এক্সপ্লোর

Dev On TMC Rift: "গোষ্ঠীদ্বন্দ্ব দূর করুন", দলে শুদ্ধিকরণের বার্তা ঘাটালের তৃণমূল সাংসদ দেবের

TMC Inner Clash In Ghatal: গোষ্ঠীদ্বন্দ্ব দূর করে দলে শুদ্ধিকরণের বার্তা দিলেন ঘাটালের তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী। বসে যাওয়া পুরনো কর্মীদের ফিরিয়ে এনে দলে সসম্মানে কাজ করার জায়গা দিতেও বলেন।

বিটন চক্রবর্তী, ঘাটাল: দলে এবার শুদ্ধিকরণের বার্তা দিলেন ঘাটালের তৃণমূল কংগ্রেস সাংসদ দেব ওরফে দীপক অধিকারী (TMC Ghatal MP Dev)। যে সব এলাকায় দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব (Party inner clash) রয়েছে সেখানে সমস্ত মিটিয়ে পুরনো কর্মীদের একসঙ্গে নিয়ে চলার বিষয়ে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিলেন তিনি। যার খবর প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিরোধীরা।

এবার লোকসভা নির্বাচনে ঘাটাল আসনে এক লক্ষ ৮৬ হাজার ভোটে জিতে তৃতীয়বারের জন্য ভারতের সংসদে পা রেখেছেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দীপক অধিকারী। লোকসভায় দেড় লক্ষের বেশি ভোটে জিতলেও পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় ১৭৬ ভোটে পিছিয়ে রয়েছেন তিনি। এই বিষয় মাথায় রেখে দলীয় নেতাদের পাশে বসিয়ে কড়া বার্তা দিলেন দেব। 

সোমবার পাঁশকুড়ার কেশাপাট এলাকায় অবস্থিত একটি বেসরকারি অতিথি নিবাসে পাঁশকুড়া পশ্চিম বিধানসভার লোকসভা ভোট পরবর্তী পর্যালোচনায় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের নিয়ে বসেন সাংসদ দেব। আদতে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে এই পশ্চিম পাঁশকুড়া বিধানসভা থাকলেও পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভার অন্তর্গত।

পর্যালোচনার সময় দলীয় নেতৃত্ব ও কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, "আমি রাজনীতিতে থাকি বা না থাকি দলের মধ্যে যেন কোনও দ্বন্দ্ব না থাকে। দলের মধ্যে যেন সবাই সম্মান পান। যেরকম ভাবে একজন ব্লক সভাপতি সম্মান পান সেই রকমই যেন একজন কর্মীও সম্মান পান। এটা আমার লোক ওটা তার লোক এই জিনিসটা বন্ধ করতে হবে। আমরা যদি নিজেরাই ঝগড়া করি পুরনো কর্মীদের যদি বসিয়ে রাখি, নির্বাচনের সময় আমি অনেক পুরনো কর্মীদের ফোন করে কাজে নামানোর চেষ্টা করেছিলাম। ব্লকে যাঁরা পদে আছেন, যাঁদের ক্ষমতা আছে তাঁদের এই কাজটা করা উচিত। অনেক পুরনো কর্মী বাড়িতে বসে রয়েছেন তাঁর দাদা হয়তো ক্ষমতায় নেই বলে। আমার বিনীত অনুরোধ, সবাইকে সঙ্গে নিয়ে চলার সময় এবার চলে এসেছে। আমাদের পাঁশকুড়ার মানুষের মন জয় করতে হবে না আগে আমাদের দলের কর্মীদের মন জয় করতে হবে। ব্লকে যাঁরা নেতৃত্বে রয়েছে তাঁদের বলব সবাইকে নিয়ে চলুন, সবাইকে সম্মান দিন। আমার কাছে যার একটা ভোট রয়েছে সেও যেমন গুরুত্বপূর্ণ তেমনি যার কাছে হাজারটা ভোট রয়েছে, সেও সমান গুরুত্বপূর্ণ। আমি একবার বলেছিলাম টিএমসি-কে একমাত্র টিএমসিই হারাতে পারবে। তেমনি টিএমসিকে টিএমসিই জেতাতে পারবে। বুথ লেভেলের কর্মী যাঁরা এখনও বসে রয়েছেন যাঁরা দুঃখ পেয়ে বসে আছেন। সম্মান পাচ্ছেন না বলে বসেন আছি,তাদের ফিরিয়ে আনুন।"

দেবের এই বক্তব্যের কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির কটাক্ষ, দেব মিটিংয়ে এই কথা বললেও শুনছে কে। ওদের দলে এখন অনেক গোষ্ঠী। আর ওদের দল তো এখন চালাচ্ছে, অন্য দল থেকে আসা লোকজন। সিপিএমের বক্তব্য, নীতিহীন দলে কে এলো আর কে গেলো তা নিয়ে কারও কোনও মাথাব্যাথা নেই। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Howrah-Mumbai Mail derailed : হাওড়া মুম্বই সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনা, বাতিল এই গুরুত্বপূর্ণ ট্রেনগুলি, বদল করা হল রুট

সেরা শিরোনাম

KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
West Bengal Latest News Update: মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget