এক্সপ্লোর

Mamata Banerjee: 'টাকা বরাদ্দ রেখেছিলাম আমি, আর ফিতে কাটছেন উনি', মেট্রো নিয়ে মোদিকে খোঁচা মমতার

Mamata Banerjee on Jonogorjon Sabha: মেট্রোর উদ্বোধন অনুষ্ঠান নিয়ে এদিন জনগর্জন সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। 

কলকাতা: দীর্ঘ প্রতিক্ষার পর বুধবার, পাতালপথে কলকাতার সঙ্গে জুড়ে গেল হাওড়া। দেশে প্রথম, নদীর নীচ দিয়ে মেট্রো পরিষেবার উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। তবে সেই মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই উদ্বোধন অনুষ্ঠান নিয়ে এদিন জনগর্জন সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। 

তিনি বলেন, 'আমি মেট্রো রেলের জন্য টাকা বরাদ্দ করে রেখেছিলাম, আর উনি ফিতে কাটছেন'। 

এর আগে তৃণমূলের তরফে বলা হয়েছিল, 'মমতা বন্দ্যোপাধ্যায় রেলের এই প্রজেক্টগুলো শুরু করে গিয়েছিলেন বলেই, আজকে ওরা উদ্বোধন করতে পারছে। মমতা বন্দ্যোপাধ্যায় দুই দফায় কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন। সেই রেলমন্ত্রী বাংলার স্বার্থে এত রেল দিয়ে গেছেন এবং এত প্রজেক্ট শুরু করে গেছেন, যে সেগুলোই এখন অর্ধেকটায় বাধা দিচ্ছে বিজেপি, আর যেগুলো হচ্ছে, তারা তার কৃতিত্ব নিতে যাচ্ছে।' 

তবে এর আগে পাল্টা উত্তর দিতে ছাড়েনি বিজেপিও। রাজ্য বিজেপির সভাপতি বলেছিলেন, 'ভাল কাজে ওঁর আসতে কেন ইচ্ছে করে না, বুঝতে পারি না আমরা। ওঁকে তো আমন্ত্রণ করা হয়েছিল।' 

উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হচ্ছে গঙ্গার নীচ দিয়ে যাওয়া ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী পরিষেবা। ওইদিনই চালু হবে নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা-তারাতলা লাইনের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের পরিষেবা। আগামী ১৫ মার্চ থেকে চালু হয়ে যাচ্ছে গঙ্গার নীচ দিয়ে ছুটে চলা ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনের যাত্রী পরিষেবা। ওই দিন থেকেই যাত্রীরা সফর করতে পারবেন গঙ্গার নীচ দিয়ে। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, আগামী শুক্রবার থেকেই চালু হবে অরেঞ্জ লাইনের নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা-তারাতলা পার্পল লাইনের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের মেট্রো পরিষেবা। 

কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, হাওড়া এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। সারা দিনে মোট ১৩০টি মেট্রো যাত্রীদের পরিষেবা দেবে। ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর এবং অন্য সময়ে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

অন্যদিকে, নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো চলবে ২০ মিনিট অন্তর। সকাল ৯টায় দিনের প্রথম মেট্রো ছাড়বে রুবি এবং গড়িয়ে স্টেশন থেকে। শেষ মেট্রো ছাড়বে বিকেল ৪টে ৪০ মিনিটে। এই পথে শনি ও রবিবার কোনও পরিষেবা মিলবে না।

জোকা-তারাতলা রুটের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশে মেট্রো চলবে ২৫ মিনিট অন্তর। জোকা ও মাঝেরহাট থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে ৮টায়, শেষ মেট্রো দুপুর ৩টে ৩৫ মিনিটে। এই পথেও শনি ও রবিবার মেট্রো চলবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'আমাকে ভোট দেওয়ার অপরাধে একাধিক মানুষকে খুন করা হয়েছে', এ কী বললেন মুখ্যমন্ত্রী ?
'আমাকে ভোট দেওয়ার অপরাধে একাধিক মানুষকে খুন করা হয়েছে', এ কী বললেন মুখ্যমন্ত্রী ?
News Live Update : ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস
ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
Suvendu Adhikari on Falta: 'কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল ‘তৃণমূলের হার-বার’ মডেলে পরিণত হল'.. ফলতায় গেরুয়া ঝড়! কটাক্ষ করে পোস্ট মুখ্যমন্ত্রীর
'কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল ‘তৃণমূলের হার-বার’ মডেলে পরিণত হল'.. ফলতায় গেরুয়া ঝড়! কটাক্ষ করে পোস্ট মুখ্যমন্ত্রীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget