এক্সপ্লোর

Sagardighi By-Poll : মনোনয়ন জমা, গড় ধরে রাখতে পারবেন সাগরদিঘির তৃণমূল প্রার্থী ?

TMC : আজ প্রথমে বহরমপুরে তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়

রাজীব চৌধুরী, সাগরদিঘি : মনোনয়ন জমা দিলেন সাগরদিঘির (Sagardighi) তৃণমূল কংগ্রেস প্রার্থী (TMC Candidate) দেবাশিস বন্দ্যোপাধ্যায় (Debashish Banerjee)। আজ প্রথমে বহরমপুরে তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। পরে মিছিল করে গিয়ে বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দেন। 

এদিন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সাংসদ খলিলুর রহমান, সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায়-সহ দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়েই মনোনয়ন দিতে যান তৃণমূল প্রার্থী।

গতবছর ২৯ ডিসেম্বর, সাগরদিঘির তৃণমূল বিধায়ক ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু হয়। ২০ দিনের মধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দেয়, ২৭ ফেব্রুয়ারি সেখানে উপনির্বাচন হবে।  

একনজরে সাগরদিঘি বিধানসভা কেন্দ্র-

১৯৭৭ থেকে ২০১১- একটানা বামেদের দখলে ছিল এই সাগরদিঘি বিধানসভা কেন্দ্র। ২০১১ সালে রাজ্যে শাসকের সঙ্গে বদলে যায় সাগরদিঘির রং। এরপর, ২০২১ পর্যন্ত সাগরদিঘির রাশ ছিল তৃণমূলের হাতে। 

২০২১-এর ভোটে সাগরদিঘিতে দ্বিতীয়স্থানে ছিল বিজেপি। জোটে লড়ে তৃতীয় স্থান পেয়েছিল বাম-কংগ্রেস। এবার, এখনও পর্যন্ত সাগরদিঘিতে প্রার্থীর নাম ঘোষণা করেনি বামেরা। পৃথকভাবে, কংগ্রেসের তরফে বাইরন বিশ্বাস মনোনয়ন জমা দিলেও, বামেদের সমর্থন চেয়ে বিমান বসুকে চিঠি দিয়েছেন অধীর চৌধুরী। জানা গেছে, সাগরদিঘিতে কংগ্রেসের সঙ্গে জোট হবে কি না, চূড়ান্ত করতে আজ, শুক্রবার বৈঠক বামেদের।

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা দিলীপ সাহা। এর আগে ২০১৬-র বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে লড়ে পরাজিত হন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন দিলীপ সাহা।

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার মধ্য়েই মুর্শিদাবাদের সাগরদিঘিতে শুরু হয়েছে উপনির্বাচনের তোড়জোড়। সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। এমনই জানিয়েছে নির্বাচন কমিশন। ২৪৬টি বুথে মোতায়েন করা হবে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ১২ ফেব্রুয়ারিই সাগরদিঘিতে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, সাগরদিঘি বিধাসভা উপ নির্বাচের ফল প্রকাশ ২ মার্চ।

নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৪৬টি বুথের সবক'টিতেই থাকবে বাহিনী। থাকবেন ৩ জন অবজার্ভার। ১২ ফেব্রুয়ারিই সাগরদিঘিতে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী। 

আরও পড়ুন ; সাগরদিঘি উপনির্বাচন বামেদের সমর্থন চেয়ে চিঠি কংগ্রেসের, ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়েই

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী, সিপিএম-এর সমালোচনা, বিমান বসুকে নিয়ে বললেন…
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী, সিপিএম-এর সমালোচনা, বিমান বসুকে নিয়ে বললেন…
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget