এক্সপ্লোর

KMC Chaos: অধিবেশন চলাকালীন চেয়ার নিয়ে তুলকালাম, কলকাতা পুরসভায় কার্যত সম্মুখসমরে তৃণমূল-বিজেপি

Kolkata News: শনিবার অধিবেশন তলাকালীন এই ঘটনা ঘটে কলকাতা পুরসভায়।

কলকাতা: শাসবিরোধী তরজায় ফের উত্তাল কলকাতা পুরসভার অধিবেশন। তৃণমূলের সঙ্গে বচসায় জড়ালেন বাম এবং বিজেপি কাউন্সিলররা। চেয়ারে বসা নিয়ে শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে তীব্র বচসা বাধল। উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় দু'ক্ষের মধ্যে। তাতে বেশ কিছু ক্ষণের জন্য স্থগিত রইল কলকাতা পুর-অধিবেশনের কাজ। (KMC Chaos)

শনিবার অধিবেশন তলাকালীন এই ঘটনা ঘটে কলকাতা পুরসভায়। তার জেরে বন্ধ রাখতে হল অধিবেশনের কাজ। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন মেয়র পারিষদ তথা কলকাতা পুরসভার কাউন্সিলর শামসুজ্জামান আনজারি আজ দেরি করে অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এর পর বিরোধীদের জন্য বরাদ্দ থাকা জায়গায় বসতে যান তিনি, যেখানে বসার কথা ছিল না তাঁর। কারণ প্রাক্তন মেয়র পারিষদদের জন্য আলাদা আসন বরাদ্দ রয়েছে। (Kolkata News)

জানা গিয়েছে, এদিন পুরসভার কক্ষে ঢুকে বিজেপি-র পরিষদীয় দলনেত্রী মীনাদেবী পুরোহিতের জন্য বরাদ্দ জায়গায় শামসুজ্জামান আনসারি বসতে যান। তাঁকে বিরোধীদলের কাউন্সিলর বারবার বলতে থাকেন, ওটা মীনাদেবীর জন্য বরাদ্দ জায়গা। তার পরও মীনাদেবীর ডেস্কের উপরে রাখা যাবতীয় কাগজপত্র এবং বই, পাশের আসনে শামসুজ্জামান ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ। 

আরও পড়ুন: Mass Marriage: গণবিবাহে ১২১ জোড়া পাত্র-পাত্রীকে সোনার গয়না-TV উপহার, ভবিষ্যতের কথা ভেবে জীবনবীমাও

বিজেপি-র অভিযোগ, জোর করে ওই আসনেই বসার চেষ্টা করেন শামসুজ্জামান। তাতে বাধা দেন বিজেপি-র কাউন্সিলর সজল ঘোষ, বিজয় ওঝা, মধুচ্ছন্দা দেবরা।  কিন্তু শামসুজ্জামান তাঁদের কথা শুনতে চাননি বলে অভিযোগ, তাতে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। বিজেপি-বামেরা একযোগে শাসকদলকে নিশানা করেন। তৃণমূলের তরফে এগিয়ে যান তপন দাশগুপ্ত, অসীম বসুরা। দু'পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে যায়। 

এমন পরিস্থিতিতে কিছু ক্ষণের জন্য অধিবেশনের কাজ বন্ধ রাখতে বাধ্য হন চেয়ারপার্সন। চিৎকার-চেঁচামেচি চলতে থাকে। এর পর শাসকদলের কাউন্সিলররা দুই পক্ষের কাছে গিয়েই হাত জোর করে চুপ করান। এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করে সজল বলেন, "পাড়ার চোর,গুন্ডাদের নির্বাচিত করে নিয়ে এলে এমনই হয়। হয় মানসিক বিকৃতি রয়েছে, নইলে সিবিআই-ইডি-র ভয়ে দিশা হারিয়েছেন। কখনও অন্য চেয়ারে বসতে দেখিনি। ওই চেয়ারে বসারই কথা নয় ওঁর। তার উপর অন্যের জিনিসপত্র ছুড়ে ফেলে দেওয়া যায় কি? গণতন্ত্রের জন্য লজ্জা।"

যদিও শামসুজ্জামানের দাবি, ওই চেয়ার বিজেপি-র জন্য বরাদ্দ বলে লেখা ছিল না। তিনি বলেন, "আগে ওখানেই এসে বসতাম আমি। এবারে যাই এসেছি, চিৎকার শুরু করে দেয়। চেয়ারপার্সন বলার পর সরেও যাই আমি। চেয়ার নিয়ে কেন ঝগড়া করতে যাব? আর কাগজপত্র ফেলব কেন, পাশের বিজেপি লেখা চেয়ারে তুলে দিয়েছিলাম শুধু।"

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget