এক্সপ্লোর

Akhil Giri: 'আপনার আয়ু বড়জোর ৭-৮ দিন,এলাকা থেকে ফিরতে পারবেন না', মহিলা রেঞ্জ অফিসারকে অখিলের শাসানি

Akhil Giri threats Woman Officer: বেয়াদপ বলে মহিলা রেঞ্জ অফিসারকে কুরুচিকর ভাষায় আক্রমণে খোদ কারামন্ত্রী। 

তাজপুর: এবার এক মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি দিলেন রাজ্যের কারামন্ত্রী। তাঁর মুখে শোনা গেল রাষ্ট্রপতির কথা। বছর দেড়েক আগেও, দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য় করেছিলেন রামনগরের তৃণমূল বিধায়ক। পরিস্থিতি এমন হয় যে, এ নিয়ে ক্ষমা চান খোদ মুখ্যমন্ত্রী।

তাজপুরে উচ্ছেদ অভিযান, মহিলা অফিসারকে কারামন্ত্রীর হুমকি। মহিলা রেঞ্জ অফিসারকে লাঠি দিয়ে পেটানোর হুমকি খোদ কারামন্ত্রীর! প্রকাশ্যে কাঁথির মহিলা রেঞ্জ অফিসারকে অখিল গিরির হুমকি। তৃণমূল নেতা বলেন, 'আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলুন। এরপর এলে এলাকা থেকে ফিরতে পারবেন না। মিলেমিশে না চললে আপনার আয়ু বড়জোর ৭-৮ দিন। আপনি আমায় চেনেন না, দেখে মনে হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এসেছেন। আপনি এখানে থাকতে পারবেন না, ওরা থাকে, এক সপ্তাহে দেখুন কী হয়। এর ভিতরে যদি আপনি আসেন, আর ফিরে যেতে পারবেন না'।                                                                                                 

এমনকী, বেয়াদপ বলে মহিলা রেঞ্জ অফিসারকে কুরুচিকর ভাষায় আক্রমণে খোদ কারামন্ত্রী। 

এদিকে,  বন দফতরের মহিলা আধিকারিককে কটূক্তির বিষয়ে মন্ত্রী অখিল গিরির গ্রেফতারি চাইল বিজেপি। সোশাল মিডিয়ায় পোস্ট করে রাজ্য বিজেপি তরফে লেখা হয়, 'মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মন্ত্রীকে জেলে ভরার সাহস দেখাবেন? সরকারি আধিকারিককে কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে? একজন মহিলা আধিকারিককে কুকথা বলার শাস্তি হবে মন্ত্রীর বিরুদ্ধে?' 

আরও পড়ুন, দ্বারকার জলের ভাসছে তারাপীঠ মহাশ্মশান, বন্ধ হল দাহকাজ

তবে এই ঘটনা নিয়ে ঠিক কী বলেছেন রেঞ্জ অফিসার? 

কাঁথির রেঞ্জ অফিসার মনীষা সাউ বলেন, 'বন দফতরের জমি জবরদখল, বারবার নোটিস দেওয়া সত্ত্বেও কাজ হচ্ছিল না। সমুদ্রের জল ঢোকায় পিছিয়ে গিয়ে গাছ কেটে নতুন করে দোকান বসানোর চেষ্টা। আমরা বাধা দিতে যাই, তার জেরেই এই ঘটনা'। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget