এক্সপ্লোর

TMC On Amit Shah : 'পহেলগাঁওয়ে ২৬জনের মৃত্যুর দায় কেন্দ্রের, অবশেষে মানলেন অমিত শাহ', আক্রমণে তৃণমূল

TMC Attacks Amit Shah: পহেলগাঁওকাণ্ডে ব্যর্থতার অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণে তৃণমূল

নয়াদিল্লি: 'পহেলগাঁওয়ে ২৬জনের মৃত্যু দায় কেন্দ্রের, অবশেষে মানলেন অমিত শাহ। অবশেষে ব্যর্থতার দায় স্বীকার, অমিত শাহের সততার বিরল মুহূর্ত', লোকসভায় অমিত শাহের বক্তব্যকে হাতিয়ার করে আক্রমণে তৃণমূল।

আরও পড়ুন, 'কালই কেন ?', বিরোধীদের প্রশ্নের পাল্টা প্রধানমন্ত্রী মোদি, 'অপারেশনের জন্য এবার কি শ্রাবণ মাসের সোমবার খুঁজতে হবে ?'

 পহেলগাঁওকাণ্ডে ব্যর্থতার অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণে তৃণমূল। 'উরি, পুলওয়ামা থেকে রাজৌরি, বারবার ক্ষমার অযোগ্য ব্যর্থতা। কোনও শিক্ষা না নিয়ে বারবার ব্যর্থতা, পদে থাকার আর অধিকার আছে? আর পদে থাকার কোনও নৈতিক, সাংবিধানিক অধিকার কি আর আছে? পদত্যাগের দাবি এর কাছে এখন আর কিছুই নয়', তোপ তৃণমূলের। 

পহেলগাঁও হামলার ৯৭ দিনের মাথায়, 'অপারেশন মহাদেবে' বৈসরন উপত্যকায় হামলার প্রতিশোধ নিয়েছে ভারতীয় সেনা। এই তিন জঙ্গি কারা, তা মঙ্গলবার সংসদে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এনকাউন্টার কালই কেন হল? প্রশ্ন তুলেছেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। পহেলগাঁওয়ে নিহত ২৫ জন ভারতীয়র নাম এদিন সংসদে পড়েন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আমি সংসদের মাধ্য়মে গোটা দেশকে বলতে চাই, যারা বৈসরন উপত্য়কায় আমাদের নাগরিকদের মেরেছিল সেখানে এই তিনজন সন্ত্রাসবাদী ছিল এবং তিনজনেই মারা গেছে। ২২ এপ্রিল, নিরীহ হিন্দু পর্যটকদের রক্তে ভিজেছিল পহেলগাঁওয়ের মাটি।স্ত্রী-সন্তানের সামনে বেছে বেছে পরিবারের পুরুষ সদস্যদের ঠান্ডা মাথায় খুন করেছিল জঙ্গিরা। কংগ্রেসের সাংসদ ও সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বলেন, আমি একবার ওই ২৫ ভারতীয় নাম এই সংসদে পড়তে চাই। পহেলগাঁও হামলার ৯৭ দিনের মাথায়,'অপারেশন মহাদেবে' বৈসরন উপত্যকায় হামলার প্রতিশোধ নিয়েছে ভারতীয় সেনা। সোমবার সেনা, CRPF এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে, নিকেশ করা হল ৩ জঙ্গিকে।
 
এই তিন জঙ্গি কারা, তা মঙ্গলবার সংসদে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ বলেন, 'অপারেশন মহাদেব'-এ সুলেমান ওরফে ফয়জল, আফগান ও জিবরান তিন সন্ত্রাসবাদী, সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে 'অপারেশন মহাদেব'-এ মারা গেছে। এই সুলেমান 'A' ক্য়াটিগরির লস্কর-ই-তৈবার কমান্ডার ছিল। পহেলগাঁও হামলা এবং গগনগির সন্ত্রাসবাদী হামলায় সে যুক্ত ছিল এর বহু প্রমাণ আমাদের এজেন্সির কাছে রয়েছে। আফগান 'A' ক্য়াটিগরির লস্কর-ই-তৈবার সন্ত্রাসবাদী ছিল। জিবরান 'A' ক্য়াটিগরির সন্ত্রাসবাদী ছিল। 
পহেলগাঁও হামলার এই নিহত জঙ্গিরাই যে যুক্ত ছিল, তা কীভাবে নিশ্চিত হওয়া গেল, সেই তথ্যও এদিন লোকসভায় তুলে ধরেছেন অমিত শাহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget