এক্সপ্লোর

চার কেন্দ্রের উপনির্বাচনে আঁটোসাঁটো নিরাপত্তা, বাড়ছে কেন্দ্রীয় বাহিনী

চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন উপলক্ষে রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই চলে এসেছে ২৭ কোম্পানির বাহিনী

রুমা পাল, আশাবুল হোসেন, কলকাতা: চার কেন্দ্রের উপনির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবে ৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দিনহাটায় থাকবে সবথেকে বেশি বাহিনী। চার কেন্দ্রের প্রার্থীর জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবি তুলল বিজেপি। ওদের কাজে ক্ষুব্ধ হয়ে বাধা দিচ্ছে মানুষ। পাল্টা মন্তব্য করেছে তৃণমূল।

চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন উপলক্ষে রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই চলে এসেছে ২৭ কোম্পানির বাহিনী। ২৩ অক্টোবরের মধ্যে আরও ৫৩ কোম্পানির বাহিনী আসবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। 

অর্থাৎ মোট ৮০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে চার কেন্দ্রে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৩০ অক্টোবর ভোটের দিন কোচবিহারের দিনহাটার ৪১৭টি বুথের দায়িত্বে থাকবে ২৪ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। নদিয়ার শান্তিপুরের ৩৫৯টি বুথে ১৯ কোম্পানি। উত্তর চব্বিশ পরগনার খড়দার ৩৩৫টি বুথে ১৭ কোম্পানি। এবং দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার ৩৩০টি বুথের নিরাপত্তার দায়িত্বে থাকবে ২০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। 

একটি ভোটকেন্দ্রে যদি একটি বুথ থাকে, সেখানে থাকবেন ৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ২ থেকে ৪টি বুথ থাকলে, ৮ জন। ৫ থেকে ৮টি বুথ থাকলে ১৬ জন এবং ৯ বা তার বেশি বুথ থাকলে, নিরাপত্তার দায়িত্বে থাকবেন ২৪ জন জওয়ান। উপনির্বাচনের আগে প্রচারকে কেন্দ্র করে, পরপর দু’দিন উত্তেজনা ছড়িয়েছে দিনহাটায়। 

সোমবার বামনহাটে বিজেপি প্রার্থী ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে বাধা দেওয়ার অভিযোগ ওঠায়, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। মঙ্গলবার সেই রিপোর্ট আসে। ভিডিও ফুটেজ-সহ তা দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
এই প্রেক্ষাপটে এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে একাধিক দাবি জানায় বিজেপির প্রতিনিধি দল। 

বিজেপির রাজ্য কমিটির সদস্য শিশির বাজোরিয়ার কথায়, ৪ জন প্রার্থীকে ব্যক্তিগত সেন্ট্রাল ফোর্সের নিরাপত্তা দিতে হবে। কারণ পুলিশ হচ্ছে তৃণমূলের। 

বিজেপি সাংসদ অর্জুন সিংহের কথায়, ৮০ কোম্পানি বলছে, আমরা চাইছি ১২০ কোম্পানি। কিউআরটি টিম বাড়াতে বলা হয়েছে। ভবানীপুরে ফলস ভোটার। পুলিশ বলেছিল ভোট দিতে যাবেন না, চাকরি যাবে। কোভিড কারণে ভোটের দিন যাতে কোনও দলের এজেন্ট বুথের মধ্যে।

বিজেপির এই সমস্ত অভিযোগকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মানুষ ওদের বাধা দিচ্ছে। মানুষ ক্ষুব্ধ। ওদের কাজকর্মে মানুষ ক্ষুব্ধ, তা প্রকাশ পাচ্ছে। বিজেপির যে কার্যকলাপ তা নিয়ে মানুষ ক্ষুব্ধ।

৩০ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর নির্বিঘ্নেই মিটেছিল ভবানীপুর-সহ তিন কেন্দ্রের উপ নির্বাচন। ৩০ অক্টোবর কীভাবে হবে ভোট? সেদিকেই তাকিয়ে চার কেন্দ্রের ভোটাররা।  

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget