এক্সপ্লোর

Sandeshkhali Raj Bhawan Issue: সন্দেশখালি নিয়ে চুপ TMC, রাজভবনকাণ্ডে নীরব BJP, কোনও দল কি আদৌ মহিলাদের পাশে?

এখন এ রাজ্য়ে নারী নির্যাতনের অভিযোগ কি স্রেফ রাজনীতির অস্ত্র? তাই কি Selective Aggression?  প্রশ্ন তুলছেন বিভিন্ন ক্ষেত্রের মহিলারা। 

সন্দেশখালিতে অভিযোগ উঠেছে নারী নির্যাতনের। আর রাজভবনে মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ খোদ রাজ্য়পালের বিরুদ্ধে। একই ধরনের অভিযোগ ওঠা সত্ত্বেও, একটি ঘটনায় বিজেপি সরব, অপরটিতেে তৃণমূল। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কোনও দলই কি আন্তরিকভাবে মহিলাদের পাশে আছে? নাকি যে যার সুবিধা মতো মহিলাদের ভোটের ফায়দার জন্য় ব্য়বহার করছে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। 

সন্দেশখালিতে শিবু হাজরা, উত্তম সর্দার-সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ সামনে আসার পর, গোটা ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, '১৭ জনকে অ্য়ারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন, যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী। কীভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। ' 

কিন্তু , রাজ্য়পালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসা মাত্র, সেই তৃণমূলই, কোনও তদন্তের আগেই, অভিযোগকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে। আবার উল্টোদিকে, যে বিজেপি সন্দেশখালির নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে আন্দোলনে নেমেছে, তারাই আবার রাজ্য়পালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে সাজানো বলে দাবি করছে। 

আবার সেখানে বিজেপির অবস্থান ঠিক উল্টো। বরং পুরো বিষয়টিকে তৃণমূলের পরিকল্পিত চিত্রনাট্য বলে দাবি করেছে। 'পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল। আর তৃণমূলই চেঁচাচ্ছে। আর বাইরের কারও টেনশন নেই। সবাই জানে ভিতরে কী আছে...এটাই শেষ অস্ত্র। তৃণমূলের কথায় কথায় মহিলা, মহিলা, মহিলা বলে। মহিলাদের ব্যবহার করে ওরা। এখানেও দেখা গেল একজন মহিলাকে ব্যবহার করা হয়েছে। '

মমতা বন্দ্য়োপাধ্য়ায় কিংবা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যেমন এখনও অবধি একবারও সন্দেশখালি যাননি, তেমনই রাজ্য়পালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পর, বাংলায় তিন-তিনটি রাজনৈতিক সভা করলেও, এনিয়ে নীরবই থেকে গেছেন নরেন্দ্র মোদি। ২০১২ সালের নির্ভয়াকাণ্ড দিল্লিতে কংগ্রেসের গদি টলিয়ে দিয়েছিল। কিন্তু এখন এ রাজ্য়ে নারী নির্যাতনের অভিযোগ কি স্রেফ রাজনীতির অস্ত্র? তাই কি Selective Aggression?  প্রশ্ন তুলছেন বিভিন্ন ক্ষেত্রের মহিলারা। 

সাহিত্যিক তিলোত্তমা মজুমদার বলেন,'পুতুলের মতো নারীদের ব্যবহার করা...আমি যদি ধরে নিই দুটি ঘটনাই সত্যি, তাহলে এটা চরম অসম্মানজনক,দুটোই জঘন্য অপরাধ ও শাস্তি হওয়ার যোগ্য। রাজনৈতিক স্বার্থে যদি মহিলাদের ব্যবহার করা হয়, তাহলে প্রথমেই যেটা মাথায় আসে, প্রশাসনিক প্রধান হিসেবে যদি কোনও মহিলা থাকেন, তাহলে মহিলাদের বাড়তি সুবিধে কিছু হয় না।' 

কবি মন্দাক্রান্তা সেনের মতে, সাম্প্রতিক অতীতে রাজনীচির উদ্দেশে মেয়েদের খেলার পুতুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই দল , ওই দলকে দুষছে। কিন্তু মেয়েদের যেটা প্রথম দরকার, নিরাপত্তা, সেই বিষয়ে রাজনৈতিক নেতা,  শাসক কারও কোনও ভ্রুক্ষেপ নেই। 

আরও পড়ুন, শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তোলপাড়, ১ ঘণ্টা ৯ মিনিটের CCTV ফুটেজ দেখাল রাজভবন

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget