এক্সপ্লোর

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

TMC vs BJP in West Bengal: রবীন্দ্র সরোবর থানার ওসির ঘরে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিরোধী দলনেতার বিরুদ্ধে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্য বিধানসভার (West Bengal Assembly) বিরোধী দলনেতা (Leader of the opposition) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। রবীন্দ্র সরোবর থানার (Rabindra Sarobar Police Station) ওসি-র ঘরে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিরোধী দলনেতার বিরুদ্ধে। 

রাজ্য সরকারকে আক্রমণ শুভেন্দুর

গত বছর রাজ্যে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে জয় পাওয়ার পর থেকে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলকে আক্রমণ করে চলেছেন শুভেন্দু। কয়েকদিন আগেই রাজ্যে বিভিন্ন স্কুলে শিক্ষকের শূন্যপদে নিয়োগ না হওয়া নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, অস্বচ্ছতার অভিযোগে এসএসসি-র নিয়োগের প্যানেল বাতিল হয়েছে। 

মহার্ঘ ভাতা নিয়ে সরব শুভেন্দু

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছে মোদি সরকার। মহার্ঘ ভাতা ৩১ শতাংশ থেকে বেড়ে হল ৩৪ শতাংশ। অর্থাৎ, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এখন থেকে তাঁদের মূল বেতনের ৩৪ শতাংশ ডিএ পাবেন। তার ফলে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক আরও বেড়ে হল ৩১ শতাংশ। এই পরিস্থিতিতে বাংলার সরকারি কর্মীরা বঞ্চিত, রীতিমতো অঙ্ক কষে মহার্ঘ ভাতা নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে এই অভিযোগে সরব হন শুভেন্দু। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য সরকারের দেওয়া ডিএ-র সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করে তাঁর ট্যুইট, ‘রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-এর অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’

৩৫৬ ধারা জারির দাবি শুভেন্দুর

এর আগে রামপুরহাট হত্যাকাণ্ড নিয়েও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। কাশ্মীরের মতো পশ্চিমবঙ্গেও আইনশৃঙ্খলা পরিস্থিতির ভার কেন্দ্রীয় সরকারের হাতে তুলে নেওয়ার দাবি জানান বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘আশা করি প্রধানমন্ত্রী ৩৫৬ ধারা জারি করবেন। বিধানসভা জিইয়ে রেখে ৬ মাস ৬ মাস করে ৩৫৬ ধারা জারি করা হোক। তারপর বিধানসভায় যাদের মেজরিটি আছে তাদের ফিরিয়ে দিন। কাশ্মীরে যা করেছে। কিছুদিনের জন্য আইন-শৃঙ্খলাকে কেন্দ্রের হাতে নিয়ে নেওয়া উচিত।’

শুভেন্দুকে পাল্টা আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

সেরা শিরোনাম

Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget