এক্সপ্লোর

TMC vs BJP: ‘ED-CBI দিয়ে কিছু হবে না’, বললেন অভিষেক, ‘ধেড়ে ইঁদুর ধরব’, পাল্টা শুভেন্দু, দ্বৈরথে কটাক্ষ CPM-এর

Abhishek Banerjee vs Suvendu Adhikari: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে শনিবার আলিপুরদুয়ারে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক।

শুভেনদু ভট্টাচার্য, শিবাশিস মৌলিক ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: শনিবারের মেগা ডুয়েলে, ইডি-সিবিআই নিয়ে, তীব্র বাগযুদ্ধে জড়ালেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং শুভেন্দু অধিকারী (TMC vs BJP)। আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপিকে চ্য়ালেঞ্জ ছুড়ে অভিষেক বললেন, যত ইডি-সিবিআই লাগাবে, তৃণমূলের লড়াই তত তীব্র হবে। পাল্টা ময়নার সভা থেকে ধেড়ে ইঁদুর ধরার হুঁশিয়ারি শোনা গেল বিরোধী দলনেতার গলায় (Abhishek Banerjee vs Suvendu Adhikari)।

শনিবার আলিপুরদুয়ারে জনসভা করেন অভিষেক

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে শনিবার আলিপুরদুয়ারে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক। সেখানে ১০০ দিনের কাজের টাকা থেকে বাংলার প্রাপ্য বকেয়া আটকে রাখা নিয়ে বিজেপি এবং কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে প্রাপ্য ছিনিয়ে আনবেন বলেও জানিয়ে দেন। অন্য দিকে, ময়না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু ঘোষণা করেন যে, তৃণমূলকে হটিয়ে বাংলায় বিজেপি সরকার গড়বেই। আর বিজেপি অতীত ভোলে না। সুদে-আসলে সব তুলতে না পারলে রাজনীতিই ছেড়ে দেবেন।

আলিপুরদুয়ার থেকে ময়নার ভৌগলিক দূরত্ব প্রায় ৭৫০ কিলোমিটার। কিন্তু এ দিন সেই দূরত্ব কার্যত ঘুচে গেল আক্রমণ এবং পাল্টা আক্রমণের ঝাঁঝে। শনিবার বঙ্গ রাজনীতি জমে উঠল মেগাডুয়েল ঘিরে। আর সেই উত্তপ্ত বাগযুদ্ধে বারবার ঘুরে ফিরে এল সিবিআই এবং ইডি-র প্রসঙ্গ। একদিকে অভিষেককে বলতে শোনা গেল, "সিবিআই, ইডি দিয়ে কিছু হবে না। তৃণমূল বিশুদ্ধ লোহা। যত এসব লাগাবে, তৃণমূলের লড়াইয়ের ভাষা তত তীব্রতর হবে।" অন্য দিকে, শুভেন্দু বললেন, "বড় ধেড়ে ইঁদুরকে ধরব। ওঁর অবস্থা মধুকোরার মতো হবে, মণীশ সিসৌদিয়ার মতো হবে।"

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘মানুষের অধিকারের টাকা আটকে রাখে, এমন নেতা দেখেছেন কখনও’! দিল্লি থেকে বকেয়া ছিনিয়ে আনার হুঁশিয়ারি অভিষেকের

শুধু এইটুকুতেই যদিও থামেননি দুই পক্ষ। প্রকাশ্য সভায় এ দিন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেন অভিষেক। বলেন, "এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, কথায় কথায় ইডি সিবিআই দেখান। সরকারটা চলছে ইডি সিবিআইয়ের জোরে। ক্ষমতা থাকলে তদন্ত করুন, যারা যুক্ত তাদের গলা ধরে জেলে ঢোকান, কিন্তু, মানুষের টাকা ছাড়তে হবে।" অন্য দিকে, নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়কে 'চোরেদের মক্ষীরানি' বলেও উল্লেখ করেন তিনি।

তৃণমূল এবং বিজেপি-র এই দ্বৈরথ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম

যদিও তৃণমূল এবং বিজেপি-র এই দ্বৈরথ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, "যে লুঠ বাংলায় চলছে, তার সবচেয়ে বড় অংশাদীরের নাম শুভেন্দু অধিকারী। আর গোটা তৃণমূল দলটাই দুর্নীতিগ্রস্ত। স্বাভাবিক ভাবেই একটু বেশি জানেন শুভেন্দু। নির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন ঠিকই। তিনি তৃণমূলকে হঠাতে চান। কিন্তু তৃণমূলকে হটিয়ে বিজেপি-কে আনা মানেও তো তৃণমূলকেই আনা!" এ দিনও 'নো ভোট টু তৃণমূল' লেখা জামা পরেই মঞ্চে ওঠেন শুভেন্দু।  চৈত্রের তাপে এমনিতেই ফুটছে বাংলা। তার মধ্য়ে থার্মোমিটারের পারদ আরও চড়াচ্ছে রাজনীতির উত্তাপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget