এক্সপ্লোর

Idris Ali : টাকার বিনিময়ে পঞ্চায়েতের পদ বিলির অভিযোগ, শোভনদেবের কাছে ইদ্রিশ, ব্যবস্থা নেবে দল ?

TMC : ইদ্রিশ চ্যাপ্টার ক্লোজ হল ? নাকি, ইদ্রিশ আলিকে নিয়ে তৃণমূলের অন্দরে এখনও 'অল ইজ নট ওয়েল' ? এ ধোঁয়াশা কাটল না এদিনও।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) টিকিট বিক্রির অভিযোগ তুলে দলেরই একাংশের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছিলেন মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি (Idris Ali)। এবার কি তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক কোনও ব্যবস্থা নিতে চলেছে দল ? নাকি সতর্ক করেই ছেড়ে দেওয়া হবে ভগবানগোলার তৃণমূল বিধায়ককে (TMC MLA) ?

রাজ্য রাজনৈতিক মহলে ওঠে এসব প্রশ্নের মাঝেই, এদিন বিধানসভার (Assembly) এক অনুষ্ঠানে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ইদ্রিশ আলি। অনুষ্ঠানে পাশাপাশিই বসলেন দু'জনে। কিন্তু তারপরও কি ইদ্রিশ চ্যাপ্টার ক্লোজ হল ? নাকি, ইদ্রিশ আলিকে নিয়ে তৃণমূলের অন্দরে এখনও 'অল ইজ নট ওয়েল' ? এ ধোঁয়াশা কাটল না এদিনও।

ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি বললেন, 'আজ বিদ্যাসাগরের জন্মদিন। তিনি বলে গিয়েছিলেন সদা সত্য কথা বলব। তাই আমি যা বলেছি সব সত্যি বলেছি।' যার প্রেক্ষিতে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, 'অপ্রিয় সত্যি কথা সবসময় বলতে নেই।'

ইদ্রিশ আলি কিছুদিন আগে বিস্ফোরক অভিযোগ শানিয়েছিলেন দলেরই বিরুদ্ধে। ভগবানগোলার তৃণমূল বিধায়ক বলেছিলেন, 'যেভাবে টাকার লেনদেন হচ্ছে, ভগবানগোলা ২-এ যে ঘটনা ঘটেছে, কিছু না হলেও ৩০-৪০ লাখ, কিছু না হলেও, আরও বেশি হবে। ভগবানগোলা ২ নম্বর ব্লক সভাপতি, আব্দুল রোফ তাঁকে সরিয়ে দেওয়া প্রয়োজন। ১৪ সালে এসেছে, আসার পর, একের পর এক দুর্নীতি করে যাচ্ছে।'

ইদ্রিশ আলির এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায় দলের অন্দরে! কড়া সমালোচনা করে বিরোধীরা। তারপরই ইদ্রিশ আলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেয় দল। তৃণমূল সূত্রে খবর, নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য পরিষদীয় মন্ত্রী এবং তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে ফোন করে সময় চেয়েছিলেন ভগবানগোলার বিধায়ক। তারপর এদিনই বিধানসভায় দেখা হল দু'জনের।            

এখন তৃণমূল নেত্রীর কাছে কবে শৃঙ্খলারক্ষা কমিটির রিপোর্ট জমা পড়ে, আর তারপর কোনও ব্যবস্থা নেওয়া হয় কিনা, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।                    

আরও পড়ুন- রাজ্যজুড়ে ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি, কাল থেকে আগামী ৭ দিন বিজেপির প্রতিবাদ কর্মসূচি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget