এক্সপ্লোর

Kunal Ghosh : দিলীপ ঘোষকে বিজেপির সর্বভারতীয় সভাপতি দেখতে চান কুণাল ঘোষ !

Dilip Ghosh : ২০২৪-এর রোডম্যাপ তৈরির জন্য দিল্লিতে যখন বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক চলছে, ঠিক সেই সময়, সভাপতি জল্পনা ভাসিয়ে দিল তৃণমূল।

কলকাতা : রাজ্য রাজনীতির ময়দানে যুযুধান দু-পক্ষ। বিভিন্ন ইস্যুতে একে অপরের বিরুদ্ধে মুখ খুলতেও দেখা যায় মাঝেমধ্যে। তবে এবার রাজনৈতিক কেরিয়ারে প্রোমোশনের জন্য অন্যের তদ্বির করলেন অন্যজন। একজন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। অপর জন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। রোজ তৃণমূলকে আক্রমণ থেকে ভোটে জয়, সবেতেই তো সাফল্য, তাই দিলীপ ঘোষের রাজনৈতিক কেরিয়ারে প্রোমোশন পাওয়া উচিত, এমনটাই মনে করেন কুণাল ঘোষ। 

নড্ডাকে কটাক্ষ, দিলীপকে খোঁচা

দিলীপ ঘোষকে (Dilip Ghosh) বিজেপির সর্বভারতীয় সভাপতি (BJP President of India) দেখতে চান কুণাল ঘোষ! যদিও রাজনৈতিক প্রোমোশনের জন্য মুখ খুললেও দিলীপ ঘোষকে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূল নেতা। কুণাল ঘোষ বলেছেন 'জেপি নাড্ডা নিজের রাজ্যেও ভোটে হেরেছেন, উনি কেন ফের সভাপতি হবেন? দিলীপ ঘোষ ভোটেও জিতেছেন, আবার নিয়মিত তৃণমূলকেও আক্রমণ করেন, মমতাদির (Mamata Banjerjee) তৈরি ইকো পার্কে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন দিলীপ ঘোষ', সর্বভারতীয় সহ সভাপতি থেকে তো প্রোমোশন পাওয়া উচিত দিলীপ ঘোষের, মন্তব্য কুণাল ঘোষের। ২০২৪-এর রোডম্যাপ তৈরির জন্য দিল্লিতে যখন বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক চলছে, ঠিক সেই সময়, সভাপতি জল্পনা ভাসিয়ে দিল তৃণমূল। যে বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর মতো বঙ্গ বিজেপির নেতারা। যদিও বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে জেপি নাড্ডার (JP Nadda) মেয়াদ নিয়ে কোনও আলোচনা হয়নি। 

দিলীপের রাজনৈতিক কেরিয়ার

আরএসএসের প্রচারকের দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন। এরপর দু-দফায় সামলেছেন বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব। তাঁর সভাপতিত্বেই লোকসভা ভোটে ২ থেকে ১৮ এবং বঙ্গ বিধানসভায় ৩ থেকে ৭৭-এ পৌঁছয় বিজেপি। ২০১৬-তে খড়গপুর সদরের বিধায়ক নির্বাচিত হন দিলীপ। এরপর ২০১৯-এর লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেন। ২০২১-এর বিধানসভা ভোটের পরে দিলীপ ঘোষকে বিজেপির রাজ্য় সভাপতির পদ থেকে সরিয়ে, সর্বভারতীয় সহ সভাপতি করা হয়। এবার তাঁকে বিজেপির সর্বভারতীয় সভাপতি করার দাবি তুলল তৃণমূল। বিজেপি অবশ্য় এ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি। 

আরও পড়ুন- 'কাঁকর ছাড়া ঢেকি ছাঁটা পরিষ্কার সুগন্ধী চালের মতো ব্যালট পেপারে ভোট হবে' পঞ্চায়েত ভোটের প্রাক্কালে হুঙ্কার মদন মিত্র-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget