এক্সপ্লোর

RG Kar Viral Audio : 'তুই তো আলোচনা চালিয়ে যেতে চাইছিস না...' নতুন অডিও-প্রকাশ কুণাল ঘোষের, এবার নিশানায় জুনিয়র চিকিৎসকরা

Kunal Ghosh Audio Post : নতুন অডিও পোস্ট করে, আন্দোলনকারীদের মধ্যে বিভাজনের দাবি তুলেছেন কুণাল ঘোষ। কী আছে সেখানে ?

ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, কলকাতা : সরকার কী লুকোতে চাইছে? গতকালের কালীঘাটের বৈঠক ভেস্তে যাওয়ার পর, প্রশ্ন তুললেন আন্দোলনকারী চিকিৎসকদের কেউ কেউ। তবে সেই সঙ্গে ফের রাজ্য সরকারের সঙ্গে আলোচনাতেও প্রস্তুত তাঁরা। অন্যদিকে এরই মধ্যে নতুন অডিও পোস্ট করে, আন্দোলনকারীদের মধ্যে বিভাজনের দাবি তুলেছেন কুণাল ঘোষ। যদিও তা মানতে নারাজ জুনিয়র চিকিৎসকরা। 

শনিবার জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির দোরগোড়ায় পৌঁছনো সত্ত্বেও, ভেস্তে গেছে বৈঠক। জুনিয়র ডাক্তারদের দাবি, শেষ অবধি তাঁরা সব শর্ত মানতে রাজি হলেও বৈঠক হয়নি। জুনিয়র ডাক্তারদের দাবি, শেষ অবধি তাঁরা সব শর্ত মানতে রাজি হলেও বৈঠক হয়নি। রাজ্য় সরকার ও জুনিয়র ডাক্তারদের স্নায়ুযুদ্ধ যখন চলছে, তখন রবিবার নতুন একটি অডিও পোস্ট করেছেন কুণাল ঘোষ। এই নতুন অডিও পোস্ট করে, আন্দোলনকারীদের মধ্যে বিভাজনের দাবি তুলেছেন কুণাল ঘোষ। কী আছে সেখানে ? সেখানে দুই জনের কথোপকথন শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে, একটি বিষয় নিয়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে মতের তফাৎ রয়েছে।

ভিডিও প্রকাশ করে কুণাল ঘোষের দাবি, 'কোনও কোনও মহল চাইছে এই অচলাবস্থাটা থাকুক। কোনও কোনও মহল চাইছেন যে মাননীয়া মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো যে অনুরোধগুলো করছেন, তাতে সাড়া দিয়ে যেন জটটা না খোলে, তারা এই জুনিয়র চিকিৎসকদের মধ্যে কিছু অংশের আবেগকে বিপথে চালিত করার, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে চালিত করার জন্য প্রভাব সৃষ্টি করছেন কিনা, সেটাও খতিয়ে দেখা প্রয়োজন।' 

আন্দোলনরত পড়ুয়ারা স্বীকার করে নিয়েছে অডিও পোস্টে শোনা যাওয়া গলা তাদেরই, কিন্তু এতে কুণাল ঘোষ যে বিভাজনের দাবি করেছে, তেমন কিছু নেই সেখানে।  মোটামুটি এমন ছিল সেই কথোপকথন। 

কণ্ঠ ২ : তোকে, এই যতগুলো ছেলের শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। 
কণ্ঠ ১ : কেন নিতে হবে? 
কণ্ঠ ২ : কেন নিতে হবে না? তুই তো আলোচনা চালিয়ে যেতে চাইছিস না...
কণ্ঠ ১ : না না...
কণ্ঠ ২ : নাহলে তুই যদি না যাস... 
কণ্ঠ ১ : তুমি যদি সিদ্ধান্তটা না নাও...
কণ্ঠ ২ : তাহলে আমি ডেকেছি কেন?
কণ্ঠ ১ : হ্যাঁ, তাই জন্যই তো...
কণ্ঠ ২ : তাহলে আমি ডেকেছি কেন? আমি বলছি, কী কী adverse জায়গা হতে পারে, সেটা আমার বলে রাখা কর্তব্য।

অডিও ক্লিপ প্রকাশের পর  চিকিৎসক অনিকেত মাহাতো বলেছেন, ' আমি অডিওটা শুনেছি। অডিওটার একটা ভয়েস আমারই। ওটা আমাদের আলোচনার অডিও। এটাও ঠিক। কিন্তু তারপর যেটা বলেছেন, আন্দোলন বিভাজিত না ত্রিবিভাজিত, দ্বিবিভাজিতের তত্ত্ব যিনি এনেছেন, সেই প্রসঙ্গে বলতে চাই যে আমরা যেভাবে আলোচনা করি,সেটা হচ্ছে বিভিন্ন কলেজগুলোতে শুরুতে আলোচনা হয়। ফলে সেখানে বিভিন্ন লোক থাকার ফলে, সেই আলোচনাগুলোকে নিয়ে বিভিন্ন মতপার্থক্য হয়। ' । সবার নজর আপাতত মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে।  

আরও পড়ুন, ইচ্ছে করেই হাসপাতালে দেরিতে আসেন ওসি! দ্বিতীয় ময়নাতদন্তের দাবি উঠতেই তড়িঘড়ি শেষকৃত্য? রিমান্ড লেটারে CBI-এর বিস্ফোরক দাবি 

                                                 
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', হাইকোর্টে খারিজ কুণালের মামলা | Calcutta High Court | ABP Ananda
Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget