এক্সপ্লোর

TMC 21 July: '২৬- এর ভোটের আগে তৃণমূলের শেষ ২১শে জুলাই, জোরকদমে মেগা মহাসমাবেশের প্রস্তুতি

TMC 21st July Mega Event: ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের শেষ ২১ জুলাই। সমস্যায় পড়লে কলকাতা পুলিশের ৩টি হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে। ৩টি টোল ফ্রি নম্বর 1073, 98308-11111, 98300-10000. 

TMC 21 July: কাল ২১ জুলাই, তৃণমূলের মেগা কর্মসূচি। ধর্মতলায় তৈরি হচ্ছে তৃণমূলের শহিদ সমাবেশের ত্রিস্তরীয় মঞ্চ। জেলা থেকে কলকাতামুখী কর্মী-সমর্থকরা। গীতাঞ্জলি স্টেডিয়াম-সহ বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা। মূল মঞ্চের উচ্চতা ১৩ ফুট, বসবেন মমতা-অভিষেক-সহ শীর্ষ নেতৃত্ব। দ্বিতীয় মঞ্চের উচ্চতা ১২ ফুট, বসবেন শহিদ পরিবারের সদস্যরা। তৃতীয় মঞ্চ ১১ ফুট উঁচু, বসবেন তৃণমূলের জনপ্রতিনিধি ও অন্যান্য শীর্ষ নেতারা। ত্রিস্তরীয় এই মঞ্চের দৈর্ঘ্য ৮০ ফুট, প্রস্থ ৪২ ফুট। লোহার কাঠামো দিয়ে তৈরি হচ্ছে মঞ্চ, বসতে পারবেন মোট ৬০০। 

ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের শেষ ২১ জুলাই। কোন পথে মিছিল এগোবে, জানাল কলকাতা পুলিশ। শিয়ালদা থেকে মিছিল SN ব্য়ানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে ধর্মতলা পৌঁছবে। শ্য়ামবাজার মিছিলগুলি সেন্ট্রাল অ্য়াভিনিউ, SN ব্য়ানার্জি রোড হয়ে পৌঁছবে ধর্মতলা। হাওড়ার দিক থেকে আসা মিছিলগুলি যাবে ব্রেবোর্ন রোড, সেন্ট্রাল অ্য়াভিনিউ হয়ে। সমস্যায় পড়লে কলকাতা পুলিশের ৩টি হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে। ৩টি টোল ফ্রি নম্বর 1073, 98308-11111, 98300-10000. 

তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই ধর্মতলা সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। রবিবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন। হাওড়া স্টেশনের পাশে তৈরি করা হয়েছে গেট ও মঞ্চ। এছাড়াও বাসের বন্দোবস্ত করা হয়েছে। কর্মীদের সরাসরি হাওড়া স্টেশন থেকে বাসে করে গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে।  রবিবার সকালে এসে তদারকি করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। 

২১ জুলাইয়ের আগে বিশেষ ক্য়াম্পেন করল FEARLESS AITC MEMBERS বা FAM। রবিবার বেহালার সরশুনা সরকারহাটে সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, মেয়র পারিষদ ও তৃণমূল নেতা তারক সিংহ-সহ একাধিক তৃণমূল কাউন্সিলররা। ২০২৬- এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের মেগা সমাবেশ আগামীকাল। এই সভা থেকে দলের সুপ্রিমো, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী-সমর্থকদের কী বার্তা দেবেন, সেদিকেই নজর রয়েছে সকলের। 

তৃণমূল কংগ্রেসের ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের সভা নিয়ে কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের। কলকাতার পুলিশ কমিশনারকে মুচলেকা দিয়ে বলতে বলুন যে কোনও যানজট হবে না, মানুষ কতদিন সহ্য করবেন ? এদিন এমনটাই মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, এই অনুষ্ঠান তো ২০১১ সালে ব্রিগেডে হয়েছে। 'তৃণমূল কংগ্রেসকেও মুচলেকা দিয়ে বলতে হবে যে তারা সামনের বছর থেকে সভা ব্রিগেড, শহিদ মিনার, সল্টলেক স্টেডিয়াম বা অন্য কোথাও করবে', প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পাশাপাশি বিচারপতি এও বলেন, সকাল ১১ টা পর্যন্ত মানুষের যাতে অফিস যেতে কোনও অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে হবে। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget