এক্সপ্লোর

Sujit Bose : 'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?

Enforcement Directorate : সোমবার প্রায় সাড়ে ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি। 

আবির দত্ত, প্রকাশ সিন্হা, ঝিলম করঞ্জাই, কলকাতা : যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের হদিশ ! শিক্ষা দুর্নীতির তদন্তে, প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশির সময় উদ্ধার হয় পুর নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি। সূত্রের খবর, উদ্ধার হওয়া সেই নথি ও পরবর্তীকালে অয়ন শীল ও বাকিদের জেরার ভিত্তিতে উঠে এসেছিল সুজিত বসুর নাম। সোমবার প্রায় সাড়ে ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি। 

একেবারে রেট চার্ট বেঁধে চাকরি বিক্রি ! একইদিনে নিয়োগের বিজ্ঞপ্তি, অ্যাপয়েন্টমেন্ট লেটার ও কাজে যোগদান ! একাধিক প্রাক্তন মন্ত্রী, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের জড়িত থাকার অভিযোগ। তৃণমূল আমলে যেসব বিরাট দুর্নীতির অভিযোগ উঠেছে, তার মধ্যে অন্যতম একাধিক পুরসভায় চাকরি বিক্রি। এই মামলাতেই ED-র হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা ও প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু।

এই দুর্নীতির হদিশ যেভাবে মিলেছিল, তা যে কোনও থ্রিলারকেও হার মানাতে পারে। ঠিক যেন কেঁচো খুঁড়তে কেউটে। স্কুলে নিয়োগ দুর্নীতি ঘিরে রাজ্য় তখন তোলপাড়। ২০২৩ সালের ১৯ মার্চ, ধৃত প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালায় ED। এই কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, অয়ন শীলের অফিস থেকে অন্তত ৬০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও চাকরিপ্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়। অফিসের ড্রয়ার থেকে উদ্ধার হয় ৪০০টি OMR শিট। যার মধ্যে অনেকগুলি OMR শিট ফাঁকা ছিল। ED সূত্রে দাবি করা হয়, প্রোমোটার অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোনের অফিসের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া গিয়েছিল, সেখানেই ছিল একাধিক প্রভাবশালীর নাম। উল্লেখ করা ছিল চাকরি বিক্রির টাকার অঙ্ক। আদালতে অয়ন শীলের অফিসকে ডেটা মাইন বা তথ্যের খনি বলে উল্লেখ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

তদন্ত আরও এগোনোর পর সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সূত্রে দাবি করা হয়, একেবারে রেট চার্ট তৈরি করে পুরসভার চাকরি বিক্রির অভিযোগ সামনে আসে। কিন্তু, এই চাকরি বিক্রির টাকা কাদের পকেটে যেত ? ইডি সূত্রে আরও দাবি, অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশির সময় সেখানে একটি ডায়েরি উদ্ধার হয়। যেখানে কোড ওয়ার্ডে বিভিন্ন নাম লেখা ছিল। সূত্রের দাবি, সেই ডায়েরির একটি জায়গায় লেখা ছিল SB। তার পাশে কয়েক কোটি টাকার অঙ্ক। ইডি সূত্রে দাবি, পরবর্তীকালে জেরায় অয়ন শীল দাবি করেন, সেই SB আসলে সুজিত বসু। সেই থেকেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে আসেন প্রাক্তন দমকলমন্ত্রী। এ প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, "সুজিত বসু দিয়ে তো সবে শুরু। একে একে ঘুঘুর বাসা ভাঙবে এবং একে একে অনেক পাখি জালে ধরা পড়বে। যারা অন্যায় করেছে, যারা সাধারণ মানুষের টাকা লুঠ করেছে, একজনও ছাড়া পাবে না। একজনও নিষ্কৃতি পাবে না। সুজিত বসু দিয়ে এটার সূচনা হল। নিশ্চিতভাবে এই জল অনেক দূর পর্যন্ত গড়াবে। জেলায় জেলায় পর্যন্ত যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, কেউ রেহাই পাবে না। প্রত্যেককে জেলে যেতে হবে।"

এদিন সুজিত বসুকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ইডির আইনজীবী বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও সুজিত বসুর ভূমিকা রয়েছে। ডিজিটাল এভিডেন্স পাওয়া গিয়েছে। হয়তো পরিস্থিতি বদলেছে। তবে নেক্সাস এখনো ভাঙেনি। মঙ্গলবার সুজিত বসুকে ২১ মে পর্যন্ত ED হেফাজতে পাঠিয়েছে আদালত। এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে কি আরও কোনও বড় নাম সামনে আসবে ? সেটাই দেখার।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget