেন না। কারণ শিল্পপতিরাও জানেন যে তিনি সরকার বিরোধী আর শিল্প বিরোধী। সব জেনে কেনও আসবেন শিল্পপতিরা?"

কিন্তু রাজ্য সরকার ভিজিটর বিল পেশ করার পরই ওয়াকআউট করে বিজেপি। দলের বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, "শিক্ষাক্ষেত্রকে রাজনীতিকরণ করার চেষ্টা।" যদিও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, "ওরা আলোচনার বিরোধী, তাই ওয়াকআউট করেছে।"

শুভেন্দুকে কড়া জবাব তৃণমূলের

আচার্য পদে রাজ্যপালের জায়গায় মুখ্যমন্ত্রীকে বসানোর জন্য, সোমবার বিল পাসের পর, এ নিয়ে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন, "বিল দিল্লিতে যাবে, বাংলা নামের মতো অবস্থা হবে। উনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাবেন, তখনও ওঁর আচার্য হওয়া হবে না।" তাঁর সেই হাতিয়ার করে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দলের সাংসদ সৌগত রায় বলেন, "স্বাধিকারভঙ্গের নোটিস আনা উচিত।আমাদের সরকার কী? বাংলার অপমান করছেন।" বিধানসভায় বিল পাস হওয়ার পর, এবার তা পাঠানো হবে রাজ্যপালের কাছে। তিনি স্বাক্ষর করলে তবেই তা আইনে পরিণত হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget