এক্সপ্লোর

Firhad Hakim on Howrah Clash : 'সব জায়গাতেই ক্রিমিনালরা ঢুকে এই বদমাইসিটা করে' আক্রমণ ফিরহাদের

এদিকে, দেশের অন্তত ১০০টি জায়গায় হিংসায় প্ররোচনা বিজেপির। হাওড়ায় ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়াতে রুট বদল। অ্যাকশন নেব, এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

কলকাতা : হাওড়ার সংঘর্ষ (Howrah Clash) ঘিরে তৈরি হয়েছে তুমুল রাজনৈতিক চাপানউতোর। গতকালের সংঘর্ষের পর আজ ফের অশান্তি। ইটবৃষ্টির পাশাপাশি, শুরু হয় বিক্ষোভ। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। গতকালের হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কর্মীদের বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শিবপুর জুড়ে পুলিশের (Police) টহলদারি চলছে। এর মাঝেই গোটা ঘটনার পিছনে দুষ্কৃতীদের হাত রয়েছে বলেই মনে করেন ফিরহাদ হাকিম। রাজনীতিকে নোংরামিতে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেছেন, 'ধর্মের নামে কেউ পলিটিক্যাল মাইলেজ নেবে এটা আমি বিশ্বাস করি না। সব জায়গাতেই কয়েকটা ক্রিমিনাল ঢুকে যায়, যারা এই বদমাইশিটা করে। যেখানে ইন্ধন থাকে রাজনীতিকে যাঁরা নোংরামিতে পরিণত করছে, তাঁদের ইন্ধন।' শিবপুর-হিংসার পর এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে দেওয়া এক্সক্লুসিভ টেলিফোনিক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, গণ্ডগোলকারীরা ইচ্ছে করে ওই এলাকায় ঢুকেছিল আশান্তি পাকাতে। তিনি বলেন, ' ওরা ওখানে ঢুকেছে, হামলা করেছে, দোকান ভেঙেছে, রমজান মাসে যারা উপবাস করে থাকে, তাদের ওখানে শান্তির পরিবর্তে অশান্তি পাকিয়েছে।...ওখানে পুলিশের কিছুটা ব্যর্থতা আছেই, আমি স্বীকার করি। অ্যাকশন যা নেওয়ার নেবই। আপাতত আমার আবেদন, এটা হিন্দুরা করেনি। আমরা সবাই হিন্দু। এটা করেছে বিজেপির হিন্দু মহাসঙ্ঘ, বজরং দল কীসব আছে তাদের নামে। তারা সরাসরি আক্রমণ করেছে। ' 

এদিকে, দেশের অন্তত ১০০টি জায়গায় হিংসায় প্ররোচনা বিজেপির। হাওড়ায় ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়াতে রুট বদল। অ্যাকশন নেব, এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee)। পুলিশের ভূমিকারও কড়া সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, শান্তির আবেদন করলেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এনআইএ তদন্তের দাবি বিরোধী দলনেতার। ৫ কোম্পানি সিআরপিএফ মোতায়েনের দাবি। হাইকোর্টে (Calcutta High Court) দায়ের করলেন জনস্বার্থ মামলা। 

পাশাপাশি হাওড়াকাণ্ড নিয়ে বিজেপিকে নিশানা করে ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'বিজেপির দাঙ্গাবাজি ফর্মুলা আবার কাজ শুরু করেছে, এক সম্প্রদায়ের বিরুদ্ধে আরেক সম্প্রদায়কে প্ররোচিত করার ফর্মুলা, অস্ত্র সরবরাহ করে উত্তেজনা ইচ্ছাকৃতভাবে বাড়ানোর ফর্মুলা, যাতে এর থেকে রাজনৈতিক ফায়দা লোটা যায়', গোটাটাই বিজেপির অপবিত্র নীল নকশা, ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। 

আরও পড়ুন- গতকালের সংঘর্ষের পর আজ ফের অশান্ত হাওড়া-শিবপুর, ইটবৃষ্টি, বিক্ষোভ

 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget