এক্সপ্লোর

Abhishek Banerjee: NIA-BJP আঁতাত নিয়ে নির্বিকার, কর্তব্য পালনে অবহেলা, নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন অভিষেকের

Bhupatinagar Case: রবিবার সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরব হয়েছেন অভিষেক।

কলকাতা: CBI, ED, আয়কর দফতরের মতো জাতীয় তদন্তকারী সংস্থা NIA-কেও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলছে তৃণমূল। ভূপতিনগরে NIA-র উপর হামলার আগে, রাজ্য বিজেপি নেতৃত্ব বাড়ি বয়ে গিয়ে সংস্থার সুপার ধনরাম সিংহের সঙ্গে বৈঠক করেন, মোটা টাকার লেনদেন করেন বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব। এবার সেই নিয়ে সরব হলেন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। বাংলায় BJP-NIA যোগসাজশ চললেও নির্বাচন কমিশন (Election Commission) নীরব বলে মন্তব্য করেছেন তিনি। (Bhupatinagar Case)

রবিবার সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরব হয়েছেন অভিষেক। তিনি লেখেন, 'NIA এবং BJP-র যোগসাজশ কী করে উন্মোচিত হয় দেখুন। নির্বাচনী আদর্শ আচরণবিধি কার্যকর থাকাকালীন NIA এবং BJP মিলে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দিব্যি এই যোগসাজশ চলছে, যা দেখেও  নির্বিকার নির্বাচন কমিশন, অত্যন্ত প্রকট এই নীরবতা, নিরপেক্ষ থেকে কর্তব্য পালনের দায়িত্ব অবহেলা করছে'।

২০২২ সালের ডিসেম্বর মাসে ভূপতিনগরের নাড়ুয়াবিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে তীব্র বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় রাজকুমার-সহ মোট তিন জনের। অভিযোগ ওঠে, সেখানে বোমা বাঁধার কাজ চলছিল। সেই ঘটনার তদন্তে সম্প্রতি ভূপতিনগরে পৌঁছলে NIA-র উপর হামলার অভিযোগ সামনে আসে। NIA-র এক আধিকারিকের মাথাও ফেটে যায় বলে অভিযোগ সামনে আসে। এর আগে সন্দেশখালিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপরও হামলার ঘটনা সামনে আসে। তাই ভূপতিনগর নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়ে যায়। সেই নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। 

আরও পড়ুন: Bhupatinagar Case: সাদা প্যাকেটে টাকার লেনদেন, ঝামেলার আগে NIA সুপারের বাড়িতে BJP, নথি দেখিয়ে দাবি তৃণমূলের

কিন্তু বিষয়টি নিয়ে টানাপোড়েন শুরু হতে সময় লাগেনি। লোকসভা নির্বাচনের মুখে পুলিশের অনুমতি না নিয়েই, রাতের বেলা NIA কেন গৃহস্থের বাড়িতে হাজির হল, ওঠে প্রশ্ন। NIA-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলাও দায়ের হয়েছে ইতিমধ্যেই। সেই আবহেই রবিবার কার্যত বোমা ফাটিয়েছে তৃণমূল। ভূপতি নগরে NIA যাওয়ার আগে, কলকাতার নিউটাউনে NIA-র সুপার ধনরামের বাড়িতে রাজ্য বিজেপি জিতেন্দ্র তিওয়ারি-সহ নেতৃত্ব হাজির হন এবং কোন কোন তৃণমূলল নেতার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে, তার তালিকা তুলে দেন বলে অভিযোগ করেছে তৃণমূল। ধনরামের বাড়িতে ঢোকার সময় ভিজিটর্স বুকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সইও সকলের সামনে তুলে ধরে তারা।

সাদা প্যাকেটে মোটা অঙ্কের টাকাও NIA এবং BJP-র মধ্যে লেনদেন হয় বলেও দাবি করেছে তৃণমূল। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন কেন উদাসীন, কেন পদক্ষেপ করা হবে না এক্ষেত্রে প্রশ্ন তুলেছে তৃণমূল। অবিলম্বে পদক্ষেপ না করা হলে সিসি ক্যামেরার ফুটেজও প্রকাশ করার হুঁশিয়ারি দিয়েছে জোড়াফুল শিবির।জিতেন্দ্র যদিও অভিযোগ অস্বীকার করেছেন।  সাতদিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে পাল্টা মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সেই আবহেই এবার মুখ খুললেন অভিষেক। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget