এক্সপ্লোর

TMC Jonogorjon Sabha: মোদির ভারতে চোর জেলে যায় না, BJP-তে গিয়ে বিচারপতিকে উত্তরীয় পরায়: অভিষেক

Abhishek Banerjee: নাম না করে ফের কলকাতা হাইকোর্টের পদত্যাগী বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ব্রিগেডের 'জনগর্জন' সভা থেকে নাম না করে ফের কলকাতা হাইকোর্টের পদত্যাগী বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের দাবি, আগে চোর চুরি করে জেলে যেত, এখন যায় BJP-তে। নির্দিষ্ট করে কাউকে কিছু বলতে চান না তিনি, কিন্তু নরেন্দ্র মোদির ভারতে চোরেরা, খুনিরা বিচারপতিকে গলায় উত্তরীয় পরিয়ে স্বাগত জানায়। (TMC Jonogorjon Sabha)

লোকসভা নির্বাচনের আগে কলকাতার ব্রিগেডে তৃণমূলের 'জনগর্জন' সভায় বক্তৃতা করেন অভিষেক। সেখানেই BJP-তে তীব্র আক্রমণ করেন তিনি। অভিষেক বলেন, "ভোট ইডি-সিবিআই দেবে না, ভোট দেবে মানুষ। দিল্লি থেকে বহিরাগত এসে বলছেন 'মোদি কি গ্যারান্টি'। আগে চোর চুরি করে  জেলে যেত, এখন বিজেপি-তে যায়, এটাই মোদির গ্যারান্টি। 'ভোটে জিতলে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা বলেছিলেন, মানুষ জানেন তাঁরা কী পেয়েছেন? অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যা ঘোষণা করেছেন, সব পেয়েছেন মানুষ। এবার বাংলা ঠিক করুক, কোন গ্যারান্টি বাংলা চায়, মোদি না দিদি?" (Abhishek Banerjee)

বরাবরই BJP-কে 'ওয়াশিং মেশিন' বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। এদিন সেই রেশ টেনেই অভিষেক বলেন, "আগে চোর চুরি করে  জেলে যেত, এখন বিজেপিতে যায়, এটাই মোদির গ্যারান্টি। প্রধানমন্ত্রী সবথেকে বড় দুর্নীতিগ্রস্তকে পাশে বসিয়ে রাখেন। আগে বিচারপতিরা চোর-ডাকাতকে জেলে ভরতো,  এখন বিচারপতিকে মালা পরিয়ে অভ্যর্থনা জানায় চোরেরা।"

আরও পড়ুন: Abhishek Banerjee: প্রাকনির্বাচনী ‘জনগর্জন’ তৃণমূলের, ব্রিগেডে পৌঁছেই মা-মাটি-মানুষকে সাষ্টাঙ্গে প্রণাম অভিষেকের

লোকসভা নির্বাচনের আগে, এদিন ব্রিগেডের সভায় ফের বহিরাগত তত্ত্ব তুলে ধরেন অভিষেক। তিনি বলেন, "বহিরাগতদের বাংলা থেকে বিসর্জনের যাত্রা সুনিশ্চিত। কেউ বলছিল, তৃণমূল দলটাই থাকবে না।  বিজেপি-র বহিরাগত নেতারা বড় বড় ভাষণ দিয়েছেন। বিজেপি-র কাছে সব আছে, তৃণমূলের সঙ্গে মানুষ আছেন। আগামীর রায়, স্বৈরাচারীদের বিদায়। আজকের ব্রিগেড তৃণমূলের সমাবেশ নয়, গরিব খেটে খাওয়া মানুষের ব্রিগেড। এই ব্রিগেড ১১ লক্ষ ৩৬ হাজার মানুষের, যাঁদের প্রাপ্য টাকা দেয়নি বিজেপি। জনগণের গর্জন, বিজেপি-র বিসর্জন।"

BJP-কে এদিন বাংলা-বিরোধী বলেও উল্লেখ করেন অভিষেক। তাঁর কথায়, "যারা শিখদের খালিস্তানি বলে, তারা বাংলা বিরোধী। ভোট ইডি-সিবিআই দেবে না, ভোট দেবেন মানুষ। ভোটে জিতলে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা বলেছিলেন, মানুষ জানেন তাঁরা কী পেয়েছেন। অন্য দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যা ঘোষণা করেছেন, সব পেয়েছেন মানুষ। এবার বাংলা ঠিক করুক, কোন গ্যারান্টি বাংলা চায়, মোদি না দিদি? যারা আমাদের মুখের ভাষা বোঝে না, তাঁরা আমাদের মনের ভাষা বুঝবে? বাংলা বিজেপির কাছে মাথানত করেনি, তাই এত রাগ। ৫ বছর আগে কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপি, ক্ষমা চেয়েছে? দু'দিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, গত তিন বছরে আবাসের জন্য বাংলাকে ৪২ হাজার কোটি টাকা দিয়েছেন। গত তিন বছরে রাজ্যকে টাকা দেওয়ার কোনও তথ্য দিতে পারলে, রাজনীতি ছেড়ে দেব। মিথ্যে বলছেন প্রধানমন্ত্রী।" এই প্রধানমন্ত্রীর গ্যারান্টিতে বিশ্বাস করবেন বাংলার মানুষ, প্রশ্ন তোলেন অভিষেক।

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget