এক্সপ্লোর

Mathabhanga News: এখনও চলছে দলবদল, কোচবিহারে বিজেপির হাতছাড়া আরও একটি পঞ্চায়েত

Coochbehar News: ফের কোচবিহারে বিজেপির একজন জয়ী পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। ফলে মাথাভাঙা ২ নম্বর ব্লকের রুইডাঙা গ্রাম পঞ্চায়েত বিজেপির হাত থেকে চলে গেল ঘাসফুল শিবিরের কাছে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: লোকসভা নির্বাচনে (Loksabha Elections 2024)  বিজেপি (BJP) প্রার্থী নিশীথ প্রামাণিক হেরে গেছেন তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়ার কাছে। আর তারপরই কোচবিহারে (Coochbehar) শুরু হয়েছে দলবদলের হিড়িক। ২০২৩ সালের পঞ্চায়েতে নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করা একাধিক পঞ্চায়েতের বিজেপি সদস্যরা একে একে গেরুয়া শিবির ছেড়ে দল দলে যোগ দিচ্ছেন রাজ্যের শাসকদল তৃণমূলে (TMC)। ফলে যতদিন যাচ্ছে একটার পর একটা গ্রাম পঞ্চায়েতের দখল নিচ্ছে ঘাসফুল শিবির। এবার বিজেপি পরিচালিত কোচবিহারের আরও একটি গ্রাম পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস। 

আরও পড়ুন: R G Kar Hospital: এবার এমারজেন্সিতেও কর্মবিরতি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জুনিয়র ডাক্তারদের

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল অর্থাৎ শনিবার রাতে কোচবিহার জেলার মাথাভাঙা ২ নম্বর ব্লকের রুইডাঙা গ্রাম পঞ্চায়েতের একজন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। ২৩টি আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল ১৩টিতে আর তৃণমূল জয়লাভ করে দশটিতে। গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই বিজেপির একজন জয়ী সদস্য গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 

আর গতকাল রাতে এই গ্রাম পঞ্চায়েতের আরও একজন বিজেপির টিকিটে জেতা পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয় ১২ আর বিজেপির সদস্য সংখ্যা কমে হয় ১১। এর জেরে ওই পঞ্চায়েতের ক্ষমতা দখল করে তৃণমূল। 

আরও পড়ুন: RG Kar Lady Doctor's Murder: 'ডিউটি না করেই বেতন তুলত আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়', নিয়ম ভেঙে ইস্যু করা হয় পুলিশের বাইক, থাকত ব্যারাকেই !

প্রসঙ্গত উল্লেখ্য, কোচবিহার জেলায় গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ২৪টি গ্রাম পঞ্চায়েত দখল করেছিল। কিন্তু, গত লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১৮টি গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। এরপরই বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যে, মানুষের ভোটে না জিতে জোর করে গ্রাম পঞ্চায়তেগুলি দখলের চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। যদিও রাজ্যের শাসকদলের দাবি, রাজ্যব্যাপী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন। সেই উন্নয়নের অংশীদার হওয়ার জন্য ওই বিজেপি সদস্যরা তৃণমূলে যোগ দিয়েছেন। এই বিষয়ে বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget