এক্সপ্লোর

Nipah Virus Antidote: নিপা ভাইরাসের কোনও প্রতিষেধক নেই, কীভাবে সম্ভব চিকিৎসা? কী বলছেন চিকিৎসকেরা?

Nipah Virus News: চিকিৎসক জয়দেব রায় বলছেন, 'নিপা ভাইরাসের কোনও প্রতিষেধক বেরোয়নি। কোনও চিকিৎসা নেই'

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রাজ্যে ২ জন নার্স নিপায় আক্রান্ত, আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে।
  • নিপার নেই কোনও প্রতিষেধক, চিকিৎসা নির্ভর করে উপসর্গভিত্তিক যত্নে।
  • বাদুড় বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে নিপা ছড়ায়, প্রতিরোধে চাই সতর্কতা।
  • ফল ধুয়ে খাওয়া, কাঁচা খেজুরের রস এড়ানো, সংক্রমিতদের আইসোলেশনে রাখা জরুরি।

কলকাতা: ভয় ধরাচ্ছে নিপা ভাইরাস, বাড়ছে সংক্রমণ। এই রাজ্যেই ২ জন নার্সের নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে, ২ জনের অবস্থাই যথেষ্ট আশঙ্কাজনক, রাখা হয়েছে ভেন্টিলেশনে। তবে চিকিৎসেরা বিভিন্ন নিয়মের কথা বলছেন, যেগুলি মেনে চললে নিপা ভাইরাসের বিপদ এড়ানো সম্ভব। তবে সবচেয়ে আশঙ্কাজনক কথা হচ্ছে, নিপা ভাইরাসের এখনও কোনও প্রতিষেধক নেই। তাহলে নিপা ভাইরাস হলে কীভাবে রোগ প্রতিরোধ সম্ভব? 

চিকিৎসক জয়দেব রায় বলছেন, 'নিপা ভাইরাসের কোনও প্রতিষেধক বেরোয়নি। কোনও চিকিৎসা নেই। কিছু ওষুধ পরীক্ষামূলকভাবে ব্য়বহার করা হয়েছে। কিন্তু কোনওটাই কাজ করে না ঠিকমতো। সিম্পটোম্যাটিক ট্রিটমেন্টই এর চিকিৎসা। রোগীকে আইসিইউ কেয়ার দিতে হবে। নিপা ভাইরাসের উপসর্গ অন্যান্য ভাইরাসের মতো শুরু হলেও এটা অনেক বেশি দ্রুত গতিতে ছড়ায়। খুব দ্রুত গতিতে মস্তিষ্কের ক্ষতি করে। রোগী অচৈতন্য হয়ে যায়, খিঁচুনি হয়, হৃদরোগে আক্রান্ত হতে পারে। শ্বাসকষ্ট হতে পারে। এই ধরনের সমস্যা ও উপসর্গ দেখা দিলে তৎক্ষনাৎ চিকিৎসকের কাছে যেতে হবে এবং রোগীকে আইসিইউ কেয়ার দিতে হবে। কারণ এই রোগের মারণক্ষমতা অনেক বেশি।'

তাহলে মুক্তি কীভাবে সম্ভব? জয়দেব রায় বলছেন, 'জোর দিতে হবে রোগ আটকানোয়। কোনও ভ্যাকসিন তো হয় না। এই রোগটি জুনেটিক। বাদুর থেকে মানুষের মধ্যে আসতে পারে। খেজুরের কাঁচা রস বাদুর খায়, বা কোনও ফল যা বাদুর মুখ দিলে তাদের লালারস থেকে যায়, সেখান থেকে সংক্রমণ ছড়ায়। সব সময় যে বাদুর থেকে মানুষের মধ্যে সংক্রমণ ছড়াবে তা নয়। আক্রান্ত মানুষ থেকে অন্য মানুষে যেতে পারে সংক্রমণ।'

কী কী সাবধানতা অবলম্বন করতে হবে নিপা ভাইরাসের থেকে বাঁচতে? জয়দেব রায় বলছেন, 'খেজুরের রস আপাতত এড়িয়ে চলা উচিত। আধখাওয়া ফল কুড়িয়ে খাওয়া নয়। ফল ধুয়ে খেতে হবে। তবে সেটা শুধু জল দিয়ে নয়, খুব ভাল হয় কোনও ডিটারজেন্ট দিয়ে ধুয়ে খেলে। কারণ বাদুরের লালা অনেক দিন পর্যন্ত ফলের গায়ে থেকে যেতে পারে। ডিটারজেন্ট দিয়ে ধুলে সেটা চলে যায়। যারা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসেছেন, তাঁদেরও আইসোলেশনে রাখা উচিত।' পাশাপাশি চিকিৎসকেরা আরও পরামর্শ দিতেন, এই সময়ে শুকরের মাংস খাওয়া আর শুকর পালন এড়িয়ে চলাই ভাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget