এক্সপ্লোর

Tiljala Chaos: শিশুকন্যার নৃশংস হত্যায় রণক্ষেত্র তিলজলা, সাংবাদিকদের লক্ষ্য করে ইটবৃষ্টি

পুলিশের দাবি তিলজলাকাণ্ডে ৭ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের পর, খুনের কথা কবুল করেছে অভিযুক্ত । ধৃত অলক সাউয়ের বিরুদ্ধে অপহরণ, খুন ছাড়াও পকসো আইনে মামলা রুজু হয়েছে।

তিলজলা: শিশুকন্যাকে অপহরণের পর যৌন নির্যাতনের পর খুনের ঘটনায় রণক্ষেত্র তিলজলা (Tiljala)। আক্রান্ত সাংবাদিকরাও। সোমবার তাঁদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। বন্ডেল রোড , পিকনিক গার্ডেনে একের পর এক পুলিশের গাড়ি ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ স্থানীয়রা। পরপর বাইকে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুড়ে ছাই হয়ে যায় একটি গাড়িও। পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি। বিক্ষোভকারীদের আটকাতে কাঁদানে গ্যাসেল শেল ফাটায় পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধে কার্যত রণক্ষেত্রে  পরিণত হয় পুরো এলাকা। প্রতিবাদে বন্ডেল গেট রোডে পথ অবরোধ স্থানীয়দের। অবরোধের জেরে শিয়ালদা (Sealdah) দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ।

রেল-পথ অবরোধ: অপহরণ করে শিশু খুনের প্রতিবাদে রণক্ষেত্র হয়ে উঠল পার্কসার্কাস  তিলজলা (Tiljala) চত্বর। রবিবার রাতে থানায় তাণ্ডবের পর সোমবার রেল-পথ অবরোধ করলেন স্থানীয়রা। বাধা দিলে পুলিশের একের পর গাড়িতে আগুন, ইটবৃষ্টি। পাল্টা কাঁদানে গ্যাস ছুড়ল, লাঠিচার্জ করল পুলিশ।  

পুলিশের গাড়িতে উঠে দাপাদাপি, ভাঙচুর! গাড়ি, মোটরবাইকে আগুন!পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি! শিশুকন্য়া খুন ঘিরে ঘণ্টার পর ঘণ্টা এভাবেই অগ্নিগর্ভ রইল পার্ক সার্কাস-তিলজলা চত্ত্বর! প্রথমে কার্যত নীরব দর্শকের ভূমিকায় থাকলেও, পরের দিকে বিক্ষোভ সামলাতে কাঁদানে গ্যাস, ইট ছুড়ল পুলিশ। রাস্তা থেকে শুরু করে রেল।  লাগাতার অবরোধের জেরে চরম হয়রান হতে হল সাধারণ মানুষকে!

খণ্ডযুদ্ধের মাঝে পড়ে প্রাণ ভয়ে পালাতে হল পথচারীদের রবিবার সকাল থেকে তিলজলা এলাকার বাসিন্দা ওই নাবালিকার খোঁজ মিলছিল না। নাবালিকারা যে আবাসনের বাসিন্দা, সেখানেই অন্য ফ্লোরের একটি বন্ধ ফ্ল্যাটে সন্ধেয় তাঁর মৃতদেহ মেলে। স্থানীয়দের দাবি, গ্যাসের সিলিন্ডারের পাশে রাখা একটি বস্তায় মুখ বাঁধা অবস্থায় মৃতদেহ পড়েছিল। 

এরপরই রাতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ঘিরে তুলকালাম শুরু হয় তিলজলা থানার সামনে। থানার বন্ধ গেট ভেঙে ঢোকার চেষ্টা করেন স্থানীয়দের একাংশ। থানা লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পুলিশের প্রিজন ভ্যান, বাইক ভাঙচুর করা হয়। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। 

এরই মধ্যে অভিযুক্ত অলক সাউকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, থানার বাইরে ভাঙচুরের ঘটনায় একজন ASI ও ৪ জন কনস্টেবল আহত হন। ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয় ২ জনকে। সোমবার সেই আঁচ এসে পড়ে বন্ডেল গেট এলাকায়। বেলা ১২টা নাগাদ অভিযুক্তের কঠোর শাস্তি ও থানা ভাঙচুরকাণ্ডে ধৃত ২ মহিলাকে নিঃশর্ত মুক্তির দাবিতে পিকনিক গার্ডেন ও বন্ডেল রোডের সংযোগস্থলে বন্ডেল গেট অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘণ্টাদুয়েক পর থেকে শুরু হয় রেল অবরোধ করেন তাঁরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশ অবরোধ তুলতে গেলে রীতিমতো খণ্ডযুদ্ধ বেধে যায়। শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget