এক্সপ্লোর

TMC 21 July Rally:চলন-বলন হুবহু এক, থমকে যেতে হয় কিছুক্ষণ, ২১ জুলাই সমাবেশে নজর কাড়লেন ইনি

Mamata Banerjee: সমাবেশ শুরু হয়নি তখনও। ট্রেনে চেপে শিয়ালদা স্টেশনে পৌঁচ্ছেন মানুষজন।

কলকাতা: ছুটির দিনে শহরে তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। সকাল থেকেই গাড়িঘোড়া ছিল ধর্মতলা মুখী। গাড়ি-বাস ভাড়া করে জেলা থেকে এসে উপস্থিত হন মানুষজন। ট্রেনে চেপেও ধর্মতলায় এসে ভিড় করেন বহু মানুষ। আর সেই ভিড়ের মধ্যেই আলাদা করে নজর কাড়লেন এক তরুণী। একনজর দেখে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আলাদা করা গেল না তাঁকে। তাঁকে দেখে রাস্তায় থমকেও গেলেন অনেকে। (TMC 21 July Rally)

সমাবেশ শুরু হয়নি তখনও। ট্রেনে চেপে শিয়ালদা স্টেশনে পৌঁচ্ছেন মানুষজন। সেখান থেকে আবার ধর্মতলা রওনা। আর সেই ভিড়ের মধ্যেই সকলের নজর কাড়লেন মমতা-বেশী এক তরুণী। বিগত কয়েক দশকে মমতার ব্যক্তিগত স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছে যা, সেই নীলপাড় সাদা শাড়িতে দেখা যায় ওই তরুণীকে। (Mamata Banerjee)

শুধু একই রকমের শাড়ি পরা নয়, মমতার কায়দাতেই শাড়ি পরেন ওই তরুণী। মমতার অনুকরণে পায়ে সাদা হাওয়াই চটি, চোখে কালো ফ্রেমের চশমা, বাঁ হাতে লাল তাগার উপর স্মার্ট ওয়াচও পরেছিলেন ওই তরুণী। এমনকি গলায় যে সরু চেন পরে থাকেন, তাঁর গলাতেও তেমনই একটি হার উঁকি দিচ্ছিল। ওই তরুণীর হাঁটাচলাও ছিল অবিকল মমতার মতোই। এর ফলে, শিয়ালদা উড়ালপুল ধরে ধর্মতলার দিকে যখন মিছিলে হাঁটছিলেন ওই তরুণী, তাঁকে দেখে থমকেও যান অনেকে। 

আরও পড়ুন: Mamata Banerjee: বাংলাদেশের মানুষ দরজায় কড়া নাড়লে আশ্রয় দেব: মমতা

তবে একা ওই তরুণীই নন, কালীঘাটের 'কালারম্যান', তৃণমূলের একনিষ্ঠ সমর্থক অজিত কুন্ডু  প্রতিবারের মতো এবারও নানা রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছিলেন।  মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া মুখোশ পরে, শাঁখ বাজিয়ে ধর্মতলার উদ্দেশে রওনা দেন বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কর্মী, সমর্থকরা। নেতৃত্বে ছিলেন তৃণমূল কাউন্সিলর আলো দত্ত ও তাঁর স্বামী তৃণমূলের ওয়ার্ড সভাপতি নির্মল দত্ত। 

মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়, চালচিত্রের মতো বিশালাকার টুপিতে রয়েছেন তৃণমূল সাংসদরা, মুকুটের মতো টুপি পরে শিয়ালদা স্টেশনে নজর কাড়েন এক তৃণমূল সমর্থক। ধর্মতলা চত্বরে ঢেলে বিক্রি হতে দেখা যায় 'লক্ষ্মীর ভাণ্ডার' লেখা টুপি। কোথাও ঢাকের তালে নাচছিলেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। গিটারের টুংটাং শব্দে মমতা-বন্দনায় মেতে থাকতেও দেখা যায় তৃণমূলের সমর্থকদের। সবমিলিয়ে এবারও জমজমাট ছিল তৃণমূলের ২১ জুলাই সমাবেশ।

 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget