এক্সপ্লোর

TMC Update: প্রয়াগরাজে নৃশংস খুন, যোগীরাজ্যে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

Prayagraj Murder: প্রয়াগরাজে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে কী ঘটনা ঘটেছিল, তা জানার চেষ্টা করবে তৃণমূলের ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: যোগীরাজ্যে এক শিশু-সহ একই পরিবারের পাঁচজনকে গলার নলি কেটে নৃশংসভাবে খুনের ঘটনায় রবিবার প্রয়াগরাজ (Prayagraj Murder) গেল তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম (TMC Fact Finding Team)। দলে রয়েছেন সাংসদ দোলা সেন, প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর, খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, তৃণমূলের জাতীয় মুখপাত্র ও RTI কর্মী সাকেত গোখেল এবং উত্তরপ্রদেশের (Uttar Pradesh News) তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠি।

খুনের ঘটনায় প্রয়াগরাজে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

প্রয়াগরাজে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে কী ঘটনা ঘটেছিল, তা জানার চেষ্টা করবে তৃণমূলের পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এর আগে জাহাঙ্গিরপুরীতেও ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠায় তৃণমূল। ঘটনাস্থলে যাওয়ার আগেই আটকে দেয় দিল্লি পুলিশ। 

শনিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে নৃশংস খুনের ঘটনা সামনে এসেছে। সেখানে একই পরিবারের ৫ জনকে পাথর ছুড়ে খুনের অভিযোগ। থরভই থানা এলাকার খেবরাজপুর গ্রামের এই ঘটনায় মৃতদের বাড়িও জ্বালিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।  ধর্ষণে বাধা দেওয়াতেই গোটা পরিবারকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল। নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুর। কী কারণে পাঁচজনকে নৃশংসভাবে খুন করা হল, তা নিয়ে এখনও রহস্য বজায় রয়েছে। 

আরও পড়ুন: Morning Headlines: SSKM থেকে ছাড়া পেতেই নোটিস, অসুস্থতার কারণ দেখিয়ে নিজাম প্যালেসে গড়হাজিরা অনুব্রত ।Bangla News

এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। দলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "বাংলায় যাঁরা ৩৫৫, ৩৫৬ ধারা জারির কথা বলেন, তাঁরা এবার কী বলবেন? বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম কি এবার প্রয়াগরাজে যাবে?" 

তৃণমূলের সক্রিয়তকা নিয়ে কটাক্ষ বিজেপি-র

তবে তৃণমূলের প্রয়াগরাজ যাওয়া নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে রাজ্য বিজেপি। যদিও গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রকৃত অপরাধী নিশ্চয় শাস্তি পাবে। প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।"

সেরা শিরোনাম

News Live Updates: কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget