এক্সপ্লোর

TMC Delhi Chalo: ট্রেনের পর এবার বাতিল বিমান! তৃণমূলের ‘দিল্লি চলো’ অভিযানে বাধা দেওয়ার অভিযোগ

TMC: তৃণমূলের দাবি, রবিবার সন্ধে ৬টা বেজে ৪৫ মিনিটে ভিস্তারার ইউকে ৭৩৮ বিমানে যাওয়ার কথা উত্তর ২৪ পরগনার প্রায় ১২০ জন তৃণমূল নেতা-কর্মীর। কিন্তু আচমকা, সেই বিমান বাতিল করেছে ওই বিমান সংস্থা।

আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, কলকাতা: 'দিল্লি চলো' অভিযান নিয়ে চূড়ান্ত তৎপরতা তৃণমূলের অন্দরে (TMC)। কিন্তু গোড়াতেই তাতে বাধাপ্রাপ্ত হতে হল তাদের। কারণ বিশেষ ট্রেনের পর এবার বিমানও বাতিলের অভিযোগও সামনে এল।  যে কারণে বকেয়া টাকার দাবিতে 'দিল্লি চলো' অভিযানে ফের মোদি সরকারের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল। (TMC Delhi Chalo)

তৃণমূলের দাবি, রবিবার সন্ধে ৬টা বেজে ৪৫ মিনিটে ভিস্তারার ইউকে ৭৩৮ বিমানে যাওয়ার কথা উত্তর ২৪ পরগনার প্রায় ১২০ জন তৃণমূল নেতা-কর্মীর। কিন্তু আচমকা, সেই বিমান বাতিল করেছে ওই বিমান সংস্থা।

১০০ দিনের কাজের বকেয়া টাকা মিলছে না বলে সেই অভিযোগে শনি এবং রবিবার দিল্লিতে ধর্না কর্মসূচি রয়েছে জোড়াফুল শিবিরের। তার অনুমতি জোগাড় নিয়েও সমস্যা দেখা দেয়। দিল্লি পুলিশ বার বার অনুরোধ ফেরায় বলে জানা যায়। এবার অভিযানের আগে দিল্লি রওনা দেওয়ার পথেও বাধা আসছে বলে তৃণমূলের অভিযোগ। 

তৃণমূলের দাবি, তাদের ধর্না-আন্দোলন আটকাতে বিজেপি ষড়যন্ত্র করছে। দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "ট্রেন ক্যানসেল করেও শান্তি। দিল্লি অভিযান এত ভয় পাচ্ছে। প্লেনও ক্যানসেল করছে। ১৩০ জন তৃণমূল কর্মী কাল বিকেলে প্লেন যাচ্ছিলেন। সেই প্লেন ক্যানসেল করছে কেন্দ্রীয় সরকার। বিজেপি ভয়ে কাঁপছে, তৃণমূল কংগ্রেস দিল্লিতে আসছে বলে।"

আরও পড়ুন: Suvendu Adhikari:মালিক-কর্মচারীর সম্পর্ক, পায়ে হাত দিয়ে প্রণাম করেন সৌগত-সুদীপরা! শুভেন্দুর নিশানায় কে

দলের সাংসদ ডেরেক ও'ব্রায়েন সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'প্রথমে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল যে বিশেষ ট্রেনের,  আচমকা তা বাতিল করে দেওয়া হল, যাতে ২ এবং ৩ তারিখে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে যোগ দেওয়া না যায়, বাংলার প্রাপ্য কোটি কোটি টাকার দাবি জানানো না যায়।  এখন বিমানই বাতিল করে দেওয়া হল! যত পারেন চেষ্টা করুন, আমরা আপনাদের দেখে নেব'।

আগাগোড়াই তৃণমূলের 'দিল্লি চলো' অভিযানকে কটাক্ষ করে আসছে বিজেপি। ট্রেন এবং বিমান বাতিলের অভিযোগ নিয়েও কটাক্ষ ছুড়ে দিয়েছে তারা। রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "চূড়ান্ত হতাশা থেকে এসব বলছে ওরা।" এদিকে, বিমান সংস্থার দাবি, প্রযুক্তিগত কারণেই বিমান বাতিল করতে হয়েছে।

এর আগে, দিল্লিযাত্রার জন্য তৃণমূলের চাহিদা মতো বিশেষ ট্রেন পাওয়া যাবে না বলে জানিয়ে দেয় রেল। ট্রেন না মেলায় শনিবার একের পর এক বাস তৃণমূল কর্মীদের নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয়। শনিবার বেলা গড়ালে, দিল্লি যাওয়ার জন্য তৃণমূল নেতা-কর্মীদের জন্য বুক করা বিমান বাতিল নিয়ে সরগরম রাজনীতি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Governor: শপথ নিয়েই নতুন রাজ্যপালের বাংলায় পোস্ট, কী লিখলেন তিনি ?
শপথ নিয়েই নতুন রাজ্যপালের বাংলায় পোস্ট, কী লিখলেন তিনি ?
News Live : LPG-সাপ্লাই স্বাভাবিক রাখতে SOP ঘোষণা রাজ্যের
LPG-সাপ্লাই স্বাভাবিক রাখতে SOP ঘোষণা রাজ্যের
LPG Gas Crisis: গ্যাসের সঙ্কট কাটাতে রাজ্য সরকারের SOP, সরবরাহে নজর রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম
গ্যাসের সঙ্কট কাটাতে রাজ্য সরকারের SOP, সরবরাহে নজর রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম
Weather Update: ঘূর্ণাবর্তের জেরে এবার হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে ! ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, পড়বে বাজ, রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস কলকাতায়
ঘূর্ণাবর্তের জেরে এবার হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে ! ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, পড়বে বাজ, রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
UPI Alert : সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Embed widget