এক্সপ্লোর

TMC MP Deb: এবার দেবকে তলব ED-র, আর্থিক তছরুপ মামলায় ডাকা হল দিল্লিতে

ED Summons Dev: প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে তৃণমূল সাংসদকে তলব।

কলকাতা: এবার তৃণমূল সাংসদ দেবকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট, অর্থাৎ আর্থিক তছরুপ মামলায় তৃণমূল সাংসদকে তলব। আগামী ২১ ফেব্রুয়ারি দিল্লিতে তলব করা হল দেবকে। 'যত বার ডাকবে, তত বার যাব', ঘনিষ্ঠ মহলে নাকি এমনই জানিয়েছেন দেব, খবর সূত্রের। তদন্তকারীদের সবরকম ভাবে সহযোগিতা করার কথা জানিয়েছেন তিনি। (TMC MP Dev)

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ইমেলে চিঠি পাঠিয়ে দেবকে তলব করেছে ED. আগামী ২১ ফেব্রুয়ারি দিল্লিতে ED-র দফতরে সকাল ১১টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে দায়ের হওয়া একটি মামলার তদন্তে সুবিধার জন্য দেবকে ডেকে পাঠানো হয়েছে। কিছু নথিপত্র নিয়ে দেবকে যেতে বলা হয়েছে বলে খবর। (ED Summons Dev)

নোটিস পেয়ে দেব ঘনিষ্ট মহলে জানিয়েছেন, নির্ধারিত দিনেই দিল্লিতে ED-র দফতরে হাজিরা দেবেন তিনি। যা যা জানতে চাইবেন তদন্তকারীরা, সূব প্রশ্নের উত্তর দেবেন তিনি। সব নথিপত্র নিয়ে যাবেন। এক বার নয়, যত বার ডাকবে ED, তত বারই তদন্তকারীদের সামনে হাজিরা দেবেন।  লোকসভা নির্বাচনের ঠিক আগে আগে দেবকে তলব করল ED.

আরও পড়ুন: Sonia Gandhi: ‘জীবনসঙ্গীকে হারিয়ে যখন আপনাদের কাছে এলাম...’, বিদায়ী চিঠিতে আবেগপ্রবণ সনিয়া

এর আগে, গরুপাচার কাণ্ডে অন্যতম সাক্ষী হিসেবে দেবকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। এনামুল হককে দেব চেনেন কি না, কোনও রকম টাকার লেনদেন হয়েছিল কি না, সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূলের তারকা সাংসদকে। দেব যদিও সাফ জানান, এনামুলকে তিনি চেনেন না। কোনও রকম টাকার লেনদেন হয়নি।  ওই মামলায় সাক্ষীদের জিজ্ঞাসাবাদের সম য় দেবের নাম উঠে আসে বলেই তাঁকে ডেকে পাঠানো হয় বলে সেই সময় জানায়  CBI

এবার দেবকে ডেকে পাঠাল ED. তবে যে সময় দেবকে ডেকে পাঠানো হল, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে তৃতীয় বার প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে বেশ কিছু দিন ধরে দোনোমনো করছিলেন দেব। সরকারি তিনটি পদ থেকে ইস্তফাও দেন তিনি। এমনকি তিনি BJP-র সঙ্গে কথা বলতে শুরু করেছেন বলেও দাবি করেন গেরুয়া শিবিরের নেতা রুদ্রনীল ঘোষ। কিন্তু সংসদের অধিবেশন থেকে দেব কলকাতায় ফিরলে পরিস্থিতি পাল্টে যায়। তাঁর সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন প্রার্থী হতে চাইছেন না তিনি, কী অভিযোগ-অনুযোগ রয়েছে তাঁর, তা জানতে চান তাঁরা। সেখানেই মানভঞ্জন হয় দেবের। মমতার কথাতেই তিনি রাজনীতিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এমনকি তৃতীয় বার প্রার্থী হতেও মমতা তাঁকে রাজি করান বলে খবর। সেই আবহেই দেবকে তলব করল ED.

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget