এক্সপ্লোর

Ram Mandir: অযোধ্য়ায় বাড়তি নিরাপত্তা, সুশৃঙ্খলভাবে রামমন্দির দর্শনের বন্দোবস্ত প্রশাসনের

Ayodhya: শুক্রবার প্রজাতন্ত্র দিবস। তার আগে অযোধ্যায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে নিরাপত্তারক্ষী।

উজ্জ্বল মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়, অযোধ্য়া: অযোধ্যার (Ayodhya) রাম মন্দির (Ram Mandir) সর্ব সাধারণের জন্য খুলে দেওয়ার পর আজ দ্বিতীয় দিন। গতকাল তুমুল বিশৃঙ্খলার পর, আজ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে রামলালা দর্শন। এদিনও সকাল থেকেই লক্ষ্য করা গেছে পুণ্যার্থীদের ভিড়। সকলেই উদগ্রীব হয়েছিলেন ভোরের মঙ্গল আরতি দেখার জন্য। তবে গতকালের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এদিন শুরু থেকেই সতর্ক প্রশাসন। উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর, প্রতিমুহূর্তের আপডেট নিচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।  তবে মঙ্গলবারের বিশৃঙ্খলার পর, বুধবার বাড়তি সতর্ক অযোধ্য়ার প্রশাসন। আরও বেশি করে মোতায়েন করা হয়েছে বাহিনী।

ব্যাগ, মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না দর্শনার্থীদের। সোমবার প্রাণপ্রতিষ্ঠা সমারোহ মিটেছে নির্বিঘ্নেই, মঙ্গলবার অযোধ্যায় ভিড়ের কারণে সৃষ্টি হয়েছিল চূড়ান্ত বিশৃঙ্খলা। কিন্তু বুধবার দেখা গেল উল্টো ছবি। লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে দর্শনের বন্দোবস্ত করা হয়েছে প্রশাসনের তরফে। ক্রাউড কন্ট্রোলে বিশেষ ব্যবস্থা করেছে উত্তরপ্রদেশ পুলিশ। মঙ্গলবারের তুলনায় এদিন ভিড় ছিল অনেকটাই কম। 

বাড়ানো হয়েছে নিরাপত্তা: শুক্রবার প্রজাতন্ত্র দিবস। তার আগে অযোধ্যায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে নিরাপত্তারক্ষী। সরয়ূতে নৌকায় করে চলছে নজরদারি। দর্শনপর্বে পদপিষ্টের মতো ঘটনা যাতে না ঘটে , তার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে গর্ভগৃহে। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের মুখ্যসচিব সঞ্জয় প্রসাদ এবং আইজি আইন-শৃঙ্খলা প্রশান্ত কুমারকে গোটা বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। সেইমতো রাম মন্দির চত্বরে থেকে সমগ্র বিষয়টি পরিচালনা করছেন তাঁরা। দর্শন প্রক্রিয়া সুষঠুভাবে সারতে চ্যানেল তৈরি করা হয়েছে। উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর, গতকাল প্রায় ৫ লক্ষ পুণ্যার্থী রামলালার দর্শন করেছেন। RAF-এর ডেপুটি কমান্ডান্ট জানিয়েছেন, রাম মন্দিরের ভিতরে ও বাইরে মিলিয়ে প্রায় এক হাজার জওয়ান মোতায়েন করা হয়েছে। 

কথিত আছে, ১৪ বছক বনবাসে থাকাকালীন কন্দমূল খেয়ে থাকতেন রাম। অযোধ্যায় এখন হিড়িক পরে গেছে কন্দমূল কেনার। এক এক পিসের দাম ১০ টাকা। এই কন্দমূলই প্রসাদ হিসেবে কিনে নিয়ে যাচ্ছেন রাম ভক্তরা। সব মিলিয়ে, উদ্বোধনের ২ দিন পরও অযোধ্যায় উৎসবের মেজাজে ভাটা পড়েনি এতটুকু। 

কী হয়েছিল মঙ্গলবার? রাম ভক্তদের ভিড়ে গতকাল চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় অযোধ্যায়। ভক্তদের বাঁধভাঙা ভিড় উপচে পড়ে অযোধ্যায়। ব্য়ারিকেড ভেঙে এগনো সেই জনস্রোত সামাল দিতে গিয়ে নাকানি চোবানি খেতে হয় পুলিশ প্রশাসনকে।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'গ্রেফতার তো করবই, বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব, সব ভাতা বন্ধ, রাস্তায় গড়াগড়ি দিলেও পাবে না', বাল্যবিবাহ রুখতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর
'গ্রেফতার তো করবই, বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব, সব ভাতা বন্ধ, রাস্তায় গড়াগড়ি দিলেও পাবে না', বাল্যবিবাহ রুখতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
CM Suvendu Adhikari On Durga Puja 2026: দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”
দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”
Prisoner Death: ফের পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে
ফের পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে

ভিডিও

Swasthya Bhavan: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! তালিকায় কোন কোন হাসপাতাল?
Suvendu Adhikari :
Nandigram- Rejinagar By Election 2026। ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচন
Supreme Court on TMC: বিলবোর্ড কাণ্ডে 'কালীঘাট তৃণমূল'-র আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত
Delhi Building Collapse: দিল্লির বিল্ডিং-বিপর্যয়,৭ পড়ুয়ার মৃত্যু! ঘটনায় গ্রেফতার PG বিল্ডিংয়ের মালিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget