এক্সপ্লোর

Debraj Chakraborty: বাসে সফর, ছোট্ট হোটেল ও ভোটার কার্ডের খেলা! পুলিশের চোখে ধুলো দিতে দেবরাজ চক্রবর্তীর ১৫দিনের 'মাস্টারপ্ল্যান'

TMC News: দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেটরাজসহ একাধিক অভিযোগ ওঠার পর থেকেই মোবাইল ফোন সুইচ অফ করে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: পুলিশের নাগাল এড়াতে কি কার্যত দেশভ্রমণে বেরিয়েছিলেন দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)? বাগুইআটি এলাকার দাপুটে তৃণমূল (TMC) নেতা বাসে বাসে ঘুরে বেড়িয়েছেন সাধারণ মানুষের মতো! ১৫ জুন কলকাতা থেকে বাসে রওনা হয়ে প্রথমে ওড়িশায় যান প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, জামশেদপুর হয়ে ঝাড়খণ্ডের ধানবাদে আসেন অদিতি মুন্সির স্বামী। পুলিশ সূত্রে খবর, নজর এড়াতে ১৫দিন ধরে একাধিক রাজ্যে গা ঢাকা দিয়েছিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। এ যেন এক্কেবারে পরিকল্পনামাফিক কাজ। যে পাকাপোক্ত প্ল্যান বানিয়েছিলেন দেবরাজ, তাতে ১৫দিন পুলিশের চোখকে ফাঁকি দিলেও, তা বেশিদিন টিকল না। 

শেষপর্যন্ত ঝাড়খণ্ডের মুরির একটি রিসর্ট থেকে দেবরাজ চক্রবর্তীকে পাকড়াও করেছে রাজ্য পুলিশের STF। পুলিশ সূত্রে দাবি, একেবারে পেশাদার অপরাধীর মতো পশ্চিমবঙ্গ ছেড়ে ভিনরাজ্যগুলোতে পালিয়ে বেড়িয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, ওড়িশা থেকে বিভিন্ন রাজ্য হয়ে ঝাড়খণ্ডে পৌঁছনো ও থাকা-খাওয়া সহ যাবতীয় খরচ নগদে মেটান দেবরাজ চক্রবর্তী। কোনওভাবে যাতে তাঁকে ট্র্যাক না করা যায় তার জন্য নতুন একটি মোবাইল ফোন কিনে সেখানে নতুন সিম ভরে ব্যবহার করছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির পর দেবরাজ চক্রবর্তীর থেকে সেই মোবাইল ফোন ও ২০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

কোন পথে গা ঢাকা দেবরাজ চক্রবর্তীর?

দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেটরাজসহ একাধিক অভিযোগ ওঠার পর থেকেই মোবাইল ফোন সুইচ অফ করে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন দেবরাজ। গ্রেফতার হওয়ার আশঙ্কায় ১৫ জুন কলকাতা ছাড়েন দেবরাজ চক্রবর্তী। থানা সূত্রের খবর, বাসে করে। ১৫ জুন করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বাসে ওঠেন দেবরাজ। প্রাইভেট গাড়ি তিনি ব্যবহার করেননি। নগদ টাকা নিয়ে ঘোরেন।

১৫ দিন তিনি যে সকল হোটেলে থেকেছেন, সবক'টিই বেশ ছোট। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, বাস স্ট্যান্ড লাগোয়া ছোট ছোট হোটেল তিনি রাত কাটানোর জন্য বেছে নিয়েছিলেন। কারণ, সেখানে পরিচয় যাচাই নিয়ে বেশি কড়াকড়ি থাকে না। কয়েকটি জায়গায় দেবরাজ পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড ব্যবহার করেছিলেন। কারণ, ভোটার কার্ডে সাদা-কালো ছবি থাকে। যা দেখে খুব সহজে পরিচয় যাচাই সম্ভব হয় না। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, যে হোটেলে সম্ভব হয়েছিল, সেখানে দেবরাজ পরিচয়পত্র দেওয়ার জায়গায় টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে দেন। আর যেখানে যেখানে পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক ছিল, সেখানে তিনি ভোটার কার্ড দেন। 

গত পরশু বেঙ্গল এসটিএফ গ্রেফতার করে। তোলাবাজি, সিন্ডিকেটরাজ সহ একগুচ্ছ অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দেবরাজকে কোর্টে তোলার সময় আইনজীবীদের একাংশ বিক্ষোভ  দেখিয়েছিলেন। অনেকে দেবরাজকে লক্ষ্য করে ডিম ছোড়েন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ জুলাই অভিযোগকারী  প্রোমোটারের গোপন জবানবন্দি নেওয়া হবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Advertisement

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget