এক্সপ্লোর

Kolkata News: 'সিবিআই দিয়ে মমতাকে ভয় দেখানো যাবে না', নয়া হোর্ডিং নিউ মার্কেট এলাকায়

TMC Hoarding: ইডি ও সিবিআইয়ের হাতে গ্রেফতার দলের দুই হেভিওয়েট নেতা। তার মধ্যেই নতুন হোর্ডিং তৃণমূলের। 'সিবিআই-র ভয় দেখিয়ে মমতাকে রোখা যাবে না' -- এই মর্মেই হোর্ডিং পড়ল নিউ মার্কেট চত্বরে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ইডি ও সিবিআইয়ের হাতে গ্রেফতার দলের দুই হেভিওয়েট নেতা। লাগাতার তীক্ষ্ণ আক্রমণ করছে বিরোধীরা। তার মধ্যেই নতুন হোর্ডিং তৃণমূলের। 'সিবিআই-র (CBI) ভয় দেখিয়ে মমতাকে (mamata banerjee) রোখা যাবে না' -- এই মর্মেই হোর্ডিং পড়ল নিউ মার্কেট চত্বরে (new market area)। সঙ্গে INTTUC লোগো জ্বলজ্বল করছে।

তৃণমূলের 'বার্তা'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি নতুন হোর্ডিংয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিমের মুখ রয়েছে। দেখা যাচ্ছে রাজ্যসভার সাংসদ দোলা সেন, INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ছবিও। মদন মিত্রর ছবিও রয়েছে ওই হোর্ডিংয়ে। কিন্তু অদ্ভুতভাবে দোলা সেন ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ বিষয়ে তাঁরা কিছুই জানেন না। তা হলে হঠাৎ এমন ছবি কেন মহানগরের প্রাণকেন্দ্রে? এ ব্যাপারে দলের আর এক বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বললেন, 'সারা বাংলায় আগেই দুদিনের কর্মসূচি নিয়েছিলাম। তাতে দাবি করা হয়েছিল, ইডি-সিবিআইকে নিরপেক্ষ হতে হবে। আমাদের কাউন্সিলার এই হোর্ডিং স্বতঃস্ফূর্ত ভাবেই দিয়েছেন। আর এটাই তো আমাদের দলের কথা।' হোর্ডিংয়ের নিচে কাউন্সিলারের ছবিও স্পষ্ট।

পাল্টা বিজেপির...
বিষয়টি নিয়ে কটাক্ষ এসেছে বিজেপির তরফ থেকে। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন, 'এই সব কথাই গায়ের জোরে বলছে। নানা ভাবে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন। তাঁরা যদি কিছু না-ই করে থাকেন, তা হলে সিবিআই-ইডি দিয়ে ভয় দেখানোর প্রশ্ন আসছে কেন?' প্রথমে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার পর গরু পাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি ও সিবিআই। তীক্ষ্ণ সমালোচনার মুখে বেশ কিছুটা অস্বস্তিতে শাসকদল। যদিও অনুব্রতর গ্রেফতারির পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পথে নামে তারা। শাসকদলের একের পর এক নেতার মুখে শোনা যায় হুঁশিয়ারির সুর। তা নিয়ে আবার নতুন বিতর্কও বাধে।
সেই রেশ মিটতে না মিটতেই এবার হোর্ডিং নিউ মার্কেট চত্বরে। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। অন্য দিকে তৃণমূলের যুক্তি, স্থানীয় কাউন্সিলার হোর্ডিংটি স্বতঃস্ফূর্ত ভাবে দিলেও সেটি দলের অবস্থানের কথাই বলছে। কিন্তু হোর্ডিংয়ে যাঁদের মুখ রয়েছে, তাঁদের অনেকে কেন বিষয়টি জানেন না? প্রশ্ন উঠছে।

আরও পড়ুন:দল পাশে না থাকলেও,দলের সঙ্গে আছি, দলের সঙ্গেই ছিলাম’ বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget