এক্সপ্লোর

Coochbehar News: কোচবিহারে একাধিক অঞ্চল সভাপতি ও চেয়ারম্যান বদল, কেন এই সিদ্ধান্ত তৃণমূলের ?

Dinhata News: দিনহাটা ও কোচবিহার উত্তর বিধানসভায় পুরনো অঞ্চল সভাপতি ও চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়েছে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : রাজ্যে এবার লোকসভা ভোটে ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস। শুধু তা-ই নয়, আগের বারের থেকে আসনও বাড়িয়েছে তারা। তবে, কিছু কিছু এলাকায় খারাপ ফল দেখা গেছে। এবার কি সেইসব জায়গায় সংগঠন ঢেলে সাজানোর পথে তৃণমূল ? কারণ, কোচবিহার লোকসভা আসন এবার বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে রাজ্যের শাসক দল। তা সত্ত্বেও বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এলাকায় আশানুরূপ ফল করতে পারেনি তারা। এবার সেই এলাকাগুলি চিহ্নিত করে সেখানকার অঞ্চল সভাপতি এবং চেয়ারম্যানদের বদল শুরু করল জেলা তৃণমূল নেতৃত্ব। একাধিক অঞ্চল সভপতি ও চেয়ারম্যান বদল করল ঘাসফুল শিবির। দিনহাটা ও কোচবিহার উত্তর বিধানসভায় পুরনো অঞ্চল সভাপতি ও চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের দাবি, বাকি বিধানসভা এলাকাগুলি অ্যাসেসমেন্ট করা হচ্ছে। সেখানেও কিছু কিছু পরিবর্তন করা হবে। তিনি বলেন আরও বলেন, "আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার ৯টি আসন জয়ের জন্য যা যা করার দরকার সেটা করা হবে।" এনিয়ে বিজেপি নেতা বলেন, "এই লোকসভা নির্বাচনে দেখা গেছে ২০৪৩টি বুথের মধ্যে প্রায় ১৭০০ বুথে বিজেপি জিতেছে। কিন্তু, অল্প কিছু সংখ্যক বুথে তৃণমূল কংগ্রেস ব্যাপক সংখ্যক লিড দিয়েছে। যে সমস্ত অঞ্চলে বিশেষ করে দিনহাটায় তৃণমূল কংগ্রেস হেরেছে, সেইসব অঞ্চলগুলো ভেঙে দিয়েছে। এখন দেখা যাচ্ছে, ঠগ বাছতে গাঁ উজার না হয়ে যায়। "  

পাঁচ বছর আগে কোচবিহার থেকে জিতে, অমিত শাহের ডেপুটি অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন নিশীথ প্রামাণিক। তবে এবারের লোকসভা ভোটে আর তাঁর ওপর আস্থা রাখেনি ভোটাররা। তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার কাছে ৩৯ হাজার ২৫০ ভোটে হেরেছেন নিশীথ প্রামাণিক। আর নিশীথ হারতেই কোচবিহারে রাজনীতির হাওয়া ঘুরছে। শুরু হয়েছে শিবির বদল। ভোটের ফলাফল বের হতেই কোচবিহার জেলায় ঝড়ের গতিতে শুরু হয়েছে শিবির বদল। একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। ৪ তারিখ ভোটের ফল প্রকাশের পরে দিন থেকেই বিজেপির জয় করা পঞ্চায়েত দখল করতে শুরু করেছে তৃণমূল। এখনও চলছে দলবদলের পালা।  

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 



 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
Bankura News: পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়
পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Humayun Kabir: থানায় হুমায়ুন কবীর, বাড়িতে পুলিশ, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বড় কোনও পদক্ষেপ ?
থানায় হুমায়ুন কবীর, বাড়িতে পুলিশ, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বড় কোনও পদক্ষেপ ? " আমার সঙ্গে যে ধরণের..."

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget