এক্সপ্লোর

Mahua Moitra:ইডির দিল্লি তলবে সাড়া নয় মহুয়ার

ED Summon In FEMA Case:ইডির দিল্লি তলবে সাড়া দিলেন না মহুয়া মৈত্র। প্রচারে কালীগঞ্জ যাচ্ছেন বলে জানালেন কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী।

কলকাতা: ইডির দিল্লি তলবে সাড়া দিলেন না মহুয়া মৈত্র (Mahua Moitra Does Not Respond To ED Summon)। প্রচারে কালীগঞ্জ যাচ্ছেন বলে জানালেন কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে আজই দিল্লি তলব করে ইডি। আগেও একবার ইডির সমনে সাড়া দেননি মহুয়া। এর আগে প্রশ্ন-ঘুষকাণ্ডে মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। এই মামলায় মহুয়া মৈত্রর সাংসদ পদও খারিজ হয়ে যায়। আজ শিল্পপতি দর্শন হিরানন্দান্দিকেও তলব করেছে ইডি। 

কী বললেন মহুয়া?
বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে মহুয়া মৈত্র জানিয়ে দেন, কালীগঞ্জের নয়াচর গ্রামে তাঁর পূর্বনির্ধারিত প্রচার কর্মসূচিতেই যাচ্ছেন। ফলে তিনি যে এদিন দিল্লি যাচ্ছেন না, সেটা স্পষ্ট। ঘটনা হল, এর আগে, গত শনিবার, ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছে আর এক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। এমনকি, মঙ্গলবার, তাঁর ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও হয় কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীরা। এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে তৎপর ইডিও। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সূত্রে এদিন ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল প্রার্থীকে। কিন্তু প্রচারের পূর্বনির্ধারিত নির্ঘণ্ট মেনে এদিন নয়াচর গ্রামে এগোন মহুয়া। প্রসঙ্গত, ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে 'অনৈতিক আচরণের' জন্য গত ৮ ডিসেম্বর নীতি কমিটির সুপারিশ মেনে তাঁকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। সেই নিয়ে সংসদে জোর বিতর্কও হয়। কিন্তু সেখানে কথা বলার সুযোগ পাননি তিনি। নিয়ম বহির্ভূত ভাবে আদানিদের হাতে একাধিক বন্দর তুলে দেওয়া থেকে গৌতম আদানির সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের সম্পর্ক নিয়ে লাগাতার সুর চড়াতে শোনা গিয়েছিল তাঁকে। সংসদের শীতকালীন অধিবেশনেও এ নিয়ে ফের সরব হবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তার আগেই মহুয়ার বিরুদ্ধে নীতি কমিটিতে অভিযোগ জানান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তার পরের ঘটনাপ্রবাহের সাক্ষী থেকেছে গোটা দেশ। এবারের লোকসভা ভোটে তাঁকে ফের কৃষ্ণনগর থেকেই প্রার্থী করেছে তৃণমূল। 

কটাক্ষ মহুয়ার...
এদিনই আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সোশ্যাল মিডিয়ায় একহাত নিতে দেখা যায় তৃণমূল নেত্রীকে। লেখেন, 'সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের সঙ্গে মহারাজা কৃ্ষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। কৃষ্ণচন্দ্র রায়ের সমাজ সংস্কার তাই পড়ানো হয় বলে জানিয়েছেন উনি। হোমওয়ার্ক করে আসেননি স্যর!'  কেন এমন কটাক্ষ করলেন তিনি? 

আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর মধ্যে যে টেলি-কথোপকথন প্রকাশ্যে এসেছে, সেখানেই এরকম একটি মন্তব্য শোনা গিয়েছে। অডিওটির সত্যতা যাচাই না করা গেলেও সেটিই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে কটাক্ষ করেন মহুয়া।  

 

আরও পড়ুন:বারাসাতের বিজেপি প্রার্থীকে নিয়ে অব্যাহত ক্ষোভ, বিরোধিতায় পোস্ট দলীয় কার্যালয়ে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget