এক্সপ্লোর

21 July: 'পুরনোদের অভিজ্ঞতা ও নতুনদের উৎসাহ- তৃণমূলের একই বৃন্তে দুটি কুসুম' বার্তা অভিষেকের

Abhishek Banerjee: ধর্মতলায় একুশের সভায় নজির গড়া জনজোয়ার। মমতার বেশে অনুরাগী, অভিষেকের মুখোশ পরে দীর্ঘ মিছিল। সেই সমাবেশ থেকেই কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: একুশের মঞ্চ থেকে কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আদি-নব্য তৃণমূলকে এক সুতোয় বেঁধে থাকার পরামর্শ দিলেন তিনি। বুঝিয়ে দিলেন তৃণমূলে পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ মিলিয়ে কাজ করতে হবে। 

কর্মীদের উদ্দেশে কী বার্তা? 

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "শৃঙ্খলাপরায়ণ আমাদের হতে হবে। আমি মনে করি তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি। যাঁরা নতুন তৃণমূলে এসেছেন, তাঁদের তৃণমূলের সংগ্রাম, নেত্রীর লড়াই, একুশে জুলাইয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আর নতুন যাঁরা রয়েছেন তাঁদেরও নতুনদের সঙ্গে নিয়ে আগামীদিনে দলকে শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে। সামঞ্জস্য রেখে করতে হবে। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ-উদ্দিপনা-দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটি কুসুম। আমাদের কর্মীদের সংযত থাকতে হবে। কোনও বাকবিতণ্ডায় জড়াবেন না। বিজেপিকে ভোট দিয়ে মানুষ জেতায়নি। মানুষ আপনাদের ভোট দিয়ে জিতিয়েছে। আপনাকে বিশ্বাস করেছে বিজেপি করেনি।'' 

২০২২ সালের এমনই এক জুলাই মাসে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ওই বছর অগাস্টে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সহযোগী হিসেবে পরিচিত ছিল আর ঠিক তার কয়েকদিনের মধ্যে 'নতুন তৃণমূল' আনার বার্তা দিয়ে শহরের বিভিন্ন প্রান্তে দেখা যায় পোস্টার। যেখানে ছিল শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। ব্য়াকগ্রাউন্ডে সবুজের প্রলেপ থেকে প্রতীকচিহ্ন জোড়াফুল, সবকিছুই ছিল তাতে। ছিল না শুধু দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি। যা নিয়ে শুরু হয় জল্পনা। 

উল্লেখ্য, একাধিকবার নবীনদের পক্ষে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখে শোনা গিয়েছে প্রবীণ এবং নবীন ভারসাম্যের কথা। ২০২৩ সালে তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের অভিযোগ মাথাচাড়া দিয়ে উঠেছিল। সেই সময় মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "সৌগতদা মাঝে মাঝে বলেন, আমার তো বয়স হয়ে গেল! আরে কীসের বয়স! মানুষের মনের কি কোনও বয়স আছে? যাঁরা নতুন এসেছেন, পুরনোদের সম্মান দিয়ে মাথায় রাখবেন।'' অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় শোনা যায়, ' আমি দু’ মাস আড়াই মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল ৩৬। আমি পারব রাস্তায় থাকতে আড়াই মাস, আমার ৭০ বছর বয়স হলে? পারব না। এটা সত্যি কথা। এটা আপনাকে মানতে হবে।' আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠে এল পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ-উদ্দিপনা নিয়েই চলবে তৃণমূল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 21 July: জুনের ৪ তারিখে জনগর্জন দেখিয়েছে বাংলার মানুষ: অভিষেক বন্দ্যোপাধ্যায়

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget